শিরোনাম
◈ সাফ ফুটব‌লে অংশ নি‌তে ঢাকায় হামজা চৌধুরী, রা‌তে আস‌ছেন ফারহান ◈ দক্ষিণ আফ্রিকা সফ‌রে বাংলা‌দেশ দল ঘোষণা কর‌লো বি‌সি‌বি ◈ রাজধানীর ঢাকায় ব্যাটারি রিকশা ‘উধাও’, বিভিন্ন সড়কে কমেছে অটোরিকশা চলাচল ◈ বাংলাদেশে ফেরার প্রস্তুতির ইঙ্গিত, দিল্লিতে নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদন শেখ হাসিনার ◈ লোপেজ ঝলকে আতলেতিকো বধ, শীর্ষস্থান অটুট বার্সেলোনার ◈ এনভিডিয়া সিইও জেনসেন হুয়াংকে বিদেশি গুপ্তচরদের নজরদারির সন্দেহ, পরকীয়ার সম্পর্কও স্বীকার ◈ ৮ গোলের মহারণে শেষ মুহূর্তের নাটক, হার এড়ালো ম‌্যা‌নচেস্টার ইউনাইটেড ◈ শেখ হাসিনা দেশে ফিরলে মৃত্যুদণ্ড কার্যকর না করার নিশ্চয়তা চেয়ে যুক্তরাজ্য সরকারের হস্তক্ষেপ কামনায় ৬ ব্রিটিশ রাজনীতিকের চিঠি ◈ অ্যাশেজ থাকলেও ৬২৭ কোটি টাকা লোকসানের শঙ্কায় ইংল্যান্ড ক্রিকেট বোর্ড ◈ হরমুজ প্রণালিতে উত্তেজনা: ৩ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ, ইরানের একাধিক স্থানে বিস্ফোরণ

প্রকাশিত : ০৯ নভেম্বর, ২০২৬, ১২:২৩ দুপুর
আপডেট : ০৯ নভেম্বর, ২০২৬, ১২:২৩ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

সাফ ফুটব‌লে অংশ নি‌তে ঢাকায় হামজা চৌধুরী, রা‌তে আস‌ছেন ফারহান

স্পোর্টস ডেস্ক: সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সঙ্গে যোগ দিতে আজ সকালে ঢাকায় পৌঁছেছেন তারকা মিডফিল্ডার হামজা চৌধুরী। অন্যদিকে ফ্লাইট বিলম্বের কারণে নির্ধারিত সময়ে দেশে ফিরতে না পারলেও আজ সন্ধ্যায় ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে ফারহান আলীর।

ইংলিশ ক্লাব শেফিল্ড ইউনাইটেডের হয়ে খেলা হামজাকে ঘিরে দেশের ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তি উচ্ছ্বাস তৈরি হয়েছে। লাল-সবুজের জার্সিতে মাঠে নামতে প্রস্তুত এই মিডফিল্ডার।

ক্লাব ফুটবলের ব্যস্ত সূচির কারণে ভুটানের বিপক্ষে বাংলাদেশের প্রথম ম্যাচে খেলতে পারেননি হামজা। তবে আগামী বুধবার শ্রীলঙ্কার বিপক্ষে গ্রুপ পর্বের দ্বিতীয় ও শেষ ম্যাচে তার মাঠে নামার সম্ভাবনা রয়েছে। ঢাকায় পৌঁছেই দলের সঙ্গে অনুশীলনে যোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন হামজা। আজ বিকেলে বসুন্ধরা কিংস অ্যারেনায় বাংলাদেশ দলের অনুশীলন সেশনে অংশ নেওয়ার কথা রয়েছে তার।

এদিকে আজ সকাল ৯টা ১৫ মিনিটে ঢাকায় পৌঁছানোর কথা ছিল ফারহান আলীর। তবে অনাকাঙ্ক্ষিত ফ্লাইট বিলম্বের কারণে নির্ধারিত সময়ে দেশে ফিরতে পারেননি তিনি। বর্তমানে কাতারের দোহায় ট্রানজিটে অপেক্ষা করছেন এই ফুটবলার। সবকিছু ঠিক থাকলে আজ সন্ধ্যায় ঢাকায় পৌঁছাবেন তিনি।

  • সর্বশেষ