শিরোনাম
◈ প্রথমবার ফ্রান্স জাতীয় দলে খেল‌বেন কুম্বেদি ◈ মারা গে‌লেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক হারুনুর রশীদ ◈ তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী ◈ বিভেদ সত্ত্বেও শেখ হাসিনার প্রত্যাবর্তন ঠেকাতে একজোট বিএনপি, জামায়াত ও এনসিপি ◈ মহেশখালী-মাতারবাড়ীতে ৬৫ বিলিয়ন ডলার বিনিয়োগের মহাপরিকল্পনা ◈ বিরাট কোহলিকে পরামর্শ দিতে গিয়ে যে জবাব পেয়েছিলেন সহকারী কোচ ◈ সাহ‌সিকতার স‌ঙ্গে সত্য বলায় উসমান খাজাকে ধন্যবাদ দিলেন ডে‌ভিড ওয়ার্নার ◈ পাসপোর্ট চেয়ে চিঠি: কে এই ব্রিটিশ আইনজীবী পওলস্, কেন লড়ছেন শেখ হাসিনার পক্ষে? ◈ মহাকাশে রহস্যময় গ্রহাণুর অস্বাভাবিক গতি, ব্যাখ্যা খুঁজে পাচ্ছেন না বিজ্ঞানীরা! ◈ ফার্মগেট থেকে ঢাবি-জবি, রাজধানীতে বাসে আগুন ও ককটেল হামলার ঘটনায় উদ্বেগ; মেট্রো স্টেশনেও আতঙ্ক

প্রকাশিত : ১০ নভেম্বর, ২০২৬, ১০:৪৪ দুপুর
আপডেট : ১০ নভেম্বর, ২০২৬, ১০:৪৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রথমবার ফ্রান্স জাতীয় দলে খেল‌বেন কুম্বেদি

স্পোর্টস ডেস্ক : উয়েফা নেশন্স লিগের দলে একটি পরিবর্তন এনেছে ফ্রান্স। পিয়েরে কালুলুর চোটে প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন কুম্বেদি।

জার্মানির দ্বিতীয় স্তরের দল ভলফসবুর্কের হয়ে খেলা রাইট-ব্যাক কুম্বেদিকে দলে যোগ করার কথা সোমবার জানিয়েছেন ফ্রান্স ফুটবল ফেডারেশন (এফএফএফ)।

ফ্রান্সের অনূর্ধ্ব-২১ দলের হয়ে ৯টি ম্যাচ খেলেছেন ২১ বছর বয়সি কুম্বেদি। এবার তার সামনে জাতীয় দলের হয়ে খেলার হাতছানি। -- বি‌ডি‌নিউজ

এফএফএফ জানিয়েছে, বাঁ হ্যামস্ট্রিংয়ের চোটে ভুগছেন ইউভেন্তুসের ডিফেন্ডার কালুলু। চোটের কারণে আগে থেকেই দলে নেই উসমান দেম্বেলে, উইলিয়াম সালিবা, জুল কুন্দের মতো খেলোয়াড়রা। আগামী বৃহস্পতিবার ইতালির মুখোমুখি হবে ফ্রান্স। রোববার তুরস্কের বিপক্ষে খেলবে তারা।

ইতালির বিপক্ষে হার এড়াতে পারলেই নেশন্স লিগের কোয়ার্টার-ফাইনালে জায়গা নিশ্চিত হয়ে যাবে ফ্রান্সের। চার ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের শীর্ষে আছে তারা।

  • সর্বশেষ