শিরোনাম
◈ এমপির বাড়িতে আগুন, পেট্রোল বোমা বা নাশকতার সুনির্দিষ্ট আলামত মেলেনি: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ এমপির বাড়িতে পেট্রোল বোমা হামলা, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংসদে প্রশ্ন নাহিদ ইসলামের ◈ শ্রমিক অসন্তোষ ও ভাঙচুর অব্যাহত থাকলে ১৩(১) ধারায় কারখানা বন্ধের পথে পোশাকশিল্প মালিকরা ◈ ময়মনসিংহের ত্রিশালেই হবে আন্তর্জাতিক বিমানবন্দর: বিমানমন্ত্রী ◈ নিরাপত্তা শঙ্কায় কাতার বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার যুক্তরাষ্ট্রের ◈ ‘হাতকড়া পরব না, কোন আইনে আছে?’ ট্রাইব্যুনালে জিয়াউল আহসানের প্রশ্ন ◈ ভারতে ফোন হ্যাকিং ও নজরদারি প্রযুক্তি কিনতে ইসরাইলি প্রতিষ্ঠানকে বিশেষ ছাড় দিল মোদি সরকার ◈ জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য ঋণ নয় অনুদান চাইল বাংলাদেশ: প্রধানমন্ত্রী ◈ যে কারণে আতঙ্কে কোর্স শেষের আগেই ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়ছেন ৮ চীনা শিক্ষার্থী ◈ নিরাপত্তা দিতে না পারলে দায়িত্ব ছে‌ড়ে দেন, সংবাদ স‌ম্মেল‌নে সংসদ সদস্য নুসরাত তাবাসসুম

প্রকাশিত : ১২ নভেম্বর, ২০২৬, ০৬:০০ বিকাল
আপডেট : ১২ নভেম্বর, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : মনিরুল ইসলাম

এমপির বাড়িতে আগুন, পেট্রোল বোমা বা নাশকতার সুনির্দিষ্ট আলামত মেলেনি: স্বরাষ্ট্রমন্ত্রী

মনিরুল ইসলাম : কুষ্টিয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংরক্ষিত নারী সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় পেট্রোল বোমা হামলা বা নাশকতার সুনির্দিষ্ট কোনো আলামত পাওয়া যায়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে প্রকৃত কারণ নিশ্চিত হতে যৌথ তদন্ত চলছে।

আজ বৃহস্পতিবার  ১২ নভেম্বর  জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের চতুর্থ দিনের কার্যক্রমে পয়েন্ট অব অর্ডারের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, একজন সংসদ সদস্যের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার বিষয়টি অত্যন্ত উদ্বেগজনক। সরকার ঘটনাটিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছে। আগুন লাগার প্রকৃত কারণ উদঘাটনে বিজিবি, ফায়ার সার্ভিস, পুলিশ ও সিভিল প্রশাসনের সমন্বয়ে যৌথ তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

ঘটনার বিবরণ তুলে ধরে তিনি জানান, ১২ নভেম্বর রাত ১২টা ২০ মিনিটের দিকে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মথুরাপুর ইউনিয়নের বাগুয়ান গ্রামে সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে আগুন লাগে। বাড়িটি সীমান্ত থেকে প্রায় ৭ দশমিক ৪ কিলোমিটার দূরে অবস্থিত।

Advertisement

যে টিনশেড আধাপাকা বাড়িটিতে আগুন লাগে, সেটি মূলত পরিত্যক্ত ছিল। সেখানে কেউ বসবাস করতেন না। বাড়িটিতে দুটি ছাগল ও কিছু আসবাবপত্র ছিল। এর প্রায় ২০ মিটার দূরে সংসদ সদস্যের বাবা-মা একটি তিনতলা বাড়িতে বসবাস করেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, আগুন লাগার খবর পাওয়ার পরপরই পার্শ্ববর্তী থানা থেকে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। ঘটনাস্থল পরিদর্শন করেন অতিরিক্ত পুলিশ সুপার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), পুলিশ সুপার এবং বিজিবির সদস্যরা।

প্রাথমিক তদন্তের তথ্য তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, স্থানীয় বাসিন্দা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলা হয়েছে। ঘটনাস্থলের বিভিন্ন আলামতও পর্যালোচনা করা হয়েছে। তবে এখন পর্যন্ত পেট্রোল বোমা বিস্ফোরণের মতো কোনো শব্দ শোনার তথ্য, দেয়ালে পেট্রোল বোমার চিহ্ন কিংবা এ ধরনের হামলার পক্ষে কোনো প্রত্যক্ষদর্শীর বক্তব্য পাওয়া যায়নি।

তিনি আরও বলেন, ঘটনাস্থলের ছবি, দেয়াল ও অন্যান্য আলামত পর্যালোচনা করে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাড়িটি পুরোনো হওয়া এবং বৈদ্যুতিক তারের সংযোগ দুর্বল থাকার কারণে শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ বিষয়ে নিশ্চিত করে কিছু বলা সম্ভব নয়।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বাড়িটিতে কেয়ারটেকারের জুতা তৈরির কিছু সরঞ্জাম ও কাপড় রাখা ছিল। আগুনে সেগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া দুটি ছাগল মারা গেছে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। পুলিশ জিডির ভিত্তিতে তদন্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

তিনি সংসদকে আশ্বস্ত করে বলেন, অগ্নিকাণ্ডের পেছনে যদি কোনো নাশকতামূলক কর্মকাণ্ড থেকে থাকে এবং অধিকতর তদন্তে তা প্রমাণিত হয়, তাহলে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

  • সর্বশেষ