শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রে আবা‌রো কোপা আমেরিকা কাপ, অংশ নে‌বে ১৬ দল ◈ ইনিয়েস্তাই মেসির সবচেয়ে পছন্দের, প্রকাশ্যে এল ভোট দেওয়া ফুটবলারদের তালিকা ◈ এবার আগরতলা সীমান্তে ক্যামেরায় ধরা পড়লেন আ. লীগ এর পলাতক নেতারা (ভিডিও) ◈ বাংলাদেশ দখল থেকে যুদ্ধের হুমকি দিচ্ছেন বিজেপির ছয় নেতা ◈ তুমি যেখান থেকে আসো, থানার দিকে ঢুকে এদিকে আমার বাংলোতে চলে আসবা: যুবলীগ নেত্রীর সঙ্গে ওসির ফোনালাপ ◈ ১০ থেকে ১৬ ডিসেম্বর সকাল পর্যন্ত জাতীয় স্মৃতিসৌধে প্রবেশ নিষেধাজ্ঞা ◈ শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক চ্যানেলে চিঠি দিয়েছে সরকার, ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত কর্মকর্তারা নজরদারিতে: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ কিশোরগঞ্জ-৩ আসনে উপনির্বাচন ১০ জানুয়ারি, দেশে মোট ভোটার ১২ কোটি ৯২ লাখ ◈ বাংলাদেশসহ ১৬ বাণিজ্যিক অংশীদারের পণ্যে নতুন শুল্ক আরোপের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের ◈ যে কারণে মিস ইউনিভার্সের সেরা ৩০-এ জায়গা হলো না বাংলাদেশের সামিরা খান মাহির, দিলেন আবেগঘন বার্তা

প্রকাশিত : ২৫ নভেম্বর, ২০২৬, ০৬:৩৬ বিকাল
আপডেট : ২৫ নভেম্বর, ২০২৬, ০৬:৩৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইনিয়েস্তাই মেসির সবচেয়ে পছন্দের, প্রকাশ্যে এল ভোট দেওয়া ফুটবলারদের তালিকা

স্পোর্টস ডেস্ক : আটবারের ব্যালন ডি’অরজয়ী লিওনেল মেসি নিজে ভোটার হলে কাদের এগিয়ে রাখেন? ফুটবলপ্রেমীদের আগ্রহের সেই প্রশ্নের উত্তর মিলেছে এবার। ব্যালন ডি’অরের আয়োজক ‘ফ্রান্স ফুটবল’ প্রকাশ করেছে আর্জেন্টাইন মহাতারকার দেওয়া ভোটের হিসাব। তাতে দেখা যাচ্ছে, মেসির সবচেয়ে বেশি ভোট পেয়েছেন তাঁর সাবেক বার্সেলোনা সতীর্থ আন্দ্রেস ইনিয়েস্তা। তালিকায় জায়গা পেয়েছেন চার আর্জেন্টাইন ফুটবলারও।

২০১১ থেকে ২০১৫ সাল পর্যন্ত ব্যালন ডি’অরের মূল পুরস্কারে ভোট দিয়েছেন মেসি। তখন জাতীয় দলের অধিনায়কেরা ছিলেন এই পুরস্কারের ভোটার। এরপর ২০২১ থেকে ২০২৬ সাল পর্যন্ত তরুণ ফুটবলারদের জন্য প্রবর্তিত কোপা ট্রফির ভোটেও অংশ নিয়েছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক।

মেসির ভোট পাওয়া চার আর্জেন্টাইন হলেন সার্জিও আগুয়েরো, আনহেল দি মারিয়া, হাভিয়ের মাশ্চেরানো ও আলেহান্দ্রো গারনাচো। তাঁদের মধ্যে আগুয়েরো দুবার পেয়েছেন মেসির ভোট। মূল ব্যালন ডি’অরের ভোটে ছিলেন আগুয়েরো, দি মারিয়া ও মাশ্চেরানো। আর গারনাচো জায়গা পেয়েছেন কোপা ট্রফির ভোটে।

মেসির ভোটের তালিকায় সবচেয়ে উজ্জ্বল নাম ইনিয়েস্তার। ২০১১ থেকে ২০১৫—টানা পাঁচ বছরই সাবেক এই বার্সেলোনা সতীর্থকে ভোট দিয়েছেন তিনি। এর মধ্যে দুবার ইনিয়েস্তাকে রেখেছেন প্রথম পছন্দ হিসেবে। একাধিকবার ভোট পেয়েছেন বার্সেলোনার আরেক কিংবদন্তি জাভি হার্নান্দেজও।

Advertisement

২০১৪ সালের ভোটে মেসির পছন্দ ছিল বেশ তাৎপর্যপূর্ণ। ব্রাজিল বিশ্বকাপের ফাইনালে জার্মানির কাছে হারের পরের সেই আসরে নিজের প্রথম ভোটটি দিয়েছিলেন আর্জেন্টিনার ফাইনাল জয়ের অন্যতম নায়ক আনহেল দি মারিয়াকে। দ্বিতীয় স্থানে ছিলেন ইনিয়েস্তা, তৃতীয় স্থানে মাশ্চেরানো। নিয়ম অনুযায়ী, প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পছন্দের ফুটবলার পান যথাক্রমে পাঁচ, তিন ও এক পয়েন্ট।

কোপা ট্রফির ভোটেও মেসির পছন্দে উঠে এসেছে একাধিক তরুণ তারকার নাম। ২০২৬ সালের ভোটে তাঁর প্রথম পছন্দ ছিলেন লামিনে ইয়ামাল। শেষ পর্যন্ত ৯৬-৯৪ ভোটের ব্যবধানে পাউ কুবারসিকে পেছনে ফেলে পুরস্কার জেতেন বার্সেলোনার এই তরুণ ফরোয়ার্ড।

ব্যালন ডি’অরে মেসির ভোট

- ২০১১: জাভি হার্নান্দেজ, আন্দ্রেস ইনিয়েস্তা, সার্জিও আগুয়েরো।
- ২০১২: আন্দ্রেস ইনিয়েস্তা, জাভি হার্নান্দেজ, সার্জিও আগুয়েরো।
- ২০১৩: আন্দ্রেস ইনিয়েস্তা, জাভি হার্নান্দেজ, নেইমার।
- ২০১৪: আনহেল দি মারিয়া, আন্দ্রেস ইনিয়েস্তা, হাভিয়ের মাশ্চেরানো।
- ২০১৫: লুইস সুয়ারেজ, নেইমার, আন্দ্রেস ইনিয়েস্তা।

কোপা ট্রফিতে মেসির ভোট

- ২০২১: পেদ্রি, নুনো মেন্দেস, জুড বেলিংহ্যাম।
- ২০২২: গাভি, নুনো মেন্দেস, জুড বেলিংহ্যাম।
- ২০২৩: জামাল মুসিয়ালা, পেদ্রি, জুড বেলিংহ্যাম।
- ২০২৪: লামিনে ইয়ামাল, পাউ কুবারসি, আলেহান্দ্রো গারনাচো।
- ২০২৫: লামিনে ইয়ামাল, দেজিরে দুয়ে, পাউ কুবারসি।
- ২০২৬: লামিনে ইয়ামাল, পাউ কুবারসি, ইব্রাহিম মাজা।

  • সর্বশেষ