শিরোনাম
◈ ৯ মিনিটের ঝড়ে বার্সেলোনার বড় জয় ◈ আইপিএল নিলামের চূড়ান্ত তালিকায় আছেন ১২ বাংলাদেশি ক্রিকেটার! ◈ পাসপোর্টের শক্তিতে বিশ্বে ১৯২তম বাংলাদেশ ◈ উত্তরের প্রাণ তিস্তাসহ ১৩ নদী এখন মরা খাল ◈ বাংলাদেশের রপ্তানি পণ্যে নতুন করে ১৮ শতাংশ শুল্ক বসানোর প্রস্তাব দিল যুক্তরাষ্ট্র ◈ চীনের সঙ্গে পাল্লা দিতে ষষ্ঠ প্রজন্মের যুদ্ধবিমানের আগেই মার্কিন নৌবাহিনীতে আসছে অত্যাধুনিক কমব্যাট ড্রোন ◈ শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনা নিয়ে ভারতের নতুন বার্তা, প্রত্যর্পণ থেকে আলাদা বিষয় বলল দিল্লি ◈ প্যারালাইজড হওয়ার শঙ্কা, সিএমএইচে চিকিৎসা চেয়ে পলকের আবেদন ◈ তৃতীয় সংসারেও বিচ্ছেদের ঘোষণা ন্যান্সির ◈ কোথায় যাবেন নতুন এনআইডি পেতে, লাগবে যেসব কাগজ

প্রকাশিত : ২৬ নভেম্বর, ২০২৬, ১০:৩৮ দুপুর
আপডেট : ২৬ নভেম্বর, ২০২৬, ১০:৩৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনি ধসে ৯ শ্রমিক নিহত, নিখোঁজ ১৭

আন্তর্জা‌তিক ডেস্ক : ইন্দোনেশিয়ার পশ্চিম জাভা প্রদেশে অবৈধ স্বর্ণের খনি ধসে অন্তত ৯ শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় এখনো নিখোঁজ রয়েছেন আরও ১৭ জন।  

মঙ্গলবার সন্ধ্যায় ভূমিধসের কারণে খনির একটি অংশ ধসে পানিতে তলিয়ে গেলে এ দুর্ঘটনা ঘটে। বুধবার স্থানীয় সংবাদ মাধ্যমের বরাত দিয়ে বার্তা সংস্থা আনাদোলু জানায়, পশ্চিম জাভার বোগর রিজেন্সির সিগুহা এলাকায় এ ঘটনা ঘটে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ভূমিধসের কারণে খনির একটি অংশ ভেঙে পড়ে এবং সেখানে পানি ঢুকে যায়। এতে খনির ভেতরে থাকা শ্রমিকেরা আটকা পড়েন।

জাকার্তা সার্চ অ্যান্ড রেসকিউ অফিসের প্রধান দেশিয়ানা কার্তিকা বাহারি জানান, উদ্ধারকারী দল ইতোমধ্যে ৯ জনের মরদেহ উদ্ধার করেছে। তবে এখনো ১৭ জন শ্রমিক খনির ভেতরে আটকা রয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

Advertisement

তাদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

উদ্ধারকর্মীরা বলছেন, খনির ভেতরের প্রতিকূল পরিবেশের কারণে অভিযান পরিচালনা করতে বেশ বেগ পেতে হচ্ছে। খনির প্রবেশপথ ও খনন করা অংশ বেশ সরু। এছাড়া ভেতরের পথ অসমান, পর্যাপ্ত আলোর অভাব এবং চারপাশে পানি জমে থাকায় উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে।

পিচ্ছিল মাটিও উদ্ধারকারীদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

এর ওপর দুর্ঘটনাস্থলের আশপাশে হালকা বৃষ্টিপাত হওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। উদ্ধারকর্মীদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নিখোঁজ শ্রমিকদের সন্ধানে কাজ চালিয়ে যাচ্ছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

উল্লেখ্য, সিগুহা এলাকাটি দীর্ঘদিন ধরেই অবৈধ স্বর্ণ উত্তোলনের জন্য পরিচিত। সেখানে অনুমোদনহীনভাবে খননকাজ পরিচালিত হয়ে আসছে। যথাযথ নিরাপত্তাব্যবস্থা ও প্রয়োজনীয় সরঞ্জামের অভাবে এ ধরনের খনিতে দুর্ঘটনার ঝুঁকি অনেক বেশি।

তথ্যসূত্র : আনাদোলু

  • সর্বশেষ