শিরোনাম
◈ শুরুতেই বিতর্কের মুখে মিস ইউনিভার্স, অংশ নিতে পারছেন না ১৫ দেশের প্রতিযোগী ◈ ঢাকার মেট্রোরেল সম্প্রসারণে বড় প্রকল্পের কাজ পেল ভারতের টাটা ◈ যুব এশিয়া কা‌পের সে‌মিফাইনা‌লে পাকিস্তানের কাছে বাংলাদেশের হার ◈ এমপির বাড়িতে আগুন, পেট্রোল বোমা বা নাশকতার সুনির্দিষ্ট আলামত মেলেনি: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ এমপির বাড়িতে পেট্রোল বোমা হামলা, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংসদে প্রশ্ন নাহিদ ইসলামের ◈ শ্রমিক অসন্তোষ ও ভাঙচুর অব্যাহত থাকলে ১৩(১) ধারায় কারখানা বন্ধের পথে পোশাকশিল্প মালিকরা ◈ ময়মনসিংহের ত্রিশালেই হবে আন্তর্জাতিক বিমানবন্দর: বিমানমন্ত্রী ◈ নিরাপত্তা শঙ্কায় কাতার বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার যুক্তরাষ্ট্রের ◈ ‘হাতকড়া পরব না, কোন আইনে আছে?’ ট্রাইব্যুনালে জিয়াউল আহসানের প্রশ্ন ◈ ভারতে ফোন হ্যাকিং ও নজরদারি প্রযুক্তি কিনতে ইসরাইলি প্রতিষ্ঠানকে বিশেষ ছাড় দিল মোদি সরকার

প্রকাশিত : ১২ নভেম্বর, ২০২৬, ০৮:৩২ রাত
আপডেট : ১২ নভেম্বর, ২০২৬, ০৮:৩৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সরিষাবাড়ীতে ঝড়ো হাওয়ায় ভুট্টা ও ধানসহ শত শত হেক্টর ফসলের ক্ষতি : মাথায় হাত ক্ষতিগ্রস্ত কৃষকদের

ছবি ভুট্টা : এভাবেই ঝড়ো বাতাসে মাটিতে লুটিয়ে পড়ে আছে ফুল ও মোচাসহ ভুট্টা গাছ। 

মোস্তাক আহমেদ মনির, সরিষাবাড়ী (জামালপুর) : জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ওপর দিয়ে বয়ে যাওয়া হঠাৎ ঝড়ো হাওয়ার তাণ্ডবে লণ্ডভণ্ড হয়ে গেছে কৃষকের খেতের সোনালী স্বপ্ন। আকস্মিক এই প্রাকৃতিক দুর্যোগে ভুট্টা, রোপা আমন, সরিষা, মরিচ ও শাকসবজিসহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। মাঠে মাঠে নষ্ট হয়ে পড়ে আছে শষ্য। ফসলের এমন অবস্থায় কপালে হাত পড়েছে এ উপজেলার কৃষকদের।

​উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি মৌসুমে সরিষাবাড়ী উপজেলায় ৩ হাজার ৪ শত হেক্টর জমিতে ভুট্টার আবাদ করা হয়েছিল। কিন্তু সাম্প্রতিক ঝড়ো হাওয়ার কারণে এক ধাক্কায় প্রায় ৮০ হেক্টর জমির ভুট্টা সম্পূর্ণ মাটিতে লুটিয়ে পড়েছে। ফলে আর্থিক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ভুট্টা চাষী কৃষকরা। শুধু ভুট্টাই নয়, দুর্যোগের এই তাণ্ডব থেকে রেহাই পায়নি অন্যান্য ফসলও। উপজেলা কৃষি অফিসের হিসাব অনুযায়ী এ ঝড়ো হাওয়ায় ভুট্টার পাশাপাশি ১শত হেক্টরের বেশি রোপা আমন, ১০ হেক্টর সরিষা, ১৫ হেক্টর মরিচ এবং ৫ হেক্টর জমির শাকসবজি ক্ষতিগ্রস্ত হয়েছে।

কামরাবাদ ইউনিয়নের প্রান্তিক কৃষক সুলতান মাহমুদ, আহাম্মদ আলী, আজগর মিয়াসহ একাধিক কৃষক আক্ষেপ করে বলেন, "অনেক আশা নিয়ে ঋণ কইরা বন্ধক নেয়া ৩ বিঘা জমিতে ভুট্টার আবাদ করছিলাম। গাছগুলো যখন বড় হইতেছিল, যখন ভুট্টার ফুল ও মোচা আসছিলো ঠিক তহনই এই ঝড় সব শেষ কইরা দিল। চোখের সামনে খেতের ফসল মাটিতে পইড়া নষ্ট হইয়া গেল, এখন পরিবার নিয়া ক্যামনে চলমু বুঝতেছি না। আকস্মিক এই ঝড়ে আমাদের  অনেক বড় আর্থিক ক্ষতি হয়ে গেছে। সরকারিভাবে কোনো প্রণোদনা বা সহায়তা না পেলে ঘুরে দাঁড়ানোর জন্য অসম্ভব হয়ে পড়বে।

পোগলদিঘা ইউনিয়নের চকপাড়া গ্রামের কৃষক জহুরুল ইসলাম তারা, ইব্রাহীম হোসেন, মেহেদী হাসান রিংকু বলেন, এবার বর্গা নেয়া জমিতে শখ করে কালিজিরা ধানের চাষাবাদ করেছিলাম। সবেমাত্র ধান গুলো শক্ত হতে শুরু করেছিলো। কিন্তু হঠাৎ বাতাসের কারনে সব ধান মাটিতে মুখ থুবড়ে পড়েছে। ক্ষেতের একটা ধানও কাটা যাবে না। এখান থেকে চাষাবাদের খরচ তেলাও কঠিন হয়ে দাড়িয়েছে। আমরা খুবই ক্ষতিগ্রস্ত হলাম। সরকারী সহায়তা ছাড়া চাষাবাদে ঘুড়ে দাড়াতে পারবো না। 

এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ অনুপ সিংহ বলেন, "হঠাৎ বয়ে যাওয়া ঝড়ো হাওয়ায় উপজেলার বিভিন্ন এলাকার কৃষকদের ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা মাঠপর্যায়ে ক্ষতিগ্রস্ত ফসলের তালিকা তৈরি করার জন্য কৃষি বিভাগের কর্মকর্তাদের নির্দেশনা দেয়া হয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা প্রস্তুত করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে, যাতে সরকারি সহায়তা বা প্রণোদনা পায়। 

  • সর্বশেষ