শিরোনাম
◈ লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে অ্যাথলেটদের কঠিন পরীক্ষা, কমছে সরাসরি যোগ্যতার সুযোগ ◈ মোটরসাইকেলের সামনে ম্যানুয়াল নম্বরপ্লেট লাগানোর সময় বাড়াল বিআরটিএ, শেষ সময় ৩১ ডিসেম্বর ◈ ইনফান্তিনোর মসনদে চোখ ওয়েঙ্গারের, জমছে ফিফা নির্বাচনের লড়াই ◈ পোশাক শিল্পে নতুন অস্থিরতা, ১৪৬টি কারখানা বন্ধ ঘোষণা ◈ দুই স্ত্রীর মারামারির জেরে চাকরী হারা‌লেন মিসরের কোচ হোসাম হাসান ◈ হা‌সিনার এনআইডি বা‌তিল হয়‌নি, ড. ইউনূ‌সের নি‌র্দেশে শেখ প‌রিবা‌রের ১০ জ‌নের ন‌্যাশনাল আইডি লক করা হয় ◈ অবৈধ অভিবাসনে উৎসাহ দিয়ে বাংলাদেশি তরুণের ভিডিও ঘিরে বিতর্ক, ৫০ জনের সঙ্গে তাকেও ফেরত পাঠাল গ্রিস সরকার ◈ জাতীয় দল থেকে ‌রোনাল্ডোর অবসরের পর নীরব প্রিয় ক্লাব রিয়াল মাদ্রিদ ◈ বাংলাদেশে এআই ডেটা সেন্টার নির্মাণে ২০০ কোটি ডলার বিনিয়োগ করতে চায় ব্রিটিশ প্রতিষ্ঠান, আসছে প্রতিনিধিদল ◈ ট্রাভেল পাস নাকি প্রত্যর্পণ চুক্তি, যেভাবে দেশে ফিরতে পারেন হাসিনা

প্রকাশিত : ১১ নভেম্বর, ২০২৬, ১০:৩৬ দুপুর
আপডেট : ১১ নভেম্বর, ২০২৬, ১০:৩৭ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে অ্যাথলেটদের কঠিন পরীক্ষা, কমছে সরাসরি যোগ্যতার সুযোগ

স্পোর্টস ডেস্ক: ২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে অ্যাথলেটিকসে অংশ নিতে ক্রীড়াবিদদের পাড়ি দিতে হবে কঠিন পথ। প্যারিস অলিম্পিকের তুলনায় এবার সরাসরি যোগ্যতা অর্জনের মানদণ্ড আরও কঠোর করেছে বিশ্ব অ্যাথলেটিকস। একই সঙ্গে বাড়ানো হয়েছে বিশ্ব র‍্যাঙ্কিংয়ের গুরুত্ব।

মঙ্গলবার নতুন যোগ্যতার মানদণ্ড প্রকাশ করেছে অ্যাথলেটিকসের আন্তর্জাতিক নিয়ন্ত্রক সংস্থা ওয়ার্ল্ড অ্যাথলেটিকস। প্যারিস ২০২৪ অলিম্পিকে অর্ধেক অ্যাথলেট সরাসরি নির্ধারিত মান পূরণ করে এবং বাকি অর্ধেক বিশ্ব র‍্যাঙ্কিংয়ের ভিত্তিতে অংশগ্রহণের সুযোগ পেয়েছিলেন। লস অ্যাঞ্জেলেসে এই অনুপাত বদলে যাচ্ছে। এবার ৪০ শতাংশ অ্যাথলেট সরাসরি মান পূরণ করে এবং ৬০ শতাংশ বিশ্ব র‍্যাঙ্কিংয়ের মাধ্যমে যোগ্যতা অর্জন করবেন।

পুরুষ ও নারীদের ২৩টি করে ইভেন্ট এবং দুটি মিশ্র রিলে ইভেন্টের জন্য নতুন মানদণ্ড নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে প্রথমবারের মতো অলিম্পিকে যুক্ত হচ্ছে ৪x১০০ মিটার মিশ্র রিলে। থাকছে ৪x৪০০ মিটার মিশ্র রিলেও। বিশেষ করে দীর্ঘ দূরত্বের দৌড়ে যোগ্যতার শর্ত অনেক কঠিন করা হয়েছে।

পুরুষদের ম্যারাথনে সরাসরি যোগ্যতা অর্জনের সময় ২ ঘণ্টা ৮ মিনিট ১০ সেকেন্ড থেকে কমিয়ে করা হয়েছে ২ ঘণ্টা ৫ মিনিট। নারীদের ক্ষেত্রে ২ ঘণ্টা ২৬ মিনিট ৫০ সেকেন্ড থেকে কমিয়ে ২ ঘণ্টা ২০ মিনিট ২০ সেকেন্ড করা হয়েছে। পুরুষদের ৫ হাজার মিটারে মানদণ্ড ১৩ মিনিট ৫ সেকেন্ড থেকে কমিয়ে ১২ মিনিট ৫০ সেকেন্ড এবং নারীদের ১৪ মিনিট ৫২ সেকেন্ড থেকে কমিয়ে ১৪ মিনিট ৩৪ সেকেন্ড করা হয়েছে।

Advertisement

স্প্রিন্টেও বেড়েছে চ্যালেঞ্জ। পুরুষদের ১০০ মিটারে সরাসরি যোগ্যতা অর্জনের সময় ১০ সেকেন্ড থেকে কমিয়ে ৯.৯৩ সেকেন্ড করা হয়েছে। নারীদের ক্ষেত্রে ১১.০৭ সেকেন্ড থেকে কমিয়ে ১০.৯৬ সেকেন্ড। ১ হাজার ৫০০ মিটারেও পুরুষদের মানদণ্ড ৩ মিনিট ৩৩.৫০ সেকেন্ড থেকে কমিয়ে ৩ মিনিট ৩০ সেকেন্ড এবং নারীদের ৪ মিনিট ২.৫০ সেকেন্ড থেকে কমিয়ে ৩ মিনিট ৫৭.৫০ সেকেন্ড করা হয়েছে।

তবে নির্ধারিত মান পূরণ করলেই অলিম্পিকে অংশগ্রহণ নিশ্চিত হবে না। কোনো ইভেন্টে সরাসরি যোগ্যতা অর্জনকারীর সংখ্যা নির্ধারিত কোটার চেয়ে বেশি হলে, সেরা পারফরম্যান্সের ভিত্তিতে অ্যাথলেট নির্বাচন করা হবে। সে ক্ষেত্রে বিশ্ব র‍্যাঙ্কিংয়ের মাধ্যমে বাড়তি সুযোগ পাওয়ার পথও থাকবে না।

ম্যারাথনের যোগ্যতা অর্জনের সময় শুরু হবে ২০২৬ সালের ১ নভেম্বর, চলবে ২০২৮ সালের ৩০ এপ্রিল পর্যন্ত। ১০ হাজার মিটার, কম্বাইন্ড ইভেন্ট, রেস ওয়াক ও রিলের জন্য সময়সীমা শুরু হবে ১৯ ডিসেম্বর থেকে। অন্য ইভেন্টগুলোর জন্য যোগ্যতা অর্জনের সময় শুরু হবে ২০২৭ সালের ১৮ জুন। লস অ্যাঞ্জেলেসে ২০২৮ সালের ১৫ থেকে ৩০ জুলাই অনুষ্ঠিত হবে অ্যাথলেটিকসের প্রতিযোগিতা। মূল ট্র্যাক অ্যান্ড ফিল্ড ইভেন্টগুলোর ভেন্যু লস অ্যাঞ্জেলেস মেমোরিয়াল কলিসিয়াম।

  • সর্বশেষ