নিষেধাজ্ঞা শেষে আবারও বাজারে দেখা মিলছে ইলিশ মাছের। মাছের পাশাপাশি অনেকেই ইলিশের ডিম খেতে পছন্দ করেন। এ কারণে কেউ কেউ বাজার থেকে ডিমওয়ালা ইলিশ কেনেন। সাধারণ পেটের গড়ন দেখে এমন মাছ চেনা যায়। যারা পেটে ডিম আছে এমন ইলিশ মাছ কিনতে চান তারা কিছু টিপস অনুসরণ করতে পারেন। যেমন-
১. ডিমওয়ালা ইলিশের পেট সাধারণত তুলনামুলকভাবে মোটা ও ফোলা হয়।
২. পেটের নিচের অংশে চাপ দিলে নরম ও ভরাট অনুভূত হতে পারে।
৩. মাছের পেটের অংশ অন্য অংশের তুলনায় কিছুটা ভারী হতে পারে।
৪. কেনার সময় মাছের পেটের আকার দুই পাশ থেকে ভালো করে লক্ষ্য করুন।
৫. পেটে ডিম থাকলে অনেক সময় মাছের পেট কিছুটা ঢিলেঢালা দেখায়।
৬. সবসময় অবশ্য পেট দেখে ডিম থাকার বিষয়টি নিশ্চিত হওয়া যায় না। সবচেয়ে নিশ্চিত উপায় হলো পেট কেটে দেখা। ভেতরে ডিমের থলি বা ডিমের দানা থাকলে বোঝা যাবে মাছটি ডিমওয়ালা।
মনে রাখবেন ,ডিমওয়ালা ইলিশের পেট সব সময় ফোলা থাকে না। আবার খাবার বা অন্য কারণেও পেট ফোলা মনে হতে পারে। তাই মাছ কেনার সময় চোখের স্বচ্ছতা, ফুলকার রং, গন্ধ ও মাছটি তাজা কিনা তা যাচাই করা জরুরি। সূত্র: আজতক