শিরোনাম
◈ শুটিংয়ে গিয়ে অসুস্থ, অভিনেতা সোহেল খান আর নেই ◈ ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেটের চালান নিয়ে রহস্য: বাংলাদেশে আসার তথ্য নেই, তবু গন্তব্য মোংলা ◈ বল বিকৃ‌তির প‌রিকল্পনার কথা অস্ট্রেলিয়া দলের প্রতি‌টি ক্রিকেটার জানতো, বিস্ফোরক দাবি ডি ভিলিয়ার্সের ◈ সংস্কার নাকি সংশোধন, কোথায় আটকে আছে জুলাই সনদ? ◈ ভূমধ্যসাগর থেকে উদ্ধার হওয়া ১৭৪ বাংলাদেশি দেশে ফিরছেন ◈ মধ্যপ্রাচ্যে রপ্তানি হচ্ছে হাটহাজারীর ঐতিহ্যবাহী মিষ্টি মরিচ ◈ খুলনায় নিরাপত্তা শঙ্কায় জমা আগ্নেয়াস্ত্র ফেরত চাইলেন ১৮ জন, আবেদনকারীদের মধ্যে আওয়ামী লীগ নেতাও ◈ রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের ওপর চাপ বাড়াতে যুক্তরাজ্যের সহযোগিতা চাইল বাংলাদেশ ◈ দেশের রাজনৈতিক পরিস্থিতি ও সাইবার সুরক্ষা আইন নিয়ে বিদেশি কূটনীতিকদের ব্রিফ করবে সরকার ◈ গোপালগঞ্জে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষ, হামলা-ভাঙচুর-লুটপাট ও অগ্নিসংযোগ, আহত ১০

প্রকাশিত : ২৪ নভেম্বর, ২০২৬, ১১:১৪ দুপুর
আপডেট : ২৪ নভেম্বর, ২০২৬, ১১:১৪ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

কুলদীপদের উপেক্ষা কেন? গম্ভীর-শুভমনদের দল নির্বাচন নিয়ে বিসিসিআইকে সৌরভ গাঙ্গু‌লির তোপ

স্পোর্টস ডেস্ক: ৭২০ রান করেও জয় ধরা দিল না ভারতের। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট ড্র হওয়ার পর তাই দল নির্বাচন নিয়ে প্রশ্ন উঠেছে। বিশেষ করে একাদশে বিশেষজ্ঞ স্পিনার না রাখার সিদ্ধান্তে বিস্মিত ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। সরাসরিই কাঠগড়ায় দাঁড় করিয়েছেন কোচ গৌতম গম্ভীর ও অধিনায়ক শুভমন গিলের সিদ্ধান্তকে।

সৌরভের মতে, বিদেশের মাটিতে বিশেষ করে ব্যাটিংবান্ধব উইকেটে টেস্ট জিততে হলে বিশেষজ্ঞ স্পিনার থাকা জরুরি। অথচ নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে ভারত খেলেছে কার্যত বিশেষজ্ঞ স্পিনার ছাড়াই। রবীন্দ্র জাডেজার সঙ্গে স্পিন আক্রমণে ছিলেন অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দর। কিন্তু দুই ইনিংস মিলিয়ে ৫৫ ওভার বল করেও মাত্র একটি উইকেট পেয়েছেন ওয়াশিংটন।

সামাজিক যোগাযোগমাধ্যমে সৌরভ লিখেছেন, ‘এই সিরিজে ভারত দারুণ খেলছে। সাদা বলের পর লাল বলেও ব্যাটারদের পারফরম্যান্স দুর্দান্ত। তবে বিদেশের মাটিতে, বিশেষ করে পাটা উইকেটে জিততে হলে একজন বিশেষজ্ঞ স্পিনার প্রয়োজন। টেস্টে অন্তত একজনকে খেলাতেই হবে। ওয়াশিংটন অলরাউন্ডার হিসেবে খেলতে পারে। বিসিসিআই, কুলদীপ যাদব বা মানব সুতার কোথায়?’

ভারতের বর্তমান স্পিনারদের মধ্যে কুলদীপ যাদব অন্যতম সেরা। বাঁহাতি এই চায়নাম্যান স্পিনারকে একাদশে রাখার পক্ষে দীর্ঘদিন ধরেই মত দিয়ে আসছেন সুনীল গাভাস্কার ও রবি শাস্ত্রীর মতো সাবেক ক্রিকেটাররা। কিন্তু সীমিত ওভারের ক্রিকেটের পাশাপাশি টেস্টেও নিয়মিত উপেক্ষিত হচ্ছেন তিনি। অন্যদিকে, মানব সুতারও সুযোগ পেলে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন। অথচ নিউজিল্যান্ড সিরিজের দলে নেই এই দুই স্পিনার।

সৌরভের প্রশ্নের মূলে রয়েছে দলের ভারসাম্য। ব্যাট হাতে ওয়াশিংটন কার্যকর হলেও বিশেষজ্ঞ স্পিনারের বিকল্প হিসেবে তাঁকে বিবেচনা করা কতটা যৌক্তিক, তা নিয়ে সংশয় রয়েছে। প্রথম টেস্টে তাঁর বোলিংয়ের পরিসংখ্যানও সেই প্রশ্নকে আরও জোরালো করেছে। কুলদীপ কিংবা সুতার একাদশে থাকলে ম্যাচের ফল অন্য রকম হতে পারত কি না, সেই আলোচনাও এখন সামনে আসছে।

অধিনায়ক হিসেবে সৌরভের সময়েই বিদেশের মাটিতে টেস্ট ক্রিকেটে নতুন আত্মবিশ্বাস পেয়েছিল ভারত। অনিল কুম্বলে ও হরভজন সিংয়ের মতো বিশেষজ্ঞ স্পিনার ছিলেন তাঁর দলের অন্যতম ভরসা। অস্ট্রেলিয়া কিংবা ইংল্যান্ড—প্রতিপক্ষের মাঠে টেস্ট জিততে স্পিনারদের কার্যকর ভূমিকা দেখেছেন তিনি। সেই অভিজ্ঞতা থেকেই হয়তো গম্ভীর-শুভমনদের দল নির্বাচন নিয়ে প্রশ্ন তুলেছেন সৌরভ।

  • সর্বশেষ