স্পোর্টস ডেস্ক: দুই স্ত্রীর মারামারির ঘটনা এবং পারিবারিক কেলেঙ্কারির জেরে মিসরের কোচ হোসাম হাসানকে চাকরিচ্যুত করা হয়েছে। ২০২৬ সালের বিশ্বকাপের শেষ ষোলোতে আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার চার মাস পর হাসানকে নিয়ে নিজেদের সিদ্ধান্তের কথা জানিয়েছে মিশর ফুটবল ফেডারেশন।
মঙ্গলবার এক বিবৃতিতে হাসানের কর্মকাণ্ডে ‘নেতিবাচক ভাবমূর্তি এবং স্থিতিশীলতার ওপর নেতিবাচক প্রভাব’ পড়ার অভিযোগ সামনে আনা হয়।
হোসাম হাসান মিসরের হয়ে ৩৮টি ম্যাচ পরিচালনা করেছেন, যার মধ্যে ২১টিতে জয়, ১০টিতে ড্র এবং মাত্র ৭টিতে হার রয়েছে। তিনি এই আফ্রিকান দলকে বিশ্বকাপের শেষ ষোলোতে পৌঁছে দেন, যা তাদের সর্বকালের সেরা পারফরম্যান্স। তাঁর স্থলাভিষিক্ত হবেন সিরামিকা ক্লিওপেট্রার বর্তমান ম্যানেজার আলী মিনের। -- টি স্পোর্টস
যে ঘটনার জেরে হাসানের ক্যারিয়ারে এই পরিণতি নেমে আসে, তা ঘটেছিল গত আগস্টে। সে সময় তাঁর দুই স্ত্রীর মধ্যকার একটি বিরোধ মিডিয়ার সামনে কেলেঙ্কারিতে রূপ নেয়। এক হোটেল বারে একটি হিংসাত্মক বিতণ্ডা প্রত্যক্ষ করার পর সাবেক এই স্ট্রাইকার শেষ পর্যন্ত অজ্ঞান হয়ে পড়েন এবং হাসপাতালে ভর্তি হন।
প্রত্যক্ষদর্শীদের ধারণ করা ভিডিও ফুটেজে দেখা গেছে, দুই নারী উচ্চস্বরে তর্ক শুরু করার পর পরিস্থিতি কীভাবে নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী, এ সময় জিনিসপত্র ছোড়াছুড়ি এবং এমনকি হাতাহাতির ঘটনাও ঘটে, যার ফলে স্টাফদের হস্তক্ষেপ করতে হয় এবং তাদের আলাদা করতে হয়।
২০১৬ বিশ্বকাপে আর্জেন্টিনার কাছে বিদায় নেওয়ার পর হাসান বর্ণবাদবিরোধী অঙ্গভঙ্গি ও বক্তব্য দেন, যার ফলে ফিফা তাকে শাস্তি দেয়। গত ৭ জুলাইয়ের ওই ঘটনার জন্য তিনি ও তার ভাই ইব্রাহিম উভয়েই তিন ম্যাচের নিষেধাজ্ঞার মুখোমুখি হন। এছাড়া ম্যাচের পর বিস্ফোরক মন্তব্য করা ফুটবলার জিকোকে পাঁচ ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়া হয়।