শিরোনাম
◈ রাজধানীতে সাবেক আইন উপদেষ্টা আসিফ নজরুলের মোবাইল ফোন ছিনতাই ◈ পুলিশের স্পর্শকাতর তথ্য পাচারের অভিযোগ, চট্টগ্রামে এসপি জাহাঙ্গীর নজরদারিতে; জব্দ দুই ফোন ◈ শেখ হাসিনা আপিল করতে পারবেন কিনা, যে উদাহরণ দিলেন অ্যাটর্নি জেনারেল ◈ সাফের দ্বিতীয় সে‌মিফাইনা‌লে বাংলাদেশের প্রতিপক্ষ পা‌কিস্তান ◈ যুক্তরাষ্ট্রে রাশিয়ার রাষ্ট্রদূতের আকস্মিক মৃত্যু ◈ হামজা-শমিতের গোল, ফারহানের জাদু, শ্রীলঙ্কাকে উড়িয়ে গ্রুপসেরা বাংলাদেশ ◈ আমি নতুন মন্ত্রী, সাইড টক করলে অসুবিধা হয়: কৃষিমন্ত্রী ◈ মালদ্বীপকে হারিয়ে ভারত সা‌ফের সেমিফাইনালে  ◈ ফ্যাসিবাদের বিরুদ্ধে জাতীয় ঐক্যে আমরাও শতভাগ একমত: জামায়াত আমির ◈ পরাজিত ফ্যাসিবাদী শক্তি আর কখনো ফিরতে পারবে না, পার্বত্য চট্টগ্রামে পাঁচ বছরে নিহত ৩১৬: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ১২ নভেম্বর, ২০২৬, ০৩:০৯ রাত
আপডেট : ১২ নভেম্বর, ২০২৬, ০৩:০৯ রাত

প্রতিবেদক : এল আর বাদল

রাজধানীতে সাবেক আইন উপদেষ্টা আসিফ নজরুলের মোবাইল ফোন ছিনতাই

সাবেক অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুলের মোবাইল ফোন ছিনতাই হয়েছে। বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজধানীর শুক্রাবাদ এলাকার মিরপুর সড়কে এ ঘটনা ঘটে। চলন্ত গাড়ির জানালা খোলা থাকায় এক ছিনতাইকারী তার হাত থেকে মোবাইল ফোনটি ছোঁ মেরে নিয়ে পালিয়ে গেলে বলে অভিযোগ করেন আসিফ নজরুল। 

বিষয়টি নিজেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টের মাধ্যমে তিনি জানিয়েছেন। পোস্টে  আসিফ নজরুল লেখেন, ‘আমার গাড়ির জানালা খোলা ছিল। এক সেকেন্ডে মোবাইল ফোনটা ছোঁ মেরে নিয়ে পালিয়ে গেল একটা ছেলে। এটা আজ সন্ধ্যা ৬টা ৩০ মিনিটের দিকের ঘটনা।’

ছিনতাই হওয়া ফোনটি উদ্ধারের চেষ্টা চলছে জানিয়ে তিনি আরও লেখেন, এর মধ্যে কেউ তার ফোন নম্বর থেকে কিংবা অন্য কোনো মাধ্যমে মেসেজ পাঠিয়ে টাকা চাইলে, হুমকি দিলে বা সন্দেহজনক কিছু লিখলে তা এড়িয়ে যেতে হবে।

পরে ঘটনার বর্ণনা দিয়ে আসিফ নজরুল বলেন, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তিনি ধানমন্ডি ২৭ নম্বর থেকে মিরপুর সড়ক হয়ে নিউমার্কেটের দিকে যাচ্ছিলেন। রাস্তায় প্রচ­ যানজট থাকায় এবং গরমের কারণে গাড়ির জানালার কাচ খোলা রেখেছিলেন। গাড়িতে বসে মুঠোফোনে মেসেজ দেখছিলেন। পুরনো ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের কাছাকাছি পৌঁছালে নীল রঙের টি-শার্ট পরা এক যুবক ছোঁ মেরে ফোনটি নিয়ে পালিয়ে যায়।

তিনি বলেন, সঙ্গে সঙ্গে গাড়ি থেকে নেমে ওই যুবককে ধরার চেষ্টা করলেও সে দৌড়ে পালিয়ে যায়। নিজের অসতর্কতাকেই এ ঘটনার জন্য দায়ী করেন তিনি। ঘটনার পর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টি জানিয়েছেন। পুলিশ সর্বোচ্চ চেষ্টা করছে। তার বিশ্বাস, ফোনটি উদ্ধার করা সম্ভব হবে।

এ বিষয়ে শেরে বাংলা নগর থানার পরিদর্শক (অপারেশন) মাসুদ রানা যুগান্তরকে বলেন, বিষয়টি আমারও শুনেছি। তবে আমাদের কাছে এখনও আনুষ্ঠানিকভাবে কোনো অভিযোগ আসেনি। 

  • সর্বশেষ