শিরোনাম
◈ গোপালগঞ্জে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষ, হামলা-ভাঙচুর-লুটপাট ও অগ্নিসংযোগ, আহত ১০ ◈ আগামী ৫ দিন তাপমাত্রা কমার আভাস, বৃষ্টি হতে পারে ৩ বিভাগে ◈ পশ্চিমবঙ্গে গরু জবাই বন্ধে কঠোর আইন আনছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু ◈ স্বর্ণদ্বীপে তিন বাহিনীর যৌথ সামরিক মহড়া পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ দ্বিতীয় টেস্ট, দ‌ক্ষিণ আ‌ফ্রিকার বিরু‌দ্ধে ৯১ রানে অলআউট বাংলাদেশ ◈ চীনের সহযোগিতায় নির্মিত অবকাঠামো বাংলাদেশের উন্নয়নের জন্য, অন্য কোনো দেশকে লক্ষ্য করে নয়: চীনা কূটনীতিক ◈ তিন মাসে ২১ হাজার কোটি টাকা বেড়ে খেলাপি ঋণ ৬ লাখ ২৭ হাজার কোটি: বাংলাদেশ ব্যাংক ◈ ঢাকার বাতাসে ফ্লোরাইডসমৃদ্ধ দূষণ, নতুন গবেষণায় চাঞ্চল্যকর তথ্য ◈ ‘দরিদ্র নারীদের ব্যাংক গ্রামীণ ব্যাংককে রক্ষা করতে হবে, এই কাজের গুরুত্ব যারা বোঝেন, তাদের সবার প্রতি আমার আহ্বান’: ড. ইউনূস ◈ ডিসেম্বরের অপেক্ষায় আমলাদের একাংশ, কঠোর নজরদারিতে সরকার

প্রকাশিত : ২৪ নভেম্বর, ২০২৬, ০১:০৭ রাত
আপডেট : ২৪ নভেম্বর, ২০২৬, ০১:০৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গোপালগঞ্জে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষ, হামলা-ভাঙচুর-লুটপাট ও অগ্নিসংযোগ, আহত ১০

গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অভ্যন্তরীণ কোন্দল ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে এ পর্যন্ত ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এ সময় ধাওয়া-পাল্টা ধাওয়া, হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের পাশাপাশি নিজেদের মধ্যে গুলিবিনিময়ের ঘটনাও ঘটেছে।  এ ঘটনায় তিনজন গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া গেলেও তা নিশ্চিত হওয়া যায়নি। অপর এক সূত্রে জানা যায়, আহতের সংখ্যা ২০ জন।

সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে শহরের প্রাণকেন্দ্র লঞ্চঘাট বটতলা এলাকায় এই সংঘর্ষের সূত্রপাত হয়। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, গোপালগঞ্জ শহরের প্রভাবশালী লতিফপুর ইউনিয়নের ঘোষেরচর ও চরমানিকদাহ গ্রামবাসীর মধ্যে ঢাল, সড়কি, টেঁটা ও রামদাসহ দেশীয় অস্ত্র নিয়ে মুখোমুখি সংঘর্ষ বাধে। সংঘর্ষ চলাকালে শহরের বিভিন্ন স্থানে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে

​ঘণ্টাব্যাপী চলা এই সংঘর্ষে ঠিক কতজন আহত হয়েছেন, তা এখনো নিশ্চিতভাবে জানা যায়নি। তবে গুলিবিনিময়ের ঘটনায় অন্তত একজন গুলিবিদ্ধ হয়েছেন বলে স্থানীয়ভাবে জানা গেছে।

​খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বর্ডার গার্ড (বিজিবি), আনসার ও পুলিশের বিশেষায়িত দল (এসআরবি)। আইন-শৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি সাময়িকভাবে নিয়ন্ত্রণে এলেও বর্তমানে পুরো এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

​স্থানীয় সূত্রগুলো বলছে, কে বড় নেতা হবেন এবং এলাকায় কার আধিপত্য থাকবে—মূলত এই দ্বন্দ্ব থেকেই সংঘর্ষের সূত্রপাত। অন্যদিকে, স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ আন্দোলনের নামে এলাকায় অরাজকতা সৃষ্টি করছে।

  • সর্বশেষ