শিরোনাম
◈ ইংল্যান্ড সি‌রি‌জের আগে আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলবে বাংলাদেশ! ◈ ম‌্যান‌চেস্টার ইউনাইটে‌ডের প্রধান কোচ হতে চান ম‌রি‌সিও পচেত্তিনো ◈ পোশাকশিল্পে অস্থিরতা: এক দিনে বেকার প্রায় ১৭ লাখ শ্রমিক, আস্থা হারাচ্ছে বিদেশি ক্রেতারা ◈ পর্যটন, চিকিৎসা ও ব্যবসায় ভিসা সহজ করল ভারত, ক্যাটাগরি কমল ৯টিতে, ফরম ছোট ৭০% ◈ রাজধানীতে সাবেক আইন উপদেষ্টা আসিফ নজরুলের মোবাইল ফোন ছিনতাই ◈ পুলিশের স্পর্শকাতর তথ্য পাচারের অভিযোগ, চট্টগ্রামে এসপি জাহাঙ্গীর নজরদারিতে; জব্দ দুই ফোন ◈ শেখ হাসিনা আপিল করতে পারবেন কিনা, যে উদাহরণ দিলেন অ্যাটর্নি জেনারেল ◈ সাফের দ্বিতীয় সে‌মিফাইনা‌লে বাংলাদেশের প্রতিপক্ষ পা‌কিস্তান ◈ যুক্তরাষ্ট্রে রাশিয়ার রাষ্ট্রদূতের আকস্মিক মৃত্যু ◈ হামজা-শমিতের গোল, ফারহানের জাদু, শ্রীলঙ্কাকে উড়িয়ে গ্রুপসেরা বাংলাদেশ

প্রকাশিত : ১২ নভেম্বর, ২০২৬, ০৯:৪১ সকাল
আপডেট : ১২ নভেম্বর, ২০২৬, ০৯:৪১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইংল্যান্ড সি‌রি‌জের আগে আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলবে বাংলাদেশ!

স্পোর্টস ডেস্ক : ইংল্যান্ডের মাটিতে ঐতিহাসিক টেস্ট সিরিজ খেলতে যাওয়ার আগে নিজেদের প্রস্তুতিটা ভালোভাবে সেরে নিতে চায় বাংলাদেশ। সেই প্রস্তুতির অংশ হিসেবেই ইংল্যান্ডের বিপক্ষে লর্ডস টেস্টে মাঠে নামার আগে আয়ারল্যান্ডের বিপক্ষে একটি টেস্ট ম্যাচ খেলার পরিকল্পনা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ম্যাচটি ইংল্যান্ডের চেমসফোর্ডে আয়োজনের ব্যাপারে আশাবাদী বোর্ড। -- ডেইলি ক্রিকেট

বুধবার (১১ নভেম্বর) বিসিবির এক কর্মকর্তা জানিয়েছেন, আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্ট আয়োজন নিয়ে দুই দেশের ক্রিকেট বোর্ডের মধ্যে আলোচনা হয়েছে। তবে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। ক্রিকেট আয়ারল্যান্ডের পক্ষ থেকে সূচি প্রকাশের অপেক্ষায় রয়েছে বিসিবি।

ডেইলি ক্রিকেটকে বিসিবির ওই কর্মকর্তা বলেন, ‘ইসিবি (ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড) লর্ডসে বাংলাদেশের বিপক্ষে তাদের ম্যাচের সূচি ঘোষণা করেছে। আমরা আশা করছি, দুই বোর্ডের মধ্যে চলমান আলোচনা বিবেচনায় নিয়ে ক্রিকেট আয়ারল্যান্ডও কোনো একসময় একমাত্র টেস্ট সিরিজের সূচি ঘোষণা করবে।

তিনি আরও বলেন, ‘তাদের পক্ষ থেকে ঘোষণা না আসা পর্যন্ত আমরা বিষয়টি নিশ্চিত করে বলতে পারছি না। তবে চেমসফোর্ডে আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ খেলার ব্যাপারে আমরা অবশ্যই আশাবাদী।

এর আগে ২০২৭ সালের ২৮ মে থেকে লর্ডসে বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্ট আয়োজনের সূচি ঘোষণা করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। ইংল্যান্ডের ঐতিহাসিক এই ভেন্যুতে বাংলাদেশের টেস্ট খেলতে যাওয়াকে ঘিরে এখন থেকেই প্রস্তুতির পরিকল্পনা সাজাচ্ছে বিসিবি।

বোর্ড সূত্রে জানা গেছে, ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামার আগেই আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্টটি খেলতে পারে বাংলাদেশ। ইংলিশ কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়া এবং লর্ডস টেস্টের আগে নিজেদের প্রস্তুতি ঝালিয়ে নেওয়াই হবে এই ম্যাচের মূল উদ্দেশ্য।

  • সর্বশেষ