শিরোনাম
◈ সিরিশকাগজ বিতর্কে বড় ধাক্কা, ধারাভাষ্য প্যানেল থেকে ছাঁটাই উসমান খাজা-ওয়ার্নার ◈ ইং‌লিশ ফুটবলার হ্যারি কেইন ভা‌লো নেই, কয়েক মাসের জন্য মাঠের বাইরে  ◈ স্যান্ডপেপার কে‌লেঙ্কা‌রি : প্যাট কামিন্সকে নিয়ে ক্রিকেট অস্ট্রেলিয়ার কঠিন সিদ্ধান্ত ◈ উত্তপ্ত গোপালগঞ্জে সমাবেশ করতে চায় এনসিপি ◈ আ.লীগের নাশকতা ঠেকাতে জামায়াত-এনসিপিসহ জুলাই অভ্যুত্থানের দলগুলোর সঙ্গে সংলাপে বসবেন প্রধানমন্ত্রী ◈ এবার বিদেশিদের জন্য ব্যবসা করা কঠিন হচ্ছে সৌদিতে! ◈ সাজেকে সেনাবাহিনীর টহল দলের সঙ্গে সশস্ত্র গোষ্ঠীর দফায় দফায় গোলাগুলি ◈ পৃথিবীর কক্ষপথে সাময়িক ‘দ্বিতীয় চাঁদ’, ডিসেম্বর পর্যন্ত থাকবে মহাকাশে: যা বলছেন জ্যোতির্বিজ্ঞানীরা ◈ ২০৩০ সালের মধ্যে সশস্ত্র বাহিনীতে ‘ওয়ান র‍্যাংক, ওয়ান পেনশন’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর ◈ ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে বাড়ি বাড়ি যাবেন কর্মীরা, প্রস্তুত রাখতে হবে যেসব কাগজপত্র

প্রকাশিত : ২২ নভেম্বর, ২০২৬, ১০:২২ দুপুর
আপডেট : ২২ নভেম্বর, ২০২৬, ১০:২৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কোন পথে দেশে ফিরবেন হাসিনা : আজ বনগাঁ সীমান্ত পরিদর্শন কর‌বেন নানক-মায়াসহ আওয়ামী লীগের চার শীর্ষ নেতা

এল আর বাদল : আগামী মাসে দেশে ফেরার ঘোষণা দিয়েছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে কবে, কীভাবে এবং কোন পথে তিনি ফিরবেন, সে বিষয়ে এখনো স্পষ্ট কোনো তথ্য দেয়নি আওয়ামী লীগ। এর মধ্যেই রোববার ভারতের পশ্চিমবঙ্গের বনগাঁয় ভারত-বাংলাদেশের গুরুত্বপূর্ণ সীমান্ত এলাকা পেট্রাপোল-বেনাপোল পরিদর্শনে যাচ্ছেন দলটির চার শীর্ষ নেতা। তাঁদের এই সফর ঘিরে হাসিনার সম্ভাব্য প্রত্যাবর্তনের পথ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

আওয়ামী লীগের দুই সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক ও মোফাজ্জল হোসেন মায়া, যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাছিম এবং সাবেক সংসদ সদস্য সালাউদ্দিন নাছিম রোববার পেট্রাপোল-বেনাপোল সীমান্ত ও আশপাশের এলাকা পরিদর্শন করবেন। বর্তমানে তাঁরা কলকাতায় অবস্থান করছেন। ---- দ‌্য ওয়াল

দলীয় সূত্রের বরাতে জানা গেছে, বনগাঁ সীমান্ত এলাকায় তিন থেকে চার দিন অবস্থান করতে পারেন তাঁরা। এরপর তাঁদের আগরতলায় যাওয়ার কথা রয়েছে। শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাব্য সময় ঘিরে এই সীমান্ত সফর বিশেষ তাৎপর্য বহন করছে বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

আওয়ামী লীগের পক্ষ থেকে আগামী মাসে শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা দেওয়া হলেও নির্দিষ্ট কোনো তারিখ জানানো হয়নি। তবে ১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস এবং ১৬ ডিসেম্বর বিজয় দিবসকে কেন্দ্র করে তাঁর প্রত্যাবর্তনের সম্ভাবনা নিয়ে আলোচনা রয়েছে। বিজয় দিবসের আগে ১৪ ডিসেম্বর দেশে ফেরার চেষ্টা করতে পারেন হাসিনা—এমন ধারণাও রয়েছে বিভিন্ন মহলে।

Advertisement

প্রত্যাবর্তনের সম্ভাব্য পথ নিয়েও চলছে আলোচনা। বিমানযোগে ফেরার পাশাপাশি স্থলপথে দেশে প্রবেশের বিষয়টিও আলোচনায় রয়েছে। বিভিন্ন সূত্রের দাবি, স্থলপথে ফেরার সম্ভাবনাই বেশি। তবে এ বিষয়ে আওয়ামী লীগের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

এদিকে শনিবার পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আন্তর্জাতিক মহলে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি তুলে ধরেছে আওয়ামী লীগ। ঢাকায় অবস্থিত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনারদের পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশের দূতাবাস ও হাইকমিশনগুলোতে প্রতিবেদন পাঠিয়েছে দলটি।

আওয়ামী লীগের তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য সেলিম মাহমুদের তৈরি ওই প্রতিবেদনে দেশের চলমান পরিস্থিতি এবং আওয়ামী লীগের নেতা-কর্মীদের ওপর দমন-পীড়নের অভিযোগ তুলে ধরা হয়েছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে দলের অবস্থান ও অভিযোগ তুলে ধরতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।

  • সর্বশেষ