শিরোনাম
◈ মধ্যপ্রাচ্যে রপ্তানি হচ্ছে হাটহাজারীর ঐতিহ্যবাহী মিষ্টি মরিচ ◈ খুলনায় নিরাপত্তা শঙ্কায় জমা আগ্নেয়াস্ত্র ফেরত চাইলেন ১৮ জন, আবেদনকারীদের মধ্যে আওয়ামী লীগ নেতাও ◈ রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের ওপর চাপ বাড়াতে যুক্তরাজ্যের সহযোগিতা চাইল বাংলাদেশ ◈ দেশের রাজনৈতিক পরিস্থিতি ও সাইবার সুরক্ষা আইন নিয়ে বিদেশি কূটনীতিকদের ব্রিফ করবে সরকার ◈ গোপালগঞ্জে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষ, হামলা-ভাঙচুর-লুটপাট ও অগ্নিসংযোগ, আহত ১০ ◈ আগামী ৫ দিন তাপমাত্রা কমার আভাস, বৃষ্টি হতে পারে ৩ বিভাগে ◈ পশ্চিমবঙ্গে গরু জবাই বন্ধে কঠোর আইন আনছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু ◈ স্বর্ণদ্বীপে তিন বাহিনীর যৌথ সামরিক মহড়া পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ দ্বিতীয় টেস্ট, দ‌ক্ষিণ আ‌ফ্রিকার বিরু‌দ্ধে ৯১ রানে অলআউট বাংলাদেশ ◈ চীনের সহযোগিতায় নির্মিত অবকাঠামো বাংলাদেশের উন্নয়নের জন্য, অন্য কোনো দেশকে লক্ষ্য করে নয়: চীনা কূটনীতিক

প্রকাশিত : ২৪ নভেম্বর, ২০২৬, ০৮:১৫ সকাল
আপডেট : ২৪ নভেম্বর, ২০২৬, ০৮:১৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চাঁদের মাটিতে আলু চাষ, কীভাবে সফল হলেন বিজ্ঞানীরা?

চাঁদের মাটিতে আলু চাষে সাফল্য পেলেন বিজ্ঞানীরা। ভবিষ্যতে চাঁদে দীর্ঘদিন থাকার ক্ষেত্রে খাবারের চিন্তা অনেকটাই কমবে বলে দাবি মহাকাশচারীদের। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার সহায়তায় এই গবেষণা চালিয়েছেন ওরেগন স্টেট ইউনিভার্সিটির বিজ্ঞানীরা।

সম্প্রতি ‘এনপিজে মাইক্রোগ্র্যাভিটি’ জার্নালে এই গবেষণাপত্র প্রকাশিত হয়েছে। চাঁদ থেকে আনা পাঁচ রকমের মাটিতে গবেষকরা ‘মোডক’ প্রজাতির আলু চাষ করে সাফল্য চালিয়েছেন। লালচে খোসা ও সাদা শাঁসের এই আলু খুব দ্রুত বড় হয়। ফলাফলও পাওয়া গেছে দ্রুত।

চাঁদের মাটিতে চাষ কেন কঠিন? : চাঁদের পৃষ্ঠ ‘রেগোলিথ’ নামক পাথরকুচি ও ধুলোয় ঢাকা। পৃথিবীর মাটির মতো চাঁদের মাটিতে কোনো জৈব পদার্থ বা নাইট্রোজেন থাকে না। উলটো তামাসহ নানা ভারী ধাতু রয়েছে, যা ফসলের জন্য বিষাক্ত। তাই শুধু চাঁদের মাটিতে আলুর শিকড় গজায়নি। এই সমস্যা মেটাতে গবেষকরা চাঁদের মাটির সঙ্গে ‘ভার্মিকম্পোস্ট’ বা কেঁচো সার (রেড উইগলার কেঁচো দিয়ে তৈরি) মেশান। দেখা যায়, মাত্র ৫ শতাংশ সার মেশাতেই আলুর শিকড় গজাতে শুরু করে। আর ৩০ শতাংশ সার মেশাতেই পৃথিবীর মাটির মতো দারুণ ফলন হয়।

চাঁদে ঘাঁটি গড়ার প্রস্তুতি ও আলুর গুণাগুণ : ২০২৮ সালের মধ্যে চাঁদে মানুষ পাঠাতে চায় নাসা। ২০৩০ সালের আগে একই লক্ষ্য নিয়েছে চীনও। চাঁদের দক্ষিণ মেরুতে স্থায়ী ঘাঁটি গড়ার পরিকল্পনা রয়েছে তাদের। কিন্তু পৃথিবী থেকে সব খাবার বয়ে নিয়ে যাওয়া অসম্ভব। তাই চাঁদেই চাষাবাদ জরুরি। বিজ্ঞানীদের মতে, আলু থেকে প্রচুর ক্যালোরি পাওয়া যায়। এতে কলার চেয়েও বেশি পটাশিয়াম, ভিটামিন সি, প্রোটিন এবং ফাইবার রয়েছে। এমনকী আলু খেলে অনেকক্ষণ পেটও ভরা থাকে।

Advertisement

চাঁদের মাটিতে কেমন হলো আলুর ফলন? : গ্রিনহাউজে ছোট টবে এই পরীক্ষা চালানো হয়েছিল। ফলে আলুগুলোর ওজন ১০ গ্রামের কম হয়েছে। বিজ্ঞানীরা এখনো সেই আলু খেয়ে দেখেননি, সবই ল্যাবে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। পরীক্ষায় দেখা যায়, এই আলু খাওয়ার জন্য নিরাপদ এবং পুষ্টিগুণও অটুট। তবে কয়েকটি নমুনায় সামান্য ভারী ধাতু মেলায় আরো নজরদারি প্রয়োজন বলে জানিয়েছেন বিজ্ঞানীরা।

মহাকাশে আলু চাষের চেষ্টা অবশ্য নতুন নয়। ২০১৭ সালে পেরুর আন্তর্জাতিক আলু গবেষণা কেন্দ্র জানিয়েছিল, মঙ্গল গ্রহের পরিবেশেও আলুর অঙ্কুরোদ্গম সম্ভব। চলতি বছরের শুরুতে নাসার মহাকাশচারী ডন পেটিট আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে প্লাস্টিকের ব্যাগে একটি বেগুনি আলু চাষ করে সফলতা পেয়েছিলেন। তার নাম দিয়েছিলেন ‘স্পাডনিক’। অভিকর্ষ না থাকায় সেটির শিকড় নিচের বদলে ওপরের দিকে উঠে গিয়েছিল। পেটিট জানিয়েছিলেন, হলিউডের ‘দ্য মার্শিয়ান’ সিনেমায় অভিনেতা ম্যাট ডেমনের আলু চাষ দেখেই তিনি অনুপ্রাণিত হয়েছিলেন।

তালিকায় রয়েছে অন্যান্য ফসল : চাঁদের মাটিতে আলুর পাশাপাশি অন্যান্য ফসল নিয়েও কাজ চলছে। গত মার্চেই কেঁচো সার মিশিয়ে চাঁদের মাটিতে ছোলা ফলানো হয়েছিল। এছাড়া টম্যাটো, লেটুস এবং আলফালফা নিয়েও গবেষণা চলছে। এই গবেষণার সহ লেখক ডেভিড হ্যান্ডি জানিয়েছেন, এই প্রযুক্তি পৃথিবীরও কাজে লাগবে। মরুভূমি, ঘনবসতিপূর্ণ শহর এবং দূষিত অনুর্বর জমিতে ফসল ফলাতে এই পদ্ধতি দারুণ কার্যকরী হবে।

  • সর্বশেষ