শিরোনাম
◈ টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে বড় পরিবর্তন, বাংলাদেশের অবস্থান পঞ্চম ◈ ফ্যাসিবাদবিরোধী ঐক্য আরও সুসংহত করতেই এনসিপির সঙ্গে প্রধানমন্ত্রীর সংলাপ ◈ এইচএসসির পুনর্মূল্যায়ন ও পুনর্নিরীক্ষণে বদলেছে ৩৩ হাজার ৩৪৯ খাতার ফল ◈ ফ্যাসিবাদ ও জুলাই প্রশ্নে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর: বৈঠক শেষে নাহিদ ইসলাম ◈ বিএনপিতে ফেরা নিয়ে যা বললেন সংসদ সদস্য রুমিন ফারহানা ◈ কুয়াকাটার সৈকত ও প্রকৃতিতে মুগ্ধ রাশিয়ান পর্যটকরা, মার্চে ফিরবেন আরও সহকর্মী নিয়ে ◈ এক সপ্তাহে প্রায় ১২ হাজার প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে সৌদি আরব ◈ ২০২৭ সালের হজযাত্রীদের টিকার আগে ৭ স্বাস্থ্য পরীক্ষা বাধ্যতামূলক ◈ জননিরাপত্তায় ঢাকাসহ ৮ জেলায় ৯৮ প্লাটুন বিজিবি মোতায়েন ◈ ১৬ ডিসেম্বর উদ্বোধন হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল, পূর্ণাঙ্গ চালু হতে লাগবে আরও ১৪ মাস

প্রকাশিত : ২৩ নভেম্বর, ২০২৬, ০৬:২০ বিকাল
আপডেট : ২৩ নভেম্বর, ২০২৬, ০৬:২০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জাতীয় গ্রিডে রূপপুরের বিদ্যুৎ সরবরাহ দ্বিতীয় দফায় শুরু

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : পরীক্ষামূলকভাবে দ্বিতীয়বারের মতো জাতীয় গ্রিডে যুক্ত হলো রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বিদ্যুৎ। আজ সোমবার সকাল ১০টা ২০ মিনিটে কেন্দ্রের প্রথম ইউনিট থেকে সরবরাহ শুরু হলেও এটি এখনই বাণিজ্যিক উৎপাদনে যাচ্ছে না; মূলত কারিগরি যাচাই-বাছাইয়ের স্বার্থেই এই পদক্ষেপ।

প্রকল্প পরিচালক মো. কবীর হোসেন জানিয়েছেন, এবার ১০ থেকে ২৪ ঘণ্টা মেয়াদে ৩০০ থেকে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ গ্রিডে দেওয়া হবে। এর আগে গত মঙ্গলবার বেলা ৩টা ১৬ মিনিটে শুরু হওয়া প্রথম দফার পরীক্ষায় ৩৫০ মেগাওয়াট দিয়ে যাত্রা করে তা পরে ৩০০ মেগাওয়াটে আনা হয়। টানা ৮ ঘণ্টা ৩৪ মিনিট সচল থাকার পর সেদিন সরবরাহ বন্ধ করা হয়েছিল।

কেন্দ্রের সূত্র জানায়, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) নির্দেশনা ও মানদণ্ড মেনে গত মঙ্গলবার থেকেই ধাপে ধাপে সক্ষমতা বাড়ানোর পরীক্ষামূলক ধাপ শুরু হয়েছে। এই পর্বে চুল্লিপাত্র, টারবাইন, জেনারেটরসহ বিভিন্ন যন্ত্রাংশ ও স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থার কার্যকারিতা পরখ করা হচ্ছে। কারিগরি প্রয়োজনে ইউনিটটি সাময়িকভাবে বন্ধ রাখা কিংবা উৎপাদন কমানো-বাড়ানোর মতো ঘটনা ঘটতে পারে।

সংশ্লিষ্ট সূত্রের মতে, পরীক্ষার এই ধাপে গ্রিডে নিরবচ্ছিন্ন ও স্থিতিশীল সরবরাহ ধরে রাখা সম্ভব হবে না। সরবরাহের ওঠানামার সঙ্গে তাল মিলিয়ে গ্রিডের ভারসাম্য রক্ষায় কাজ করবে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি)। পরিস্থিতি তদারকিতে থাকবেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) কর্মকর্তারাও। তবে এই পরীক্ষামূলক বিদ্যুৎ গ্রিডে এলে গ্রাহকেরা তা ব্যবহার করতে পারবেন।

Advertisement

উৎপাদন সক্ষমতা ধাপে ধাপে ১০০ শতাংশে নিতে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (বায়েরা) লাইসেন্স ও অনুমোদন প্রয়োজন হবে। সে জন্য পরীক্ষার ফলাফল প্রতিবেদন আকারে বায়েরার কাছে জমা দেবে রূপপুর কর্তৃপক্ষ। অনুমোদন মিললে সক্ষমতা বাড়ানোর পরবর্তী ধাপ এগোবে। রাশিয়ার ঠিকাদারের চুক্তি অনুযায়ী, ১০ মাসের পরীক্ষামূলক পরিচালনা শেষে প্রথম
ইউনিটটি পূর্ণ ক্ষমতায় বাণিজ্যিক উৎপাদনে যাবে।

গ্রিডে বিদ্যুৎ পৌঁছানোর মধ্য দিয়ে বিশ্বের ৩৩তম পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনকারী দেশ হিসেবে যুক্ত হলো বাংলাদেশ; পূর্ণাঙ্গ উৎপাদনে গেলে মিলবে আনুষ্ঠানিক স্বীকৃতি। এর আগে ২০২৩ সালের অক্টোবরে জ্বালানি আসার পর পারমাণবিক স্থাপনার স্বীকৃতি পায় রূপপুর।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীন পরমাণু শক্তি কমিশনের তত্ত্বাবধানে বাস্তবায়নাধীন এই বৃহৎ একক প্রকল্পে ১ হাজার ২০০ মেগাওয়াটের দুটি ইউনিট গড়ছে রাশিয়ার ঠিকাদারি প্রতিষ্ঠান অ্যাটমস্ট্রয়এক্সপোর্ট। পরিচালনার দায়িত্বে রয়েছে সরকারি কোম্পানি নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেড (এনপিসিবিএল)।

প্রকল্পের নির্ধারিত মেয়াদ ২০২৫ সালের ডিসেম্বর থাকলেও দুই দফায় বাড়িয়ে তা ২০২৮ সালের জুন পর্যন্ত নেওয়া হয়েছে। চুক্তি অনুযায়ী মেয়াদ বাড়লে নির্মাণ ব্যয় বাড়ার সুযোগ না থাকলেও

ডলারের দাম বৃদ্ধির কারণে ব্যয় বেড়েছে ২৬ হাজার কোটি টাকা। ফলে মোট ব্যয় দাঁড়াচ্ছে ১ লাখ ৩৮ হাজার ৬৮৬ কোটি টাকা।

  • সর্বশেষ