শিরোনাম
◈ বিশ্ববাজারে আরও কমল স্বর্ণের দাম, এক সপ্তাহের মধ্যে সর্বনিম্ন ◈ গাজায় ইসরায়েলি হামলায় নিহত ২০ বছর বয়সী ফুটবলার ◈ তুরস্কে বিশ্বনেতাদের সঙ্গে ব্যস্ত দিন কাটালেন প্রধানমন্ত্রী, আজ কপ-৩১ সম্মেলনে ভাষণ ◈ শাপলা চত্বরের মামলায় হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ ◈ ইংল্যান্ড সি‌রি‌জের আগে আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলবে বাংলাদেশ! ◈ ম‌্যান‌চেস্টার ইউনাইটে‌ডের প্রধান কোচ হতে চান ম‌রি‌সিও পচেত্তিনো ◈ পোশাকশিল্পে অস্থিরতা: এক দিনে বেকার প্রায় ১৭ লাখ শ্রমিক, আস্থা হারাচ্ছে বিদেশি ক্রেতারা ◈ পর্যটন, চিকিৎসা ও ব্যবসায় ভিসা সহজ করল ভারত, ক্যাটাগরি কমল ৯টিতে, ফরম ছোট ৭০% ◈ রাজধানীতে সাবেক আইন উপদেষ্টা আসিফ নজরুলের মোবাইল ফোন ছিনতাই ◈ পুলিশের স্পর্শকাতর তথ্য পাচারের অভিযোগ, চট্টগ্রামে এসপি জাহাঙ্গীর নজরদারিতে; জব্দ দুই ফোন

প্রকাশিত : ১২ নভেম্বর, ২০২৬, ১২:৫৬ দুপুর
আপডেট : ১২ নভেম্বর, ২০২৬, ১২:৫৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশ দিয়ে বিদ্যুৎ করিডোর চায় ভারত, পাল্টা সুবিধা চায় ঢাকা

ভারতীয় রাজনৈতিক অঙ্গনে প্রায়ই দাবি করা হয়, ‘ভারত পাশে না থাকলে বাংলাদেশ অচল’। কিন্তু ভূ-কৌশলগত ও অর্থনৈতিক বাস্তবতা পর্যালোচনা করলে দেখা যায় বিপরীত চিত্র—বরং বাংলাদেশ ছাড়া ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় সাত রাজ্য বা ‘সেভেন সিস্টার্স’ অনেকাংশেই অচল ও ঝুঁকিপূর্ণ। বিশেষ করে ভারতের পূর্বাঞ্চল থেকে উত্তর-পূর্বাঞ্চলে বিদ্যুৎ সঞ্চালনের জন্য ভারতের কাছে বাংলাদেশের বিকল্প কোনো নিরাপদ পথ নেই। পরিবর্তিত রাজনৈতিক বাস্তবতায় এবার একতরফা সুবিধা না দিয়ে ভারতের ওপর পাল্টা ভূ-কৌশলগত চাপ সৃষ্টি করেছে ঢাকা।

ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে উত্তর-পূর্বাঞ্চলের সাতটি রাজ্যকে যুক্ত করেছে মাত্র ২০ থেকে ২২ কিলোমিটার প্রশস্ত একটি সরু ভূখণ্ড, যা সামরিক ও ভৌগোলিক পরিভাষায় ‘শিলিগুড়ি করিডোর’ বা ‘চিকেনস নেক’ (Chicken's Neck) নামে পরিচিত। এর দক্ষিণে বাংলাদেশ, উত্তরে ভুটান ও চীন সীমান্ত এবং পশ্চিমে নেপাল। এই করিডোর দিয়ে অবকাঠামো বা উচ্চক্ষমতাসম্পন্ন বিদ্যুৎ সঞ্চালন লাইন স্থাপন করা ভারতের জন্য একদিকে অত্যন্ত ব্যয়বহুল, অন্যদিকে কৌশলগতভাবে ঝুঁকিপূর্ণ। ফলে উত্তর-পূর্বাঞ্চলে বিদ্যুৎ পৌঁছাতে ভারতের জন্য সবচেয়ে সহজ, সাশ্রয়ী ও নিরাপদ পথ হলো বাংলাদেশের বুক চিরে করিডোর নেওয়া।

দীর্ঘ এক দশক ধরে (২০১৪ সাল থেকে) ভারত বাংলাদেশের ওপর দিয়ে বিদ্যুৎ করিডোর চেয়ে আসছে:

প্রস্তাবিত রুট: ভারতের বিহারের কাটিহার থেকে দিনাজপুরের পার্বতীপুর (প্রায় ৭৫–৮০ কিমি) হয়ে আসামের বরনগর/রাঙ্গিয়া-রওতা পর্যন্ত একটি ৭৬৫ কেভির উচ্চক্ষমতাসম্পন্ন সঞ্চালন লাইন নির্মাণ।

Advertisement

সাম্প্রতিক তৎপরতা: সম্প্রতি মুম্বাইয়ে অনুষ্ঠিত দক্ষিণ এশিয়ার বিদ্যুৎ সচিবদের সম্মেলনে এবং ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনারের সঙ্গে বৈঠকে নয়াদিল্লি পুনরায় এই করিডোর বাস্তবায়নের তোড়জোড় শুরু করে।ঢাকার নীতি: ‘আগে বাংলাদেশ, সমতার ভিত্তিতে হিসাব’

বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ভারত নানা ক্ষেত্রে একতরফা ট্রানজিট সুবিধা পেলেও বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের নীতি স্পষ্ট—‘দিল্লি নয়, পিন্ডি নয়, সবার আগে বাংলাদেশ’।

ঢাকা পরিষ্কার জানিয়ে দিয়েছে, ভারতকে করিডোর সুবিধা দেওয়া তখনই সম্ভব হবে, যখন বাংলাদেশের জাতীয় স্বার্থ পুরোপুরি নিশ্চিত হবে:

১. নেপাল ও ভুটান থেকে বিদ্যুৎ আমদানির করিডোর: বাংলাদেশ যদি ভারতকে নিজেদের ভূখণ্ড ব্যবহার করে আসামে বিদ্যুৎ নেওয়ার সুযোগ দেয়, তবে ভারতকে অবশ্যই নেপাল ও ভুটান থেকে ভারতের ওপর দিয়ে সরাসরি বাংলাদেশে জলবিদ্যুৎ আনার ‘ত্রিপক্ষীয় ট্রানজিট’ নিশ্চিত করতে হবে।

২. সাশ্রয়ী মূল্যের হিসাব: বর্তমানে ভারত থেকে আমদানি করা প্রতি ইউনিট বিদ্যুতের গড় খরচ পড়ে প্রায় ৯ টাকা ৩৩ পয়সা এবং আদানি গ্রুপের বিদ্যুতের দাম পড়ে ইউনিট প্রতি ১৪ টাকা ৮৬ পয়সা। বিপরীতে, নেপাল থেকে ভারতের গ্রিড ব্যবহার করে বিদ্যুৎ আনলে খরচ পড়ে মাত্র ৮ টাকা ৩৫ পয়সা (ইউনিট প্রতি অন্তত ৫ থেকে ৬ টাকা সাশ্রয়)।

পূর্বে ভারত একতরফা গাইডলাইন দিয়ে নেপাল-ভুটানের সঙ্গে বাংলাদেশের সরাসরি আঞ্চলিক বিদ্যুৎ বাণিজ্য আটকে রেখেছিল। কিন্তু বর্তমান বাস্তবতায় বাংলাদেশ পরিষ্কার বার্তা দিয়েছে—একতরফা সুবিধা নেওয়ার দিন শেষ। করিডোর পেতে হলে ঢাকাকেও নেপাল-ভুটান করিডোরের ছাড়পত্র দিতে হবে।

বাংলাদেশের বিদ্যুৎ নেপাল বা ভুটানে সরাসরি রপ্তানি না হলেও ঢাকার খুব বড় আর্থিক ক্ষতি নেই। কিন্তু বাংলাদেশ যদি করিডোর না দেয়, তবে ভারতের উত্তর-পূর্বাঞ্চলের জ্বালানি নিরাপত্তা চরম সংকটে পড়বে। ফলে ভূ-রাজনৈতিক ও আঞ্চলিক জ্বালানি সমীকরণে চালকের আসনে এখন বাংলাদেশই—এই বার্তাটিই এখন নয়াদিল্লির সামনে স্পষ্ট হয়ে উঠেছে।

সূত্র : শেয়ার নিউস 

  • সর্বশেষ