শিরোনাম
◈ সেল্টা ভি‌গোর বিরু‌দ্ধে লড়াই ক‌রে জিত‌লো রিয়াল মা‌দ্রিদ ◈ হারতে হারতে জয়, ইমনের চার ছক্কায় সেমিফাইনালে বাংলাদেশ ◈ মুসলিম জনসংখ্যায় বিশ্বে শীর্ষে থাকবে যে দেশ ◈ খুব প্রয়োজন না হলে এক বছরের জন্য আমি স্বর্ণ কিনতে নিষেধ করেছি, তাই দাম কমে গেছে: ভারতের প্রধানমন্ত্রী ◈ আগামী পাঁচ বছরে এসএমই খাতে ২৫ লাখ কর্মসংস্থান সৃষ্টি ও ৫০ হাজার উদ্যোক্তাকে প্রশিক্ষণ দেবে সরকার ◈ নাইকির হাজার হাজার জুতা ও কোটি কোটি ডলারের পণ্য লুট, ক্যালিফোর্নিয়ায় চলন্ত মালবাহী ট্রেনে ৩৬ দফা ডাকাতি! ◈ গরুর মাংস খাওয়ায় বিশ্বে শীর্ষে আর্জেন্টিনা, সবচেয়ে কম দামে পাওয়া যায় যে দেশে! ◈ বিশ্ববাজারে চাল, চিনি ও ভোজ্যতেলের সরবরাহ সংকটের শঙ্কা, উৎপাদন কমার পূর্বাভাস এফএওর ◈ জনসংখ্যার চাপে ঢাকায় বাড়ছে কবরস্থানের সংকট, ২৫১ একর জমিতে ৯ কবরস্থান! ◈ বহিষ্কৃতদের মধ্যে বিএনপিতে ফেরার তালিকায় থাকতে পারেন যারা

প্রকাশিত : ২২ নভেম্বর, ২০২৬, ০১:২৭ দুপুর
আপডেট : ২২ নভেম্বর, ২০২৬, ০১:২৭ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

সেল্টা ভি‌গোর বিরু‌দ্ধে লড়াই ক‌রে জিত‌লো রিয়াল মা‌দ্রিদ

স্পোর্টস ডেস্ক:  লা লিগার শিরোপার লড়াই আরও জমিয়ে তুলেছে রিয়াল মাদ্রিদ। সেল্টা ভিগোর বিপক্ষে ২-১ গোলের নাটকীয় জয় পেয়েছে লস ব্লাঙ্কোসরা। শুরুতে পিছিয়ে পড়েও শেষ মুহূর্তে জয় তুলে নেয় হোসে মরিনিয়োর দল। জয়সূচক গোলটি করেন বদলি হিসেবে নামা কার্লোস এসপি। এই জয়ে শীর্ষে থাকা বার্সেলোনার সমান পয়েন্ট হয়েছে রিয়ালের। তবে গোল ব্যবধানে এগিয়ে থাকায় শীর্ষস্থান ধরে রেখেছে বার্সা।

সান্তিয়াগো বার্নাব্যুতে ম্যাচের ষষ্ঠ মিনিটেই পাবলো দুরানের গোলে এগিয়ে যায় সেল্টা। পিছিয়ে পড়ে সমতায় ফেরার চেষ্টা চালায় রিয়াল। তবে প্রথমার্ধে পেনাল্টি পেয়েও কাজে লাগাতে পারেননি কিলিয়ান এমবাপ্পে। তাঁর নেওয়া শট ক্রসবারের ওপর দিয়ে চলে যায়।

দ্বিতীয়ার্ধের শুরুতে ভিনিসিয়ুস জুনিয়রকে মাঠে নামান মরিনিয়ো। তাঁর নৈপুণ্যেই ম্যাচে ফেরে রিয়াল। ৫৫ মিনিটে এমবাপ্পের সহায়তায় গোল করে দলকে সমতায় ফেরান জুড বেলিংহ্যাম।

ম্যাচের ৮৫তম মিনিটে ভিনিসিয়ুসের ক্রস থেকে ফিরতি বলে গোল করে রিয়ালের জয় নিশ্চিত করেন কার্লোস এসপি।

লিগে এটি এসপির তৃতীয় গোল। উল্লেখযোগ্য বিষয়, তাঁর প্রতিটি গোলেই জয় পেয়েছে রিয়াল। সব প্রতিযোগিতা মিলিয়ে টানা নবম জয়ের স্বাদও পেয়েছে মরিনিয়োর দল। অন্যদিকে চার ম্যাচের নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরা ভিনিসিয়ুস বদলি হিসেবে নেমে রিয়ালের দুই গোলেই অবদান রাখেন। তবে পেনাল্টি মিসের হতাশা নিয়েই মাঠ ছাড়তে হয়েছে এমবাপ্পেকে।

  • সর্বশেষ