শিরোনাম
◈ ‘দরিদ্র নারীদের ব্যাংক গ্রামীণ ব্যাংককে রক্ষা করতে হবে, এই কাজের গুরুত্ব যারা বোঝেন, তাদের সবার প্রতি আমার আহ্বান’: ড. ইউনূস ◈ ডিসেম্বরের অপেক্ষায় আমলাদের একাংশ, কঠোর নজরদারিতে সরকার ◈ টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে বড় পরিবর্তন, বাংলাদেশের অবস্থান পঞ্চম ◈ এনসিপির সঙ্গে বৈঠকে কোনো শর্ত ছিল না, জুলাই সনদ শতভাগ বাস্তবায়ন করবে সরকার: মাহদী আমিন ◈ এইচএসসির পুনর্মূল্যায়ন ও পুনর্নিরীক্ষণে বদলেছে ৩৩ হাজার ৩৪৯ খাতার ফল ◈ তারেক রহমানের সঙ্গে এনসিপির শীর্ষ নেতাদের মতবিনিময়, শুরু হলো রাজনৈতিক সংলাপ ◈ বিএনপিতে ফেরা নিয়ে যা বললেন সংসদ সদস্য রুমিন ফারহানা ◈ কুয়াকাটার সৈকত ও প্রকৃতিতে মুগ্ধ রাশিয়ান পর্যটকরা, মার্চে ফিরবেন আরও সহকর্মী নিয়ে ◈ এক সপ্তাহে প্রায় ১২ হাজার প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে সৌদি আরব ◈ ২০২৭ সালের হজযাত্রীদের টিকার আগে ৭ স্বাস্থ্য পরীক্ষা বাধ্যতামূলক

প্রকাশিত : ২৩ নভেম্বর, ২০২৬, ০৮:০৮ রাত
আপডেট : ২৩ নভেম্বর, ২০২৬, ০৮:০৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের মধুখালীতে সন্ত্রাসবিরোধী আইনে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২৩ নভেম্বর) বিকেল বিকেলে মধুখালী উপজেলার পৌর এলাকার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

মধুখালী থানার উপপরিদর্শক (এসআই) মোক্তারের নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান চালিয় তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত আশিকুর রহমান নান্নু মধুখালী পৌরসভার ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

বিষয়টি নিশ্চিত করে মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকদেব রায় জানান, সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতা আশিকুর রহমান নান্নুকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর তাঁকে ফরিদপুর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

  • সর্বশেষ