শিরোনাম
◈ তৃতীয় সংসারেও বিচ্ছেদের ঘোষণা ন্যান্সির ◈ কোথায় যাবেন নতুন এনআইডি পেতে, লাগবে যেসব কাগজ ◈ ভারতে শেখ হাসিনা কোথায় আছেন, যা জানাল ভারতীয় গণমাধ্যম ◈ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে হবে ২৩৩ কিলোমিটারের এক্সপ্রেসওয়ে, প্রস্তাবিত ব্যয় ৭১ হাজার কোটি টাকা ◈ দ‌ক্ষিণ আ‌ফ্রিকার কা‌ছে আড়াই দি‌নেই ইনিংস ও ২১৯ রা‌নে টেস্ট হার‌লো বাংলাদেশ ◈ যুক্তরাষ্ট্রে আবা‌রো কোপা আমেরিকা কাপ, অংশ নে‌বে ১৬ দল ◈ ইনিয়েস্তাই মেসির সবচেয়ে পছন্দের, প্রকাশ্যে এল ভোট দেওয়া ফুটবলারদের তালিকা ◈ এবার আগরতলা সীমান্তে ক্যামেরায় ধরা পড়লেন আ. লীগ এর পলাতক নেতারা (ভিডিও) ◈ বাংলাদেশ দখল থেকে যুদ্ধের হুমকি দিচ্ছেন বিজেপির ছয় নেতা ◈ তুমি যেখান থেকে আসো, থানার দিকে ঢুকে এদিকে আমার বাংলোতে চলে আসবা: যুবলীগ নেত্রীর সঙ্গে ওসির ফোনালাপ

প্রকাশিত : ২৫ নভেম্বর, ২০২৬, ১১:৫৫ রাত
আপডেট : ২৫ নভেম্বর, ২০২৬, ১১:৫৫ রাত

প্রতিবেদক : এল আর বাদল

লাকসাম স্টেডিয়ামে গ্যালারি নির্মাণসহ পূর্ণাঙ্গ স্টেডিয়াম বাস্তবায়নের আশ্বাস ক্রীড়া প্রতিমন্ত্রীর

স্পোর্টস ডেস্ক: কুমিল্লার লাকসাম স্টেডিয়ামকে পূর্ণাঙ্গ স্টেডিয়াম বাস্তবায়নের আশ্বাস দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। বুধবার (২৫ নভেম্বর) লাকসামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২-এর উপজেলা পর্যায়ের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

লাকসাম উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, স্থানীয় সংসদ সদস্য মো. আবুল কালাম লাকসাম ও মনোহরগঞ্জ উপজেলায় পূর্ণাঙ্গ স্টেডিয়াম নির্মাণের দাবি জানিয়েছেন। এ বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।

লাকসাম স্টেডিয়াম পরিদর্শন করে তিনি এর বিভিন্ন অবকাঠামোগত সীমাবদ্ধতা দেখতে পেয়েছেন উল্লেখ করে বলেন, এখানে গ্যালারি নির্মাণ করা হবে এবং স্টেডিয়ামে প্রয়োজনীয় সব সুযোগ-সুবিধা নিশ্চিত করা হবে।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের সংসদ সদস্য মো. আবুল কালাম। বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা জেলা প্রশাসক রোজী আক্তার।

নতুন প্রজন্মের মধ্যে খেলাধুলার আগ্রহ সৃষ্টি, সুপ্ত প্রতিভা বিকাশ এবং তরুণদের সুস্থ ধারার বিনোদনে সম্পৃক্ত করার লক্ষ্যে আয়োজিত এ উদ্বোধনী অনুষ্ঠান ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, খেলাধুলা কেবল বিনোদনের মাধ্যম নয়; বরং শৃঙ্খলাবোধ, নেতৃত্বের গুণাবলি, পারস্পরিক সম্প্রীতি ও সুস্থ মানসিকতা গড়ে তোলার অন্যতম মাধ্যম। নতুন কুঁড়ি স্পোর্টসের মতো উদ্যোগ তরুণদের সুপ্ত প্রতিভা বিকাশের পাশাপাশি মাদক, সন্ত্রাস ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। 

  • সর্বশেষ