শিরোনাম
◈ মেসিহীন আর্জেন্টিনাকে হারানোর সুযোগ উরুগুয়ের সাম‌নে ◈ অর্জিত শিক্ষা ও দক্ষতাকে দেশ ও মানুষের কল্যাণে কাজে লাগাতে হবে : রাষ্ট্রপতি ◈ বিশ্বজুড়ে ছড়াচ্ছে করোনার নতুন ধরন পিজে.২.১ নিয়ে উদ্বেগ, কতটা বিপজ্জনক এই ভাইরাস? ◈ আশুলিয়ায় পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ, ২০ কারখানা ছুটি ঘোষণা, আহত ২ ◈ আপিলের সময় শেষ, দেশে ফিরলে শেখ হাসিনার ফাঁসি কার্যকর ছাড়া বিকল্প নেই: চিফ প্রসিকিউটর ◈ শেখ হাসিনা বেঁচে আছেন নাকি মারা গেছেন, তাঁর বক্তব্য এআই নাকি বাস্তব—জানি না: নুরুল হক নুর ◈ শেখ হাসিনাকে ভারত থেকে ফেরাতে প্রত্যর্পণ চুক্তির আওতায় উদ্যোগ নিচ্ছে সরকার: তথ্য উপদেষ্টা ডা. জাহেদ ◈ ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জে ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন ◈ ইন্দিরা গান্ধীর রাগের ভয়ে অস্থির থাক‌তেন সনিয়া, রাজীব বলতেন, ‘মা ঠিক হয়ে যাবেন’ ◈ বাংলাদেশ ব্যাংকে কারিগরি ত্রুটি, সাময়িক বন্ধ আরটিজিএস লেনদেন

প্রকাশিত : ১০ নভেম্বর, ২০২৬, ০৬:৫৭ বিকাল
আপডেট : ১০ নভেম্বর, ২০২৬, ০৬:৫৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মেসিহীন আর্জেন্টিনাকে হারানোর সুযোগ উরুগুয়ের সাম‌নে

স্পোর্টস ডেস্ক : লিওনেল মেসি নেই। সেই সুযোগ কাজে লাগিয়ে আর্জেন্টিনাকে হারাতে চায় উরুগুয়ে। বিশ্বসেরা এই ফুটবলারের অনুপস্থিতিকে নিজেদের জন্য বাড়তি সুবিধা হিসেবে দেখছেন উরুগুয়ের ডিফেন্ডার রোনাল্ড আরাউহো। তবে আর্জেন্টিনার শক্তিমত্তা সম্পর্কে সচেতন তিনি। প্রতিপক্ষকে সমীহ করলেও জয় নিয়েই মাঠ ছাড়তে চান এই ডিফেন্ডার।

আগামী ১৪ নভেম্বর বুয়েনস এইরেসের লা বোম্বোনেরায় প্রীতি ম্যাচে মুখোমুখি হবে দুই দক্ষিণ আমেরিকান জায়ান্ট। মেসিকে ছাড়া এটিই হতে যাচ্ছে আর্জেন্টিনার প্রথম ম্যাচ। তাঁর অনুপস্থিতিকে কাজে লাগানোর প্রত্যয় জানিয়েছেন আরাউহো। তিনি বলেন, ‘শেষ পর্যন্ত তারা বিশ্বের সেরা খেলোয়াড়কে হারিয়েছে। আমরা সেই সুযোগ কাজে লাগানোর চেষ্টা করব।

তবে মেসি না থাকলেও আর্জেন্টিনাকে সহজ প্রতিপক্ষ ভাবছেন না আরাউহো। তাঁর মতে, দলটিতে বেশ কয়েকজন প্রতিভাবান ফুটবলার রয়েছেন, যাঁরা যেকোনো সময় ম্যাচের চিত্র বদলে দিতে পারেন। আরাউহোর কথায়, ‘তাদের দলে দারুণ সব খেলোয়াড় রয়েছে। প্রতিভাবান তরুণও আছে। তারা যে শক্তিশালী দল, তা অস্বীকার করার উপায় নেই।’

আর্জেন্টিনার বিপক্ষে লড়াই যে কঠিন হবে, সেটিও স্বীকার করেছেন এই ডিফেন্ডার। তবে নিজেদের খেলার ধরন বজায় রেখে জাতীয় দল হিসেবে আরও উন্নতি করতে চান তিনি। লিভারপুলে একসঙ্গে খেলা আর্জেন্টিনার মিডফিল্ডার আলেক্সিস মাক আলিস্তারের সঙ্গেও আসন্ন ম্যাচ নিয়ে খুনসুটি হয়েছে তাঁর।

এদিকে দুই দলের সর্বশেষ লড়াইয়ের স্মৃতি উসকে দিয়েছেন উরুগুয়ের মিডফিল্ডার ফেদেরিকো ভালভের্দে। ২০২৩ সালের নভেম্বরে এই লা বোম্বোনেরায় বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে আর্জেন্টিনাকে ২-০ গোলে হারিয়েছিল উরুগুয়ে। মার্সেলো বিয়েলসার অধীনে সেটি ছিল দলটির অন্যতম স্মরণীয় জয়।

সেই ম্যাচের কথা মনে করিয়ে দিয়ে ভালভের্দে বলেন, ‘আর্জেন্টিনার বিপক্ষে আমাদের সর্বশেষ জয় ওই মাঠেই এসেছিল। আমার মনে হয়, সেদিন আমরা দারুণ খেলেছিলাম।’ চোটের কারণে অক্টোবরে উরুগুয়ে দলে ছিলেন না রিয়াল মাদ্রিদের এই মিডফিল্ডার। এবার ফিরলেও শারীরিক সমস্যায় আসন্ন ম্যাচে তাঁর খেলা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। তবে আগের ম্যাচের সাফল্য ফিরিয়ে আনতে আশাবাদী তিনি।

  • সর্বশেষ