মনিরুল ইসলাম : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের জীবনের একটি বিশেষ সময়ের সঙ্গী স্কুলজীবনের বন্ধুরা। দীর্ঘদিনের বন্ধুত্ব, পুরোনো দিনের স্মৃতি আর পারস্পরিক ভালোবাসার টানে সেন্ট্রাল গভর্নমেন্ট স্কুলের ১৯৬৬ ব্যাচের বন্ধুদের নিয়ে আয়োজিত মিলনমেলা নিঃসন্দেহে একটি আবেগঘন আয়োজন।
এ ধরনের পুনর্মিলনী শুধু সহপাঠীদের একত্র হওয়ার উপলক্ষ নয়; বরং শৈশব-কৈশোরের স্মৃতি ফিরে দেখা এবং সময়ের ব্যবধানে গড়ে ওঠা বন্ধুত্বের বন্ধন নতুন করে উদ্যাপনেরও সুযোগ। তার বাসায় অনুষ্ঠিত হয় এই বন্ধু আড্ডা৷ স্কুল জীবনের বন্ধু তার সাথে সাক্ষাৎ করেন৷ কুশন বিনিময় করেন। সবায় মিলে আড্ডা দেন। খবর নেন তার শারীরিক অবস্থায়৷ এই আড্ডায় মির্জা আব্বাস হারিয়ে যান তার শৈশবে বলে জানা যায়। মির্জা আব্বাস রাজনীতি নিয়ে ব্যস্ত থাকলেও তার শৈশবের বন্ধুদের খোঁজখবর সবসময় সময় রাখেন বলে একজন শৈশব বন্ধু জানান।
মির্জা আব্বাসের রাজনৈতিক পরিচয়ের বাইরে স্কুলজীবনের বন্ধুদের কাছে তিনি ‘আব্বাস ভাই’ নামেই পরিচিত। দীর্ঘ রাজনৈতিক ও সামাজিক জীবনের ব্যস্ততার মধ্যেও পুরোনো সহপাঠীদের সঙ্গে এমন আয়োজন তাঁর ব্যক্তিগত জীবনের একটি স্মরণীয় দিক।
স্কুলের পরিচয় ও ঐতিহাসিক প্রেক্ষাপট
সেন্ট্রাল গভর্নমেন্ট স্কুল বর্তমানে মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয় নামে পরিচিত। প্রতিষ্ঠানটির প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে মির্জা আব্বাস ছাড়াও বিএনপি নেতা ড. আব্দুল মঈন খানের নাম উল্লেখযোগ্য।