শিরোনাম
◈ ২০৩১ সা‌লের বিশ্বকাপের সেমিফাইনাল বাংলা‌দে‌শের মাটিতে চায় বিসিবি  ◈ ডিসেম্বর ঘিরে সীমান্তে বাড়তি সতর্কতা, অবৈধ প্রবেশ ঠেকাতে বিশেষ নজরদারি ◈ মানবিকতা নির্ভর ও জনকল্যাণমুখী দেশ গড়তে চায় সরকার : ডা. জুবাইদা ◈ ব্যাংকের পরিচালক হতে পারবেন না মন্ত্রী-এমপিরা, আসছে নতুন বিধিনিষেধ ◈ ‘এটি ছিল একটি ফাঁদ, আর এতেই পা দিয়েছে আওয়ামী লীগ’ ◈ নতুন মজুরি বোর্ডের মাধ্যমে পোশাক শ্রমিকদের প্রত্যাশা পূরণ হবে : শ্রমমন্ত্রী ◈ সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শেষ, যুক্তিতর্ক মঙ্গলবার ◈ ১৬ বছরের কম বয়সী শিশুদের সামাজিক মাধ্যম ব্যবহারে নীতিমালা প্রণয়নের নির্দেশ হাইকোর্টের ◈ বড় উত্থান শেয়ারবাজারে, ১২০০ কোটি টাকা ছাড়াল লেনদেন ◈ মির্জা আজমকে আত্মসমর্পণ করতে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ

প্রকাশিত : ২২ নভেম্বর, ২০২৬, ০৮:২৮ রাত
আপডেট : ২২ নভেম্বর, ২০২৬, ০৮:২৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

২০৩১ সা‌লের বিশ্বকাপের সেমিফাইনাল বাংলা‌দে‌শের মাটিতে চায় বিসিবি 

‌স্পোর্টস ডেস্ক : ২০৩১ সালের ওয়ানডে বিশ্বকাপের সহ-আয়োজক হিসেবে বাংলাদেশ ও ভারতের নাম আগেই চূড়ান্ত হয়ে আছে। গ্রুপ পর্বের খেলা যে দেশের মাঠে গড়াবে, তা মোটামুটি নিশ্চিত তবে এবার আরও বড় কিছু পাওয়ার আশায় বুক বাঁধছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অন্তত একটি সেমি-ফাইনাল ম্যাচ বাংলাদেশে আয়োজনের লক্ষ্যে আইসিসির সঙ্গে দরকষাকষি চালিয়ে যাচ্ছেন বিসিবি সভাপতি তামিম ইকবাল।

রোববার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে গণমাধ্যমের মুখোমুখি হয়ে এই পরিকল্পনার কথা জানান তিনি। যৌথ আয়োজক হওয়ার পুরোনো সিদ্ধান্তের কৃতিত্ব না নিয়ে বরং নতুন কিছু যুক্ত করার চেষ্টার কথাই তুলে ধরেন তামিম। -- টি স্পোর্টস

বিসিবি সভাপতি বলেন, বাংলাদেশ ও ভারত যে একসঙ্গে ২০৩১ বিশ্বকাপ আয়োজন করবে, সেই ঘোষণা বহু আগেই এসেছে। পুরোনো এই সিদ্ধান্তে আমার কিংবা বর্তমান বোর্ডের কোনো ভূমিকা নেই। তবে একটি বিশেষ বিষয় নিয়ে আইসিসির সঙ্গে কথা বলছি, তাদের বোঝানোর চেষ্টা করছি। আমার বিশ্বাস, আমরা সফল হব। লক্ষ্য হলো- অন্তত একটি সেমি-ফাইনাল যেন বাংলাদেশে রাখা যায়। বিষয়টি নিয়ে আমি বেশ আশাবাদী।

আইসিসির সঙ্গে চলমান সংলাপের অগ্রগতি নিয়েও ইতিবাচক ইঙ্গিত দিয়েছেন তিনি। তামিমের ভাষায়, ‘আইসিসির সঙ্গে আমার কথা চলছে। সময়মতো যখন আইসিসি আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানাবে, তখন ভালো কিছুই আসবে বলে আমার ধারণা। গ্রুপ পর্বের ম্যাচ তো থাকছেই, পাশাপাশি আগের চেয়ে ম্যাচের সংখ্যাও বাড়বে বলে আশা করি। আর একটি সেমি-ফাইনাল আয়োজনের স্বত্ব পেলে তা দেশের ক্রিকেটের জন্য দারুণ প্রাপ্তি হবে। সে চেষ্টাই করছি।’

উল্লেখ্য, ২০১১ সালের ওয়ানডে বিশ্বকাপে ভারত ও শ্রীলঙ্কার পাশাপাশি যৌথ আয়োজক ছিল বাংলাদেশ। সেবার দেশের মাটিতে গ্রুপ পর্ব ও দুটি কোয়ার্টার-ফাইনাল ম্যাচ হলেও, শেষ চারের  ম্যাচ আয়োজনের সুযোগ মেলেনি। 

সেই অতীতের গণ্ডি পেরিয়ে ২০৩১ সালের ৯ অক্টোবর থেকে ২৩ নভেম্বর নির্ধারিত এই আসরে বড় মঞ্চের ম্যাচ নিজেদের মাটিতে টেনে আনাই এখন তামিমের বোর্ডের অন্যতম লক্ষ্য।

  • সর্বশেষ