শিরোনাম
◈ গঙ্গার পানি চুক্তি নবায়নে ভারতের নীরবতা, দুই চিঠির জবাব মেলেনি: পানিসম্পদমন্ত্রী ◈ ১০ লাখ ডলারের বেশি বিদেশি বিনিয়োগ আনলে মিলবে ১.২৫ শতাংশ সরকারি প্রণোদনা, নতুন নীতিমালা জারি ◈ ছয় পরিবর্তন নিয়ে সিঙ্গাপুর যাচ্ছে বাংলাদেশ নারী ফুটবল দল ◈ রাজনৈতিক অস্থিরতা ও নাশকতা ঠেকাতে তৃণমূলে বিএনপির পাঁচ নেতার বিশেষ টিম ◈ ভ্রমণ ভিসায় বাংলাদেশে এসে টিকটকে প্রেমের ফাঁদ, স্ট্যাম্পে ভুয়া বিয়ে; তিন মাসে ১৫ নারীকে বিয়ের অভিযোগ চীনা নাগরিকের বিরুদ্ধে ◈ বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ◈ ধ্বংসস্তূপে পরিণত টুঙ্গিপাড়া থানা, গোপালগঞ্জে বন্ধ নাগরিক সেবা ও রেল চলাচল ◈ ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ৮১ শতাংশ কাজ শেষ, পুরোপুরি চালু কবে? ◈ ১০ জেলার নিয়ন্ত্রণ নিতে চায় আ.লীগ, কর্মসূচি ঠেকাতে কঠোর পুলিশ ◈ বাংলাদেশ নিয়ে বেফাঁস মন্তব্যে বিতর্ক, হঠাৎ সুর বদল বিজেপির; নেতাদের সংযত থাকার নির্দেশ

প্রকাশিত : ২৭ নভেম্বর, ২০২৬, ১২:৩৮ রাত
আপডেট : ২৭ নভেম্বর, ২০২৬, ১২:৩৮ রাত

প্রতিবেদক : মনিরুল ইসলাম

গঙ্গার পানি চুক্তি নবায়নে ভারতের নীরবতা, দুই চিঠির জবাব মেলেনি: পানিসম্পদমন্ত্রী

গঙ্গার পানি বণ্টন চুক্তি নবায়নসহ এ-সংক্রান্ত বিষয়ে ভারত সরকারকে দুটি চিঠি দেওয়া হলেও এখন পর্যন্ত কোনো জবাব পাওয়া যায়নি বলে জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। আগামী ১২ ডিসেম্বর চুক্তিটির মেয়াদ শেষ হতে যাচ্ছে উল্লেখ করে বিষয়টি সমাধানে ভারতকে নতুন করে উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাজধানীর পানি ভবনে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী ইউনিয়ন আয়োজিত আলোচনা ও বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেন, গঙ্গার পানি বণ্টন চুক্তি নিয়ে প্রতিবেশী দেশ ভারতকে দুটি চিঠি পাঠানো হয়েছে। এর মধ্যে কোনো চিঠিরই জবাব পাওয়া যায়নি। তিনি ব্যক্তিগতভাবেও একটি চিঠি পাঠিয়েছেন, কিন্তু সেটিরও কোনো উত্তর আসেনি।

ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রত্যাশা জানিয়ে পানিসম্পদমন্ত্রী বলেন, বাংলাদেশ চায়, ভারত কোনো বিশেষ ব্যক্তির পরিবর্তে এ দেশের সামগ্রিক জনগণের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুক। বন্ধুত্বপূর্ণ মনোভাব নিয়ে গঙ্গার পানি বণ্টন সমস্যার সমাধানে ভারত যথাযথ পদক্ষেপ নেবে বলে আশা করে সরকার।

Advertisement

বিএনপির যুগ্ম মহাসচিব এ্যানি বলেন, গঙ্গার পানি বণ্টন চুক্তি নিয়ে কাজ করতে ইতোমধ্যে একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে। তবে ভারতের জবাবের অপেক্ষায় বসে নেই বাংলাদেশ। পানি সংরক্ষণ, উৎপাদন ও উন্নয়নে সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে।

তিনি জানান, পানি ধরে রাখতে ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখননের কাজ চলছে। পাশাপাশি পানি সংরক্ষণের জন্য পদ্মা ব্যারাজ প্রকল্প এবং পানির উৎপাদন বাড়াতে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

আওয়ামী লীগ সরকারের শাসনামলের সমালোচনা করে পানিসম্পদমন্ত্রী বলেন, আগের সরকারের আমলে হত্যা, গুম, শিক্ষার্থী ও শিশু হত্যা, রাজনৈতিক কর্মীদের ওপর হামলা, দুর্নীতি ও লুটপাটের সঙ্গে জড়িত কোনো ব্যক্তিকে কেন্দ্র করে ভারতের সঙ্গে সম্পর্ক রাখা উচিত নয়।

সীমান্তে ‘ষড়যন্ত্র ও অবন্ধুত্বপূর্ণ আচরণ’ বন্ধের আহ্বান জানিয়ে তিনি বলেন, এ ধরনের যেকোনো অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে।

ভারতীয় হাইকমিশনারের সঙ্গে বৈঠকের প্রসঙ্গ তুলে এ্যানি বলেন, ইতোমধ্যে তার সঙ্গে কথা হয়েছে এবং তাকে আমন্ত্রণ জানানো হয়েছে। হাইকমিশনার সাক্ষাৎ করে বিভিন্ন বিষয়ে আশ্বাস দিলেও এখন পর্যন্ত দৃশ্যমান কোনো অগ্রগতি বা ফল পাওয়া যায়নি।

তবে ভারত সঠিক সিদ্ধান্ত নেবে এবং নতুন বন্ধুত্বের ভিত্তিতে বাংলাদেশের সঙ্গে শক্তিশালী সম্পর্ক বজায় রাখবে বলে আশা প্রকাশ করেন পানিসম্পদমন্ত্রী।

  • সর্বশেষ