শিরোনাম
◈ বিরাট কোহলিকে পরামর্শ দিতে গিয়ে যে জবাব পেয়েছিলেন সহকারী কোচ ◈ সাহ‌সিকতার স‌ঙ্গে সত্য বলায় উসমান খাজাকে ধন্যবাদ দিলেন ডে‌ভিড ওয়ার্নার ◈ পাসপোর্ট চেয়ে চিঠি: কে এই ব্রিটিশ আইনজীবী পওলস্, কেন লড়ছেন শেখ হাসিনার পক্ষে? ◈ মহাকাশে রহস্যময় গ্রহাণুর অস্বাভাবিক গতি, ব্যাখ্যা খুঁজে পাচ্ছেন না বিজ্ঞানীরা! ◈ ফার্মগেট থেকে ঢাবি-জবি, রাজধানীতে বাসে আগুন ও ককটেল হামলার ঘটনায় উদ্বেগ; মেট্রো স্টেশনেও আতঙ্ক ◈ শত কোটি টাকার ঋণে বিপাকে অনন্ত জলিল, ২২৬ কোটি টাকা আদায়ে ব্যাংকের আইনি নোটিশ ◈ নালিশ করায় বাড়িতে ঢুকে ছাত্রীকে কুপিয়ে জখম করল সহপাঠী, সিসিটিভিতে চাঞ্চল্যকর দৃশ্য ◈ টিকিট বিক্রির পৌনে সাতশ কোটি টাকা আয় হিসেবে দেখায়নি মেট্রোরেল!(ভিডিও) ◈ পাকিস্তানের রাওয়াল পি‌ন্ডি‌তে নারী সংবাদ উপস্থাপককে গুলি করে হত্যা ◈ মালয়েশিয়াকে ২০৫ রা‌নে হা‌রি‌য়ে যুব এশিয়া কা‌পের সে‌মিফাইনা‌লে বাংলা‌দেশ

প্রকাশিত : ১০ নভেম্বর, ২০২৬, ০৯:২৭ সকাল
আপডেট : ১০ নভেম্বর, ২০২৬, ০৯:২৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিরাট কোহলিকে পরামর্শ দিতে গিয়ে যে জবাব পেয়েছিলেন সহকারী কোচ

স্পোর্টস ডেস্ক : অস্ট্রেলিয়া সফরে অফ স্টাম্পের বাইরের বলে বারবার আউট হচ্ছিলেন বিরাট কোহলি। তাঁর দুর্বলতা কাটাতে এগিয়ে গিয়েছিলেন ভারতের তৎকালীন সহকারী কোচ রায়ান টেন দুশখাতে। কোহলির সঙ্গে সেই আলোচনার অভিজ্ঞতা জানিয়ে মুগ্ধতার কথা প্রকাশ করেছেন নেদারল্যান্ডসের সাবেক এই ক্রিকেটার।

২০২৪-২৫ মৌসুমের অস্ট্রেলিয়া সফরে পার্থ টেস্টে সেঞ্চুরি দিয়ে শুরু করেছিলেন কোহলি। কিন্তু এরপরই ছন্দ হারান তিনি। পুরো সিরিজে ১৯০ রান করলেও বারবার অফ স্টাম্পের বাইরের বলে খোঁচা দিয়ে উইকেট হারান। সিডনিতে সিরিজের শেষ টেস্টটিই ছিল তাঁর ক্যারিয়ারের শেষ টেস্ট।

সম্প্রতি এক পডকাস্টে দুশখাতে জানান, কোহলির সমস্যা বুঝতে পেরে চতুর্থ টেস্টের অনুশীলনে নিজেই তাঁর সঙ্গে কথা বলতে এগিয়ে যান। এর আগে অস্ট্রেলিয়ার ক্রিকেটার ক্যামেরন গ্রিনের সঙ্গেও কোহলির ব্যাটিং নিয়ে আলোচনা করেছিলেন তিনি।

দুশখাতের ভাষায়, ‘আমি কখনোই এমন কোচ হতে চাইনি, যিনি অন্যের মতামতকে ভয় পান কিংবা প্রয়োজনীয় কথা বলতে পিছিয়ে যান। বিরাট তখন বারবার একইভাবে আউট হচ্ছিল। ড্রাইভ করতে গিয়ে ক্যাচ তুলে দিচ্ছিল। তাই চতুর্থ টেস্টের অনুশীলনে ওর সঙ্গে কথা বলি। আমাদের মধ্যে দারুণ আলোচনা হয়েছিল। আসলে ও নিজেও চাইছিল, কেউ একজন এগিয়ে এসে তার সঙ্গে কথা বলুক।’

Advertisement

কোহলির শেখার আগ্রহেও মুগ্ধ হয়েছিলেন দুশখাতে। তাঁর মতে, কোহলির মতো তারকা ক্রিকেটারের সঙ্গে সরাসরি কথা বলার সাহস সব কোচের থাকে না। তবে কোহলির সঙ্গে তাঁর সম্পর্ক ভালো এবং এই ব্যাটারের খুব বেশি কোচিংয়ের প্রয়োজনও নেই।

দুশখাতে বলেন, ‘বিরাটের সঙ্গে আমার সম্পর্ক বেশ ভালো। ওর খুব বেশি কোচিংয়ের প্রয়োজন হয় না। কিন্তু সেবার একই ধরনের বলে বারবার আউট হওয়াটা আমাকে ভাবিয়ে তুলেছিল।’

তিনি আরও জানান, কোহলির সঙ্গে কথা বলার আগে কীভাবে বিষয়টি তুলে ধরবেন, তা নিয়ে অনেক ভেবেছিলেন। তবে কোহলির ইতিবাচক সাড়া তাঁকে মুগ্ধ করেছে।

  • সর্বশেষ