শিরোনাম
◈ আগামী পাঁচ বছরে এসএমই খাতে ২৫ লাখ কর্মসংস্থান সৃষ্টি ও ৫০ হাজার উদ্যোক্তাকে প্রশিক্ষণ দেবে সরকার ◈ নাইকির হাজার হাজার জুতা ও কোটি কোটি ডলারের পণ্য লুট, ক্যালিফোর্নিয়ায় চলন্ত মালবাহী ট্রেনে ৩৬ দফা ডাকাতি! ◈ গরুর মাংস খাওয়ায় বিশ্বে শীর্ষে আর্জেন্টিনা, সবচেয়ে কম দামে পাওয়া যায় যে দেশে! ◈ বিশ্ববাজারে চাল, চিনি ও ভোজ্যতেলের সরবরাহ সংকটের শঙ্কা, উৎপাদন কমার পূর্বাভাস এফএওর ◈ জনসংখ্যার চাপে ঢাকায় বাড়ছে কবরস্থানের সংকট, ২৫১ একর জমিতে ৯ কবরস্থান! ◈ বহিষ্কৃতদের মধ্যে বিএনপিতে ফেরার তালিকায় থাকতে পারেন যারা ◈ শেখ হাসিনার কাছে বাংলাদেশ-ভারত সম্পর্ক জিম্মি, সমাধানে সিদ্ধান্ত নিতে হবে ঢাকাকেই: মার্কিন বিশ্লেষক ◈ পাঁচ দে‌শের কূটনী‌তিক‌দের আ‌লোচনার দুই দি‌নের ব‌্যবধা‌নে হাসিনা ইস্যুতে ফের বৈঠকে বাংলাদেশ-ভারত ◈ সিরিশকাগজ বিতর্কে বড় ধাক্কা, ধারাভাষ্য প্যানেল থেকে ছাঁটাই উসমান খাজা-ওয়ার্নার ◈ ইং‌লিশ ফুটবলার হ্যারি কেইন ভা‌লো নেই, কয়েক মাসের জন্য মাঠের বাইরে 

প্রকাশিত : ২২ নভেম্বর, ২০২৬, ১২:৫৬ দুপুর
আপডেট : ২২ নভেম্বর, ২০২৬, ১২:৫৬ দুপুর

প্রতিবেদক : মনিরুল ইসলাম

আগামী পাঁচ বছরে এসএমই খাতে ২৫ লাখ কর্মসংস্থান সৃষ্টি ও ৫০ হাজার উদ্যোক্তাকে প্রশিক্ষণ দেবে সরকার

মনিরুল ইসলাম: ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাতে আগামী পাঁচ বছরে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। এ খাতের উদ্যোক্তাদের দক্ষতা ও সক্ষমতা বাড়াতে একই সময়ে ৫০ হাজার উদ্যোক্তাকে প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনাও নেওয়া হয়েছে। পাশাপাশি, আন্তর্জাতিক বাজারে দেশীয় পণ্যের পরিচিতি বাড়াতে সিঙ্গাপুর ও লন্ডনের বিভিন্ন মেলায় অংশ নেওয়ার উদ্যোগ রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার (২২ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলা-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে এসব পরিকল্পনার কথা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রধানমন্ত্রী বলেন, এসএমই খাতের বিকাশ ও উদ্যোক্তাদের সৃজনশীলতা বাড়াতে একটি ক্রিয়েটিভ ডিজাইন সেন্টার প্রতিষ্ঠা করা হবে। এ ছাড়া, উদ্যোক্তাদের আন্তর্জাতিক বাজারে প্রবেশের সুযোগ তৈরি এবং দেশীয় পণ্যের পরিচিতি বাড়াতে সরকার কাজ করবে।

‘এসএমইতে সমৃদ্ধি, অর্থনীতিতে প্রবৃদ্ধি’ প্রতিপাদ্যে শিল্প মন্ত্রণালয় এ মেলার আয়োজন করেছে। এবারের মেলায় দেশের বিভিন্ন অঞ্চলের ৩৮০ জন উদ্যোক্তা অংশ নিয়েছেন।

শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ও এফবিসিসিআইয়ের প্রশাসক মো. ফজলুল হক।

স্বাগত বক্তব্যে শিল্পসচিব ও এসএমই ফাউন্ডেশনের চেয়ারপারসন আব্দুন নাসের খান বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়নকে আরও অন্তর্ভুক্তিমূলক, গতিশীল ও টেকসই করতে ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতের বিকাশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ খাতের সম্প্রসারণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনীতিতে গতি আনার সুযোগ রয়েছে।

  • সর্বশেষ