শিরোনাম
◈ ঢাকার মেট্রোরেল সম্প্রসারণে বড় প্রকল্পের কাজ পেল ভারতের টাটা ◈ যুব এশিয়া কা‌পের সে‌মিফাইনা‌লে পাকিস্তানের কাছে বাংলাদেশের হার ◈ এমপির বাড়িতে আগুন, পেট্রোল বোমা বা নাশকতার সুনির্দিষ্ট আলামত মেলেনি: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ এমপির বাড়িতে পেট্রোল বোমা হামলা, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংসদে প্রশ্ন নাহিদ ইসলামের ◈ শ্রমিক অসন্তোষ ও ভাঙচুর অব্যাহত থাকলে ১৩(১) ধারায় কারখানা বন্ধের পথে পোশাকশিল্প মালিকরা ◈ ময়মনসিংহের ত্রিশালেই হবে আন্তর্জাতিক বিমানবন্দর: বিমানমন্ত্রী ◈ নিরাপত্তা শঙ্কায় কাতার বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার যুক্তরাষ্ট্রের ◈ ‘হাতকড়া পরব না, কোন আইনে আছে?’ ট্রাইব্যুনালে জিয়াউল আহসানের প্রশ্ন ◈ ভারতে ফোন হ্যাকিং ও নজরদারি প্রযুক্তি কিনতে ইসরাইলি প্রতিষ্ঠানকে বিশেষ ছাড় দিল মোদি সরকার ◈ জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য ঋণ নয় অনুদান চাইল বাংলাদেশ: প্রধানমন্ত্রী

প্রকাশিত : ১২ নভেম্বর, ২০২৬, ০৭:২৫ বিকাল
আপডেট : ১২ নভেম্বর, ২০২৬, ০৭:৩৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফ্যামিলি কার্ডের জন্য গ্যাস-জ্বালানির দাম বাড়ানোর প্রচার অপপ্রচার: জ্বালানিমন্ত্রী

মনিরুল ইসলাম : ফ্যামিলি কার্ড কর্মসূচির অর্থায়নের জন্য গ্যাস ও জ্বালানির দাম বাড়ানো হয়েছে—এমন প্রচারকে অপপ্রচার বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি বলেছেন, বর্তমান সরকার গ্যাসের দাম বাড়ায়নি। বরং আন্তর্জাতিক বাজার থেকে উচ্চমূল্যে গ্যাস আমদানি করে বিদ্যুৎকেন্দ্র সচল রাখা এবং গ্রাহক পর্যায়ে সরবরাহ স্বাভাবিক রাখতে গত আট মাসে ৪৬ হাজার কোটি টাকা ভর্তুকি দিয়েছে।

আজ বৃহস্পতিবার জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে সম্পূরক প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুরুন্নিসা সিদ্দিকা এ বিষয়ে প্রশ্ন উত্থাপন করেন।

জ্বালানিমন্ত্রী বলেন, আন্তর্জাতিক বাজারে যুদ্ধ পরিস্থিতির কারণে জ্বালানির দাম বেড়েছে। এ অবস্থায় বেশি দামে গ্যাস কিনতে হচ্ছে সরকারকে। তারপরও বিদ্যুৎকেন্দ্র সচল রাখা এবং গৃহস্থালি পর্যায়ে গ্যাস সরবরাহ নিশ্চিত করতে সরকার বাড়তি ব্যয় বহন করছে। ফ্যামিলি কার্ডের অর্থ জোগাতে গ্যাস ও তেলের দাম বাড়ানো হয়েছে—এমন বক্তব্যের কোনো ভিত্তি নেই।

তিনি আরও বলেন, নিম্ন আয়ের মানুষের সহায়তায় সরকার সামাজিক নিরাপত্তা কর্মসূচি ও বিভিন্ন ভর্তুকি কার্যক্রম পরিচালনা করছে।

Advertisement

ভৌতিক বিল বন্ধে স্মার্ট মিটার

বিদ্যুতের ভৌতিক বিল নিয়ে সংসদ সদস্যদের উদ্বেগের জবাবে মন্ত্রী জানান, এ ধরনের সমস্যা বন্ধ করতে প্রিপেইড স্মার্ট মিটার স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। কোথাও অস্বাভাবিক বা ভৌতিক বিলের ঘটনা ঘটলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

এলপিজির দাম প্রসঙ্গে তিনি বলেন, সরকারি খাত এলপিজি আমদানি করে না। বেসরকারি প্রতিষ্ঠানগুলো এলপিজি আমদানি করে এবং তারাই দাম নির্ধারণ করে। ফলে এ ক্ষেত্রে সরকারের সরাসরি ভূমিকা নেই। তবে তেল ও গ্যাসের দাম বাজার পরিস্থিতির সঙ্গে সমন্বয় করা হয়।

দেশীয় গ্যাস অনুসন্ধান ও অফশোর বিনিয়োগে উদ্যোগ

দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে দেশীয় গ্যাস ও খনিজ সম্পদের অনুসন্ধান এবং উত্তোলন বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান মন্ত্রী। নতুন গ্যাসক্ষেত্র আবিষ্কার, আমদানিনির্ভরতা কমানো এবং শিল্প ও বিদ্যুৎ খাতে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত করাই এসব উদ্যোগের মূল লক্ষ্য।

এ জন্য আন্তর্জাতিক বিনিয়োগ আকৃষ্ট করতে ‘বাংলাদেশ অফশোর মডেল পিএসসি-২০২৬’ প্রণয়ন ও চূড়ান্ত করা হয়েছে বলেও জানান তিনি।

সব সার কারখানায় গ্যাস সরবরাহের আশা

দেশে গ্যাসের উৎপাদন বাড়ানো সম্ভব হলে সব সার কারখানায় গ্যাস সরবরাহ করা যাবে বলে আশা প্রকাশ করেছেন জ্বালানিমন্ত্রী।

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নাদিয়া পাঠান পাপনের সম্পূরক প্রশ্নের জবাবে তিনি বলেন, বর্তমানে গ্যাসের সংকটের কারণে সার কারখানাগুলোতে সরবরাহ সীমিত রাখতে হচ্ছে। বিদ্যমান গ্যাস দিয়ে বিদ্যুৎকেন্দ্রের চাহিদা পূরণ করাও কঠিন হয়ে পড়েছে। এ কারণে সীমিত গ্যাসের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে বেশি উৎপাদন সক্ষমতাসম্পন্ন সার কারখানাগুলোকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

তবে সম্ভাবনাময় গ্যাসক্ষেত্র থেকে নতুন করে গ্যাস উত্তোলন করা সম্ভব হলে ভবিষ্যতে সব সার কারখানায় সরবরাহ বাড়ানো যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

ব্রহ্মপুত্র-তিস্তার চরে ভারী খনিজ অনুসন্ধান

কুড়িগ্রামের ব্রহ্মপুত্র ও তিস্তা নদীর চরাঞ্চলের বালুতে থাকা ভারী খনিজ সম্পদ আহরণের সম্ভাব্যতা যাচাইয়ের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রী।

বিরোধীদলীয় সংসদ সদস্য মো. মাহবুবুল আলমের সম্পূরক প্রশ্নের জবাবে তিনি বলেন, পরীক্ষায় এসব খনিজ সম্পদ আহরণ অর্থনৈতিকভাবে লাভজনক প্রমাণিত হলে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

মন্ত্রী জানান, গত ১৫ বছরে দেশে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক খনিজ সম্পদের সন্ধান পাওয়া গেছে। বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তরের অনুসন্ধানে দিনাজপুরের হাকিমপুর, চিরিরবন্দর ও পার্বতীপুরে লৌহ আকরিক বা ম্যাগনেটাইট এবং নওগাঁর বদলগাছীর তামপুর ও দিনাজপুরের হাকিমপুরে চুনাপাথরের সন্ধান পাওয়া গেছে।

এ ছাড়া কুড়িগ্রাম ও গাইবান্ধাসহ ব্রহ্মপুত্র ও যমুনা নদীর বালুতে ইলমেনাইট, জিরকন, গারনেট ও ম্যাগনেটাইটের মতো মূল্যবান ভারী খনিজের উপস্থিতি শনাক্ত হয়েছে। এসব সম্পদের পরিমাণ ও গুণগত মান নির্ধারণে জরিপ, অনুসন্ধান কূপ খনন, নমুনা সংগ্রহ এবং পরীক্ষাগারে বিশ্লেষণের উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি বলেন, বাণিজ্যিকভাবে উত্তোলনের আগে এসব খনিজ সম্পদের কারিগরি ও অর্থনৈতিক সম্ভাব্যতা এবং পরিবেশগত প্রভাব মূল্যায়ন করা হবে।

দেশে অনুমোদিত ব্যাটারি চার্জিং স্টেশন ৫০ হাজার ৯৫১টি

দেশে বিদ্যুৎ বিতরণকারী সংস্থাগুলোর অধীনে ৫০ হাজার ৯৫১টি অনুমোদিত ব্যাটারি চার্জিং স্টেশন রয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎমন্ত্রী।

সংসদ সদস্য মো. আব্দুল বারী সরদারের লিখিত প্রশ্নের জবাবে তিনি জানান, অবৈধ বিদ্যুৎ সংযোগ ও চুরি বন্ধ, মিটার কারসাজি প্রতিরোধ এবং গ্রাহকসেবার মান উন্নয়নে সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে।

এসব পদক্ষেপের মধ্যে রয়েছে অটোমেটেড মিটার রিডিং (এএমআর), প্রিপেইড ও স্মার্ট প্রিপেইড মিটার স্থাপন এবং বিদ্যুৎ বিতরণ লাইন আধুনিকায়ন।

মন্ত্রী আরও জানান, অবৈধ সংযোগ, মিটার টেম্পারিং, মিটার বাইপাস এবং হুকিংয়ের মাধ্যমে অটোরিকশার ব্যাটারি চার্জ দেওয়ার বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অবৈধ সংযোগ বিচ্ছিন্ন, জরিমানা আদায় ও মামলা করা হচ্ছে।

  • সর্বশেষ