কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতার সাথে যোগাযোগের অভিযোগে এবার চট্টগ্রামে এক পুলিশ সার্জেন্টকে বরখাস্ত করা হয়েছে। হওয়া পুলিশ কর্মকর্তা মো. মুজাহিদ চট্টগ্রাম নগর পুলিশের ট্রাফিক বিভাগের বন্দর জোনে সার্জেন্ট হিসেবে কর্মরত ছিলেন।
তার গ্রামের বাড়ি গোপালগঞ্জ বলে জানা গেছে। চট্টগ্রাম নগর পুলিশের সহকারী কমিশনার (মিডিয়া) আমিনুর রশিদ বলেন, সরকারি কর্তব্য কাজে অবহেলা ও আদেশ অমান্যের অভিযোগে সার্জেন্ট মুজাহিদকে বরখাস্ত করা হয়েছে। আওয়ামী লীগ নেতার সাথে যোগাযোগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি আমি জানি না।
এর আগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাদের সঙ্গে যোগাযোগ রাখার অভিযোগে চট্টগ্রাম রেঞ্জের রিজার্ভ ফোর্সের ডেপুটি কমান্ডার পুলিশ সুপার জাহাংগীর আলমকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে বরখাস্ত করা হয়েছে।