শিরোনাম
◈ টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে বড় পরিবর্তন, বাংলাদেশের অবস্থান পঞ্চম ◈ ফ্যাসিবাদবিরোধী ঐক্য আরও সুসংহত করতেই এনসিপির সঙ্গে প্রধানমন্ত্রীর সংলাপ ◈ এইচএসসির পুনর্মূল্যায়ন ও পুনর্নিরীক্ষণে বদলেছে ৩৩ হাজার ৩৪৯ খাতার ফল ◈ ফ্যাসিবাদ ও জুলাই প্রশ্নে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর: বৈঠক শেষে নাহিদ ইসলাম ◈ বিএনপিতে ফেরা নিয়ে যা বললেন সংসদ সদস্য রুমিন ফারহানা ◈ কুয়াকাটার সৈকত ও প্রকৃতিতে মুগ্ধ রাশিয়ান পর্যটকরা, মার্চে ফিরবেন আরও সহকর্মী নিয়ে ◈ এক সপ্তাহে প্রায় ১২ হাজার প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে সৌদি আরব ◈ ২০২৭ সালের হজযাত্রীদের টিকার আগে ৭ স্বাস্থ্য পরীক্ষা বাধ্যতামূলক ◈ জননিরাপত্তায় ঢাকাসহ ৮ জেলায় ৯৮ প্লাটুন বিজিবি মোতায়েন ◈ ১৬ ডিসেম্বর উদ্বোধন হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল, পূর্ণাঙ্গ চালু হতে লাগবে আরও ১৪ মাস

প্রকাশিত : ২৩ নভেম্বর, ২০২৬, ০৬:১৭ বিকাল
আপডেট : ২৩ নভেম্বর, ২০২৬, ০৬:১৭ বিকাল

প্রতিবেদক : এল আর বাদল

টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে বড় পরিবর্তন, বাংলাদেশের অবস্থান পঞ্চম

স্পোর্টস ডেস্ক: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (ডব্লিউটিসি) পয়েন্ট টেবিলে বড় পরিবর্তন এসেছে। নিউজিল্যান্ড ও ভারতের মধ্যকার ওয়েলিংটন টেস্ট ড্র হওয়ায় শীর্ষ দুই থেকে ছিটকে গেছে কিউইরা।

ওয়েলিংটন টেস্টের শেষ দিনে জয়ের জন্য ভারতের প্রয়োজন ছিল নিউজিল্যান্ডের আট উইকেট। সোমবার দিনের শুরুতে তিন উইকেট তুলে নিয়ে স্বাগতিকদের চাপে ফেলেছিল ভারত। ১৩৯ রানে পাঁচ উইকেট হারিয়ে বিপাকে পড়ে নিউজিল্যান্ড। তবে ড্যারিল মিচেল ও গ্লেন ফিলিপসের দৃঢ় ব্যাটিংয়ে শেষ পর্যন্ত ম্যাচটি ড্র করে স্বাগতিকরা।

এই ড্রয়ের ফলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় প্রভাব পড়েছে। নিউজিল্যান্ডের পয়েন্টের শতকরা হার (পিসিটি) ৭২.২২ থেকে কমে দাঁড়িয়েছে ৬৬.৬৭-তে। ফলে তৃতীয় স্থানে নেমে গেছে টম ল্যাথামের দল।

নিউজিল্যান্ডের এই পতনে লাভ হয়েছে অস্ট্রেলিয়ার। ৬৯.২৩ পিসিটি নিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে প্যাট কামিন্সের দল। ৭৫.০০ পিসিটি নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে দক্ষিণ আফ্রিকা।

Advertisement

এদিকে, ওয়েলিংটন টেস্ট ড্র হওয়ায় ভারতের পিসিটিও কমেছে। আগের ৫১.৫২ থেকে কমে তা দাঁড়িয়েছে ৫০.০০-তে। তবে পয়েন্ট তালিকায় চতুর্থ স্থানেই রয়েছে রোহিত শর্মার দল।

অন্যদিকে, বাংলাদেশের অবস্থানে কোনো পরিবর্তন আসেনি। ৪০.৭৪ পিসিটি নিয়ে পঞ্চম স্থান ধরে রেখেছে টাইগাররা। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেঞ্চুরিয়ন টেস্টে মাঠে নামার আগে বাংলাদেশের ঠিক পেছনেই রয়েছে ইংল্যান্ড। তাদের পিসিটি ৩৮.৫৪।

তালিকার পরের তিনটি অবস্থানে রয়েছে যথাক্রমে ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা ও পাকিস্তান।

  • সর্বশেষ