শিরোনাম
◈ চীনের সঙ্গে পাল্লা দিতে ষষ্ঠ প্রজন্মের যুদ্ধবিমানের আগেই মার্কিন নৌবাহিনীতে আসছে অত্যাধুনিক কমব্যাট ড্রোন ◈ শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনা নিয়ে ভারতের নতুন বার্তা, প্রত্যর্পণ থেকে আলাদা বিষয় বলল দিল্লি ◈ প্যারালাইজড হওয়ার শঙ্কা, সিএমএইচে চিকিৎসা চেয়ে পলকের আবেদন ◈ তৃতীয় সংসারেও বিচ্ছেদের ঘোষণা ন্যান্সির ◈ কোথায় যাবেন নতুন এনআইডি পেতে, লাগবে যেসব কাগজ ◈ ভারতে শেখ হাসিনা কোথায় আছেন, যা জানাল ভারতীয় গণমাধ্যম ◈ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে হবে ২৩৩ কিলোমিটারের এক্সপ্রেসওয়ে, প্রস্তাবিত ব্যয় ৭১ হাজার কোটি টাকা ◈ দ‌ক্ষিণ আ‌ফ্রিকার কা‌ছে আড়াই দি‌নেই ইনিংস ও ২১৯ রা‌নে টেস্ট হার‌লো বাংলাদেশ ◈ যুক্তরাষ্ট্রে আবা‌রো কোপা আমেরিকা কাপ, অংশ নে‌বে ১৬ দল ◈ ইনিয়েস্তাই মেসির সবচেয়ে পছন্দের, প্রকাশ্যে এল ভোট দেওয়া ফুটবলারদের তালিকা

প্রকাশিত : ২৬ নভেম্বর, ২০২৬, ১২:২৪ রাত
আপডেট : ২৬ নভেম্বর, ২০২৬, ১২:৩২ রাত

প্রতিবেদক : মনিরুল ইসলাম

পাকিস্তানের সংসদ ভবনে দাদা ফজলুল কাদের চৌধুরীর ছবি দেখে আবেগঘন পোস্ট হুম্মাম কাদেরের

চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনের সংসদ সদস্য হুম্মাম কাদের চৌধুরী পাকিস্তানের সংসদ ভবনে গিয়ে নিজের দাদার ছবির সামনে দাঁড়িয়ে আবেগে আপ্লুত হয়েছেন। তার দাদা এ কে এম ফজলুল কাদের চৌধুরী একসময় পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার ছিলেন।

বুধবার (২৫ নভেম্বর) পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের সংসদ ভবন ঘুরে দেখার সময় তোলা একটি ছবি হুম্মাম কাদের নিজের ফেসবুকে প্রকাশ করেন। ছবিটি দিয়ে তিনি জানান, বাংলাদেশের একজন সংসদ সদস্য হিসেবে ঐতিহাসিক এই ভবনে দাঁড়ানো তার কাছে পরিবারের তিন প্রজন্মের রাজনীতির গল্প মনে করিয়ে দেয়।

ফেসবুকে নিজের মনের কথা জানিয়ে তিনি লেখেন, ইতিহাসের পাতা যখন নিজের জীবনের সঙ্গে জড়িয়ে যায়, তখন অনুভূতিটা অন্যরকম হয়। দাদার ছবির নিচে দাঁড়ানোর সেই মুহূর্তটি তার জন্য ছিল খুব আবেগের এবং গর্বের।

হুম্মাম কাদের আরও বলেন, কয়েক প্রজন্ম পর বাংলাদেশের সংসদ সদস্য হিসেবে এই ভবনে এসে তার পরিবারের দীর্ঘদিনের রাজনৈতিক পথচলার কথা মনে পড়ছে। তার মতে, ইতিহাস শুধু পেছনের কথা মনে করায় না, সামনের দিনের দায়িত্বের কথাও বুঝিয়ে দেয়। এই ছবি তার কাছে শুধু একটি স্মৃতি নয়; বরং প্রজন্ম থেকে প্রজন্মের আত্মার টান, পারিবারিক রাজনীতির ধারা এবং মানুষের সেবা করার দায়িত্ববোধের একটি বিশেষ চিহ্ন। ছবির জায়গা হিসেবে তিনি পাকিস্তানের ইসলামাবাদের সংসদ ভবনের কথা উল্লেখ করেন।

ওদিকে, বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের (বীর বিক্রম) নেতৃত্বে একটি সংসদীয় দল এখন পাকিস্তান সফরে আছে। এই সফরের অংশ হিসেবে বুধবার তারা পাকিস্তানের সংসদ ভবন দেখতে যান এবং জাতীয় পরিষদের মূল কক্ষ ঘুরে দেখেন। সে সময় পাকিস্তানের স্পিকার সরদার আয়াজ সাদিক বাংলাদেশি প্রতিনিধিদের কাছে সেই কক্ষের ঐতিহাসিক গুরুত্ব এবং কীভাবে সেখানে আইন তৈরি হয়, তা তুলে ধরেন।

  • সর্বশেষ