শিরোনাম
◈ ট্রাম্পের মন্তব্যের পর বিশ্ববাজারে বাড়ল তেলের দাম ◈ দেশের পথে প্রধানমন্ত্রী, ইস্তাম্বুলে যাত্রাবিরতি ◈ সাংবাদিকদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণের পরিকল্পনা করছে সরকার: তথ্যমন্ত্রী ◈ আর্থিক প্রতিষ্ঠানের শীর্ষ তিন পদে নিয়োগে কঠোর হচ্ছে বাংলাদেশ ব্যাংক, লাগবে নির্দিষ্ট অভিজ্ঞতা ◈ টাঙ্গাইলে বিবস্ত্র অবস্থায় মাকে জড়িয়ে ধরে ৯ বছরের শিশু, শিক্ষককে বেধড়ক পিটুনি ◈ এলপিজির বাজারদরে অস্থিরতা থামছেই না! ◈ শেখ হাসিনাকে তৃতীয় কোনো দেশে পাঠাতে চেয়েছিল ভারত: বিবিসি বাংলা ◈ শুরুতেই বিতর্কের মুখে মিস ইউনিভার্স, অংশ নিতে পারছেন না ১৫ দেশের প্রতিযোগী ◈ ঢাকার মেট্রোরেল সম্প্রসারণে বড় প্রকল্পের কাজ পেল ভারতের টাটা ◈ যুব এশিয়া কা‌পের সে‌মিফাইনা‌লে পাকিস্তানের কাছে বাংলাদেশের হার

প্রকাশিত : ১৩ নভেম্বর, ২০২৬, ১২:১২ রাত
আপডেট : ১৩ নভেম্বর, ২০২৬, ১২:১২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ট্রাম্পের মন্তব্যের পর বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের কোনো চুক্তির প্রয়োজন নেই বলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মন্তব্য করার পর বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত সাড়ে ৭টার পর আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১ দশমিক ১৪ ডলার বা ১ দশমিক ২৩ শতাংশ বেড়ে ৯৩ ডলার ৯০ সেন্টে দাঁড়ায়।

অন্যদিকে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ৭০ সেন্ট বা শূন্য দশমিক ৮১ শতাংশ বেড়ে ৮৭ ডলার ২৩ সেন্টে ওঠে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে কোনো চুক্তির প্রয়োজন যুক্তরাষ্ট্রের নেই। তার দাবি, ইরানের অর্থ ও প্রণালি এখন যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে রয়েছে।

Advertisement

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ‘ইরানের সঙ্গে আমাদের কোনো চুক্তির প্রয়োজন নেই। সেই দিন অনেক আগেই পেরিয়ে গেছে। তাদের অর্থ, শত শত কোটি ডলার এবং তাদের প্রণালি এখন আমাদের হাতে রয়েছে।’

এর আগে এশিয়ার বাজারে দিনের শুরুর দিকে উভয় ধরনের তেলের দাম ব্যারেলপ্রতি ১ ডলারের বেশি কমেছিল। 

তবে মধ্যপ্রাচ্যে ভূরাজনৈতিক উত্তেজনা অব্যাহত থাকায় কয়েক ঘণ্টা পর বাড়ে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। 

ওই সময় ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৪৫ সেন্ট বা শূন্য দশমিক ৪৯ শতাংশ বেড়ে ৯৩ ডলার ২১ সেন্টে দাঁড়ায়। অন্যদিকে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ২৭ সেন্ট বা শূন্য দশমিক ৩১ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৮৬ ডলার ৮০ সেন্টে দাঁড়ায়। সূত্র: আল জাজিরা

 

  • সর্বশেষ