শিরোনাম
◈ শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনা নিয়ে ভারতের নতুন বার্তা, প্রত্যর্পণ থেকে আলাদা বিষয় বলল দিল্লি ◈ প্যারালাইজড হওয়ার শঙ্কা, সিএমএইচে চিকিৎসা চেয়ে পলকের আবেদন ◈ তৃতীয় সংসারেও বিচ্ছেদের ঘোষণা ন্যান্সির ◈ কোথায় যাবেন নতুন এনআইডি পেতে, লাগবে যেসব কাগজ ◈ ভারতে শেখ হাসিনা কোথায় আছেন, যা জানাল ভারতীয় গণমাধ্যম ◈ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে হবে ২৩৩ কিলোমিটারের এক্সপ্রেসওয়ে, প্রস্তাবিত ব্যয় ৭১ হাজার কোটি টাকা ◈ দ‌ক্ষিণ আ‌ফ্রিকার কা‌ছে আড়াই দি‌নেই ইনিংস ও ২১৯ রা‌নে টেস্ট হার‌লো বাংলাদেশ ◈ যুক্তরাষ্ট্রে আবা‌রো কোপা আমেরিকা কাপ, অংশ নে‌বে ১৬ দল ◈ ইনিয়েস্তাই মেসির সবচেয়ে পছন্দের, প্রকাশ্যে এল ভোট দেওয়া ফুটবলারদের তালিকা ◈ এবার আগরতলা সীমান্তে ক্যামেরায় ধরা পড়লেন আ. লীগ এর পলাতক নেতারা (ভিডিও)

প্রকাশিত : ২৬ নভেম্বর, ২০২৬, ১২:২০ রাত
আপডেট : ২৬ নভেম্বর, ২০২৬, ১২:৩২ রাত

প্রতিবেদক : মনিরুল ইসলাম

প্যারালাইজড হওয়ার শঙ্কা, সিএমএইচে চিকিৎসা চেয়ে পলকের আবেদন

সাবেক তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের কোমর থেকে পা পর্যন্ত অবশ হয়ে যাচ্ছে। এতে প্যারালাইজড হওয়ার শঙ্কা প্রকাশ করে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসার আবেদন করেছেন তিনি।

বুধবার ঢাকার বিশেষ জজ আদালত-৪-এ এ আবেদন করেন তার আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখি। শুনানি শেষে কারাবিধি অনুযায়ী পলকের চিকিৎসার ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন আদালত।

এদিন জুলাই গণ-অভ্যুত্থানের সময় রাজধানীর মোহাম্মদপুরে মালবাহী ট্রাকচালক মো. হোসেন হত্যা মামলায় পলককে আদালতে হাজির করা হয়। বেলা সাড়ে ১২টার দিকে পুলিশ পাহারায় তাকে আদালতে তোলা হয়। 

এ সময় নিজের আইনজীবীকে ডেকে শারীরিক অসুস্থতার কথা জানান তিনি। পরে তার নির্দেশনায় সিএমএইচে চিকিৎসা চেয়ে আবেদন করেন আইনজীবী।

Advertisement

আবেদনের বিষয়ে আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখি বলেন, দুই বছরের বেশি সময় ধরে কারাবন্দি রয়েছেন পলক। বর্তমানে তিনি বিভিন্ন রোগে ভুগছেন। বুধবার আদালতে এসে তিনি জানান, কোমর থেকে পা পর্যন্ত অবশ হয়ে যাচ্ছে। প্যারালাইজড হওয়ার আশঙ্কাও করছেন। এ কারণে সিএমএইচে চিকিৎসা চেয়ে আবেদন করা হয়। শুনানি শেষে আদালত কারাবিধি অনুযায়ী চিকিৎসার নির্দেশ দিয়েছেন।

আদালতে পলক তার আইনজীবীকে জানান, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেওয়া ঝুঁকিপূর্ণ। সেখানে নিরাপত্তা নিয়েও শঙ্কা রয়েছে। তাই সিএমএইচে চিকিৎসার ব্যবস্থা করতে বলেন তিনি।

এদিকে, এদিন হোসেন হত্যা মামলায় অন্য আসামিদের আদালতে হাজির না করায় সাক্ষ্যগ্রহণ হয়নি। আদালতে আইনজীবীর সঙ্গে কথা বলার সময় পলক হোসেন হত্যা মামলা এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় সাক্ষীদের জেরার প্রস্তুতি নিতে বলেন। দ্রুত সময়ের মধ্যে সাক্ষীদের জেরা শেষ করার তাগিদ দেন তিনি। এ সময় নিজের শারীরিক অসুস্থতার কথাও জানান।

শুনানি শেষে আদালতের নির্দেশের পর পুলিশ পাহারায় পলককে আদালত থেকে নামানো হয়। পরে তাকে হাজতখানায় না নিয়ে সরাসরি প্রিজনভ্যানে করে কারাগারে পাঠানো হয়।

২০২৪ সালের ১৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর পলককে গ্রেফতার করা হয়। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন। তার বিরুদ্ধে হত্যা, হত্যাচেষ্টা, অস্ত্র, দুর্নীতি ও মানবতাবিরোধী অপরাধের একাধিক অভিযোগে মামলা হয়েছে। এর মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেও তার বিচার চলছে।

  • সর্বশেষ