শিরোনাম
◈ ডিসেম্বরের অপেক্ষায় আমলাদের একাংশ, কঠোর নজরদারিতে সরকার ◈ টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে বড় পরিবর্তন, বাংলাদেশের অবস্থান পঞ্চম ◈ ফ্যাসিবাদবিরোধী ঐক্য আরও সুসংহত করতেই এনসিপির সঙ্গে প্রধানমন্ত্রীর সংলাপ ◈ এইচএসসির পুনর্মূল্যায়ন ও পুনর্নিরীক্ষণে বদলেছে ৩৩ হাজার ৩৪৯ খাতার ফল ◈ তারেক রহমানের সঙ্গে এনসিপির শীর্ষ নেতাদের মতবিনিময়, শুরু হলো রাজনৈতিক সংলাপ ◈ বিএনপিতে ফেরা নিয়ে যা বললেন সংসদ সদস্য রুমিন ফারহানা ◈ কুয়াকাটার সৈকত ও প্রকৃতিতে মুগ্ধ রাশিয়ান পর্যটকরা, মার্চে ফিরবেন আরও সহকর্মী নিয়ে ◈ এক সপ্তাহে প্রায় ১২ হাজার প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে সৌদি আরব ◈ ২০২৭ সালের হজযাত্রীদের টিকার আগে ৭ স্বাস্থ্য পরীক্ষা বাধ্যতামূলক ◈ জননিরাপত্তায় ঢাকাসহ ৮ জেলায় ৯৮ প্লাটুন বিজিবি মোতায়েন

প্রকাশিত : ২৩ নভেম্বর, ২০২৬, ০৬:২৪ বিকাল
আপডেট : ২৩ নভেম্বর, ২০২৬, ০৬:২৪ বিকাল

প্রতিবেদক : এল আর বাদল

বিশ্বকাপ সম্প্রচার স্বত্বের লড়াইয়ে চমক, নিলাম থেকে সরে দাঁড়াল ইউটিউব

স্পোর্টস ডেস্ক: বিশ্বের অন্যতম বৃহৎ ভিডিও প্ল্যাটফর্ম ইউটিউব। অথচ ফুটবলের সবচেয়ে বড় আসর বিশ্বকাপের সম্প্রচার স্বত্বের লড়াই থেকেই সরে দাঁড়াল তারা। ২০৩০ ও ২০৩৪ ফিফা বিশ্বকাপের যুক্তরাষ্ট্রের সম্প্রচার স্বত্বের নিলামে দরপত্র জমা দেয়নি ইউটিউব। তাদের সরে দাঁড়ানোর খবরে জমে উঠেছে সম্প্রচার স্বত্বের লড়াই। এখন মূল প্রতিদ্বন্দ্বিতা ফক্স ও নেটফ্লিক্সের মধ্যে।

গত বৃহস্পতিবার ছিল দরপত্র জমা দেওয়ার শেষ দিন। কিন্তু শেষ মুহূর্ত পর্যন্ত কোনো প্রস্তাব দেয়নি ইউটিউব। নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সংশ্লিষ্ট সংবাদমাধ্যম। কেন এমন সিদ্ধান্ত, তা অবশ্য এখনো স্পষ্ট নয়।

ইউটিউবের পাশাপাশি নিলাম থেকে সরে দাঁড়িয়েছে ইএসপিএন ও স্কাইড্যান্সও। স্কাইড্যান্সের অধীনে রয়েছে সিবিএস, টিএনটি স্পোর্টস, প্যারামাউন্ট প্লাস ও এইচবিও ম্যাক্স। এ ছাড়া ২০২৬ বিশ্বকাপের স্প্যানিশ সম্প্রচার স্বত্ব পাওয়া এনবিসি ইউনিভার্সালের টেলিমুন্ডোও এবার নিলামে অংশ নেয়নি।

ফলে যুক্তরাষ্ট্রের বাজারে সম্প্রচার স্বত্বের লড়াইয়ে এখন মুখোমুখি ফক্স ও নেটফ্লিক্স। ২০২৬ বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব ধরে রাখা ফক্স চাইছে নিজেদের অবস্থান বজায় রাখতে। অন্যদিকে বড় অঙ্কের বিনিয়োগের সামর্থ্য নিয়ে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছে নেটফ্লিক্স। ২০২৭ নারী বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব ইতিমধ্যে নিশ্চিত করেছে তারা। এবার পুরুষদের বিশ্বকাপেও সম্প্রচারের সুযোগ পেতে চায় এই স্ট্রিমিং জায়ান্ট।

Advertisement

২০৩০ বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে মরক্কো, পর্তুগাল ও স্পেন। ২০৩৪ সালের আসর বসবে সৌদি আরবে। এই দুই বিশ্বকাপের সম্প্রচার স্বত্বের নিলামে এবার যুক্ত হয়েছে বিজ্ঞাপনসংক্রান্ত বিশেষ শর্তও।

নিলামে সম্প্রচারকারী প্রতিষ্ঠানগুলোকে তিন ধরনের প্রস্তাব দেওয়ার সুযোগ রেখেছে ফিফা। ম্যাচের প্রতি অর্ধে হাইড্রেশন ব্রেকসহ সম্প্রচার, সীমিতসংখ্যক বিরতিসহ সম্প্রচার কিংবা কোনো বিরতি ছাড়াই খেলা দেখানোর প্রস্তাব দিতে পারবে প্রতিষ্ঠানগুলো। প্রতিটি বিরতি হতে পারে ৬০ থেকে ৯০ সেকেন্ডের। ফলে খেলার মধ্যবর্তী বিরতিতে বিজ্ঞাপন প্রচারের সুযোগও বিবেচনায় রাখতে হচ্ছে সম্প্রচারকারী প্রতিষ্ঠানগুলোকে।

ইউটিউব ও ইএসপিএনের মতো প্রতিষ্ঠানের সরে দাঁড়ানোয় শেষ পর্যন্ত ফক্স নাকি নেটফ্লিক্স—কার হাতে যায় বিশ্বকাপের যুক্তরাষ্ট্রের সম্প্রচার স্বত্ব, এখন সেটিই দেখার বিষয়।

  • সর্বশেষ