শিরোনাম
◈ বাজারে বাড়ল সয়াবিন তেলের দাম, পাঁচ লিটারের বোতল ১ হাজার ১৫ টাকা ◈ গোপালগঞ্জে সন্দেহজনক লেনদেনে এমএফএস অ্যাকাউন্ট বন্ধ, যা জানাল বাংলাদেশ ব্যাংক ◈ রাজধানীতে পৃথক স্থানে তিন বাসে আগুন, সন্ধ্যা থেকে রাত পর্যন্ত আতঙ্ক ◈ যুক্তরাষ্ট্রে ভিসা ও গ্রিন কার্ড স্পনসরশিপ বন্ধ করছে আইবিএম, বিপাকে হাজারো ভারতীয় কর্মী ◈ ইউটিউবে আগেই প্রকাশিত প্রশ্ন, পরীক্ষার সঙ্গে মিলে যাওয়ায় স্থগিত বার্ষিক পরীক্ষা ◈ গঙ্গার পানি চুক্তি নবায়নে ভারতের নীরবতা, দুই চিঠির জবাব মেলেনি: পানিসম্পদমন্ত্রী ◈ ১০ লাখ ডলারের বেশি বিদেশি বিনিয়োগ আনলে মিলবে ১.২৫ শতাংশ সরকারি প্রণোদনা, নতুন নীতিমালা জারি ◈ ছয় পরিবর্তন নিয়ে সিঙ্গাপুর যাচ্ছে বাংলাদেশ নারী ফুটবল দল ◈ রাজনৈতিক অস্থিরতা ও নাশকতা ঠেকাতে তৃণমূলে বিএনপির পাঁচ নেতার বিশেষ টিম ◈ ভ্রমণ ভিসায় বাংলাদেশে এসে টিকটকে প্রেমের ফাঁদ, স্ট্যাম্পে ভুয়া বিয়ে; তিন মাসে ১৫ নারীকে বিয়ের অভিযোগ চীনা নাগরিকের বিরুদ্ধে

প্রকাশিত : ২৭ নভেম্বর, ২০২৬, ০১:০৭ রাত
আপডেট : ২৭ নভেম্বর, ২০২৬, ০১:০৭ রাত

প্রতিবেদক : মনজুর এ আজিজ

গোপালগঞ্জে সন্দেহজনক লেনদেনে এমএফএস অ্যাকাউন্ট বন্ধ, যা জানাল বাংলাদেশ ব্যাংক

 

গোপালগঞ্জের বিভিন্ন স্থানে অতিরিক্ত লেনদেনের কারণে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) অ্যাকাউন্টের লেনদেন বন্ধ করেছে সংশ্লিষ্ট সেবাদাতা প্রতিষ্ঠানগুলো। অ্যাকাউন্টের লেনদেন বন্ধের এ সিদ্ধান্ত এমএফএস প্রতিষ্ঠানগুলো নিজেরাই নিয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান।

তিনি বলেন, ব্যাংক ও এমএফএস—উভয় ক্ষেত্রেই ই-কেওয়াইসি এবং সংশ্লিষ্ট নীতিমালা অনুসরণ করতে হয়। অ্যাকাউন্টের লেনদেন বন্ধের বিষয়টি এমএফএস প্রতিষ্ঠানগুলো থেকেই করা হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে গোপালগঞ্জের বিভিন্ন স্থানে এমএফএস লেনদেন বন্ধ থাকার অভিযোগ ছড়িয়ে পড়ার বিষয়ে জানতে চাইলে আরিফ হোসেন খান বলেন, অভিযোগটি কে করেছে, সেটিও আগে জানা প্রয়োজন। সব অভিযোগকে গুরুত্ব দেওয়ার প্রয়োজন নেই বলেও মন্তব্য করেন তিনি।

Advertisement

গোপালগঞ্জে কতটি অ্যাকাউন্টের লেনদেন বন্ধ করা হয়েছে, সে বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে নির্দিষ্ট কোনো সংখ্যা চাওয়া হয়নি এবং সংশ্লিষ্টদের পক্ষ থেকেও কোনো তথ্য দেওয়া হয়নি।

তবে রোববারের মধ্যে এ বিষয়ে কোনো তথ্য বা পরিকল্পনা পাওয়া গেলে তা পর্যালোচনা করা যেতে পারে বলে জানান তিনি। 

তিনি বলেন, এটা শুধু গোপালগঞ্জে নয়, দেশের অন্য যেকোনো জায়গায় এমন সন্দেহজনক লেনদেন ডিটেক্ট (শনাক্ত) করতে পারলে এমএফএস প্রতিষ্ঠান তাদের আইন মোতাবেক তা বন্ধ করে দিতে পারে। সূত্র: দ্য বিজনেস স্ট্যান্ডার্ড

  • সর্বশেষ