শিরোনাম
◈ সাফের দ্বিতীয় সে‌মিফাইনা‌লে বাংলাদেশের প্রতিপক্ষ পা‌কিস্তান ◈ যুক্তরাষ্ট্রে রাশিয়ার রাষ্ট্রদূতের আকস্মিক মৃত্যু ◈ হামজা-শমিতের গোল, ফারহানের জাদু, শ্রীলঙ্কাকে উড়িয়ে গ্রুপসেরা বাংলাদেশ ◈ আমি নতুন মন্ত্রী, সাইড টক করলে অসুবিধা হয়: কৃষিমন্ত্রী ◈ মালদ্বীপকে হারিয়ে ভারত সা‌ফের সেমিফাইনালে  ◈ ফ্যাসিবাদের বিরুদ্ধে জাতীয় ঐক্যে আমরাও শতভাগ একমত: জামায়াত আমির ◈ পরাজিত ফ্যাসিবাদী শক্তি আর কখনো ফিরতে পারবে না, পার্বত্য চট্টগ্রামে পাঁচ বছরে নিহত ৩১৬: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ আমার বাড়ি কক্সবাজার হওয়া তো অপরাধ নয়, মাননীয় স্পিকার! মাদকের সৃজন তো আর আমি করিনি: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ অভিযানেও বদলায়নি চিত্র, গুলিস্তানের ফুটপাত আবারও হকারদের দখলে ◈ মোহাম্মদপুর থেকে স্বেচ্ছাসেবক দল নেতা লিটন মাহমুদ বাবু ওরফে তেরে নাম বাবুকে গ্রেপ্তার

প্রকাশিত : ১২ নভেম্বর, ২০২৬, ১২:৪১ রাত
আপডেট : ১২ নভেম্বর, ২০২৬, ১২:৪১ রাত

প্রতিবেদক : এল আর বাদল

সাফের দ্বিতীয় সে‌মিফাইনা‌লে বাংলাদেশের প্রতিপক্ষ পা‌কিস্তান

স্পোর্টস ডেস্ক: সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের সেমিফাইনাল নিশ্চিত হয়েছে আগের ম্যাচেই। বুধবা‌রের ম্যাচটি বাংলাদেশের জন্য ছিল গ্রুপ সেরা হওয়ার লড়াই। এই ম্যাচে দাপট দেখিয়ে জিতল তারা। তাতে চূড়ান্ত হয়ে গেল সেমিফাইনালের সূচি। ভারত, পাকিস্তানের সঙ্গে সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ ও ভুটান।

১৪ নভেম্বর সাফের দুই সেমিফাইনাল। দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ভুটান। পরের ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান। পাকিস্তানকে হারালে বাংলাদেশ ২০০৫ সালের পর প্রথমবার সাফের ফাইনাল খেলবে। ১৭ নভেম্বর হবে শিরোপার লড়াই।

বাংলাদেশ ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন। টুর্নামেন্টের ফরম্যাট অনুযায়ী এই গ্রুপের চ্যাম্পিয়ন ‘বি’ গ্রুপের রানার্সআপের সঙ্গে খেলবে। ‘বি’ গ্রুপের রানার্স আপ পাকিস্তান। এই ম্যাচটি রাত সাড়ে আটটায় জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

  • সর্বশেষ