শিরোনাম
◈ টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে বড় পরিবর্তন, বাংলাদেশের অবস্থান পঞ্চম ◈ ফ্যাসিবাদবিরোধী ঐক্য আরও সুসংহত করতেই এনসিপির সঙ্গে প্রধানমন্ত্রীর সংলাপ ◈ এইচএসসির পুনর্মূল্যায়ন ও পুনর্নিরীক্ষণে বদলেছে ৩৩ হাজার ৩৪৯ খাতার ফল ◈ ফ্যাসিবাদ ও জুলাই প্রশ্নে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর: বৈঠক শেষে নাহিদ ইসলাম ◈ বিএনপিতে ফেরা নিয়ে যা বললেন সংসদ সদস্য রুমিন ফারহানা ◈ কুয়াকাটার সৈকত ও প্রকৃতিতে মুগ্ধ রাশিয়ান পর্যটকরা, মার্চে ফিরবেন আরও সহকর্মী নিয়ে ◈ এক সপ্তাহে প্রায় ১২ হাজার প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে সৌদি আরব ◈ ২০২৭ সালের হজযাত্রীদের টিকার আগে ৭ স্বাস্থ্য পরীক্ষা বাধ্যতামূলক ◈ জননিরাপত্তায় ঢাকাসহ ৮ জেলায় ৯৮ প্লাটুন বিজিবি মোতায়েন ◈ ১৬ ডিসেম্বর উদ্বোধন হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল, পূর্ণাঙ্গ চালু হতে লাগবে আরও ১৪ মাস

প্রকাশিত : ২৩ নভেম্বর, ২০২৬, ০৬:১১ বিকাল
আপডেট : ২৩ নভেম্বর, ২০২৬, ০৬:১৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভাঙ্গায় কৃষক দল নেতা হত্যা: নিক্সন চৌধুরীসহ ২৪৬ জনের বিরুদ্ধে মামলা

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গায় উপজেলা কৃষক দলের সহসাংগঠনিক সম্পাদক রাজু মোল্লাকে পিটিয়ে হত্যার ঘটনায় মামলা হয়েছে। এতে সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান নিক্সন চৌধুরীকে প্রধান আসামি করা হয়েছে। মামলায় ৯৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরও ১০০ থেকে ১৫০ জনকে আসামি করা হয়েছে।

রোববার (২২ নভেম্বর) দুপুরে নিহতের স্ত্রী রিয়া বেগম বাদী হয়ে ভাঙ্গা থানায় মামলাটি দায়ের করেন।

মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১৯ নভেম্বরের লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে আগের দিন (১৮ নভেম্বর) রাতে ভাঙ্গার হামিরদী এলাকায় ফরিদপুর-বরিশাল মহাসড়কে ব্যাপক সংঘর্ষ ও সহিংসতা ছড়িয়ে পড়ে। অভিযোগ রয়েছে, বিভিন্ন এলাকা থেকে আসা আওয়ামী লীগের কয়েকশ সমর্থক অস্ত্রের মহড়া, ককটেল বিস্ফোরণ, গোলাগুলি, অগ্নিসংযোগ ও বিএনপি কার্যালয়ে ভাঙচুর চালান।

ওই রাতে বাড়ি ফেরার পথে হামলাকারীদের কবলে পড়েন কৃষক দল নেতা রাজু মোল্লা। হামলাকারীরা তাকে পিটিয়ে হত্যা করে এবং তার ব্যবহৃত মোটরসাইকেলটি পুড়িয়ে দেয়।

Advertisement

এ ঘটনার পর পুরো ফরিদপুর জেলা ও ভাঙ্গা উপজেলায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরদিন ১৯ নভেম্বর ভাঙ্গা মহাসড়কে জানাজা শেষে রাজুকে তার গ্রামের বাড়িতে দাফন করা হয়। ওই জানাজায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ এবং মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাহউদ্দিন টুকু অংশ নেন।

নিহতের স্ত্রী রিয়া বেগম তার স্বামী হত্যার সঙ্গে জড়িত সব আসামিকে দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, রাজু মোল্লা হত্যা মামলায় নিক্সন চৌধুরীসহ ৯৬ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় ১০০ থেকে ১৫০ জনকে আসামি করা হয়েছে। আসামিদের গ্রেফতারে পুলিশের একাধিক দল অভিযান চালাচ্ছে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

  • সর্বশেষ