শিরোনাম
◈ পোশাক শ্রমিকদের নতুন মজুরি ঘোষণা আসতে পারে আজ ◈ বদলির পর সরকারি বাসা দখলে রাখা নিয়ে সরকারের সতর্কবার্তা! ◈ গাজীপুরে মহাসড়ক অবরোধ করে পুলিশ বক্সে ভাঙচুর, আসবাবপত্র বের করে আগুন দিলেন শ্রমিকরা ◈ মন্ত্রণালয়ের অনুমতি ছাড়া জেলার বাইরে নেওয়া যাবে না বিচারকদের সরকারি গাড়ি ◈ জামায়াত আমিরের অস্ট্রেলিয়া সফর নিয়ে বিতর্ক, ক্ষোভ জানাল ইহুদি ও হিন্দু সংগঠন ◈ বাড়ছে নিবন্ধন অধিদপ্তরের কর্মচারীদের বেতন: ঢাকা-চট্টগ্রামে দৈনিক মজুরি ৮০০, অন্য এলাকায় ৭০০-৭৫০ টাকা করার প্রস্তাব ◈ স্বর্ণদ্বীপে নিজেই সামরিক যান চালালেন প্রধানমন্ত্রী তারেক রহমান, পাশে সেনাপ্রধানও ছিলেন ◈ দেশে ফেরার ঘোষণা দিয়ে আওয়ামী লীগ নেতা-কর্মীদের বিপদে ফেলছেন হাসিনা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ (ভিডিও) ◈ সামাজিক যোগাযোগমাধ্যমের ফর্সা হওয়ার ক্রিম ব্যবহারে কিডনি রোগে আক্রান্ত কিশোরী, পারদ মিলল বিপজ্জনক মাত্রায় ◈ বিশ্বজুড়ে কমছে জন্মহার, জনসংখ্যা সংকটে বদলে যাবে ভবিষ্যতের পৃথিবী: বাড়বে বয়স্কদের ব্যয়

প্রকাশিত : ২৪ নভেম্বর, ২০২৬, ০৭:০৫ বিকাল
আপডেট : ২৪ নভেম্বর, ২০২৬, ০৭:০৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সূর্যবংশীর ৫২ বলে ডাবল সেঞ্চুরি, ভারত জিত‌লো ৭ উইকে‌টে

স্পোর্টস ডেস্ক : ২২ গজে ব্যাট হাতে এমন এক ঝড় তুললেন বৈভব সূর্যবংশী, যার তাণ্ডবে রীতিমতো দিশেহারা সংযুক্ত আরব আমিরাতের বোলাররা। বল আছড়ে পড়ল সীমানার বাইরে, একের পর এক রেকর্ড ভাঙল, আর ইতিহাসের পাতায় নতুন করে লেখা হলো এক বিস্ময়বালকের নাম।

মাত্র ২৮ বলে সেঞ্চুরি, ৫২ বলে ডাবল সেঞ্চুরি! লিস্ট ‘এ’ ক্রিকেটে এমন অবিশ্বাস্য কীর্তি আগে দেখেনি বিশ্ব। রাইজিং স্টার্স এশিয়া কাপে ভারত ‘এ’-এর জার্সিতে ৫৩ বলে ২০৪ রানের বিধ্বংসী ইনিংস খেলে একাই ম্যাচের সব আলো কেড়ে নিয়েছেন সূর্যবংশী। তাঁর এমন বিধ্বংসী ব্যাটিংয়ের দিনে সংযুক্ত আরব আমিরাতকে ৭ উইকেটে হারিয়েছে ভারত ‘এ’। ২৫০ রানের লক্ষ্য পেরিয়েছে মাত্র ১৪.২ ওভারেই! -- ডেইলি ক্রিকেট

কাতারের দোহায় মঙ্গলবার সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে গ্রুপ ‘বি’র ম্যাচে ব্যাট হাতে নেমেই আক্রমণাত্মক মেজাজে ধরা দেন ১৫ বছর বয়সী এই বাঁহাতি ওপেনার। লক্ষ্য ছিল ২৫০ রান। কিন্তু সূর্যবংশীর ব্যাটিং দেখে মনে হচ্ছিল, লক্ষ্য তাড়া নয়, যেন বোলারদের ওপর রীতিমতো শাসন চালাতে নেমেছেন তিনি। শেষ পর্যন্ত ৫৩ বলে ৭ চার ও ২৮ ছক্কায় ২০৪ রান করে থামেন এই বিস্ময়বালক।

শুরুটা করেছিলেন এমনভাবে, যেন প্রথম বল থেকেই বোলারদের জন্য কোনো ছাড় নেই। মাত্র ১৬ বলে তুলে নেন নিজের অর্ধশতক। এরপর যেন আরও ভয়ংকর হয়ে ওঠে তাঁর ব্যাট। মাত্র ২৮ বলেই পূর্ণ করেন সেঞ্চুরি।

Advertisement

অস্ট্রেলিয়ার জ্যাক ফ্রেজার-ম্যাকগার্কের ২৯ বলে করা সেঞ্চুরির রেকর্ড ভেঙে লিস্ট ‘এ’ ক্রিকেটের ইতিহাসে দ্রুততম শতকের মালিক বনে যান সূর্যবংশী।

সেঞ্চুরির পরও থামেনি রানের চাকা। বরং গতি বেড়েছে আরও। মাত্র ৪০ বলেই দেড়শ রানের মাইলফলক ছুঁয়ে ফেলেন তিনি। প্রতিটি ওভারেই যেন নতুন করে বিপদে পড়ছিলেন আমিরাতের বোলাররা।

মাঠের চারপাশে ছক্কার বৃষ্টি নামিয়ে একসময় পৌঁছে যান ডাবল সেঞ্চুরির দোরগোড়ায়। ইনিংসের ৫২তম বলে ছক্কা হাঁকিয়েই পূর্ণ করেন ঐতিহাসিক দ্বিশতক। পরের বলেই অবশ্য সাজঘরে ফিরতে হয় তাঁকে। তবে ততক্ষণে যা করার, তা করে ফেলেছেন সূর্যবংশী।

নিউজিল্যান্ডের চ্যাড বোজের ১০৩ বলে করা ডাবল সেঞ্চুরির রেকর্ড ভেঙে মাত্র ৫২ বলেই লিস্ট ‘এ’ ক্রিকেটে দ্রুততম দ্বিশতকের নতুন ইতিহাস গড়েন ভারতীয় এই তরুণ। অর্থাৎ শতক, দেড়শ এবং দ্বিশতক—তিনটি মাইলফলকই স্পর্শ করেছেন রেকর্ড গতিতে।

তাঁর ২০৪ রানের ইনিংসটি সাজানো ছিল ৭টি চার ও ২৮টি ছক্কায়। লিস্ট ‘এ’ ক্রিকেটে এক ইনিংসে সর্বোচ্চ ছক্কার পুরোনো রেকর্ডও ভেঙে দিয়েছেন তিনি। ২৮ ছক্কায় নতুন বিশ্বরেকর্ড গড়েছেন সূর্যবংশী।

  • সর্বশেষ