শিরোনাম
◈ বাংলাদেশে ফেরার প্রস্তুতির ইঙ্গিত, দিল্লিতে নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদন শেখ হাসিনার ◈ লোপেজ ঝলকে আতলেতিকো বধ, শীর্ষস্থান অটুট বার্সেলোনার ◈ এনভিডিয়া সিইও জেনসেন হুয়াংকে বিদেশি গুপ্তচরদের নজরদারির সন্দেহ, পরকীয়ার সম্পর্কও স্বীকার ◈ ৮ গোলের মহারণে শেষ মুহূর্তের নাটক, হার এড়ালো ম‌্যা‌নচেস্টার ইউনাইটেড ◈ শেখ হাসিনা দেশে ফিরলে মৃত্যুদণ্ড কার্যকর না করার নিশ্চয়তা চেয়ে যুক্তরাজ্য সরকারের হস্তক্ষেপ কামনায় ৬ ব্রিটিশ রাজনীতিকের চিঠি ◈ অ্যাশেজ থাকলেও ৬২৭ কোটি টাকা লোকসানের শঙ্কায় ইংল্যান্ড ক্রিকেট বোর্ড ◈ হরমুজ প্রণালিতে উত্তেজনা: ৩ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ, ইরানের একাধিক স্থানে বিস্ফোরণ ◈ ১৮ নভেম্বর শেষ হচ্ছে জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন ◈ খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকী ঘিরে বড় আয়োজনের প্রস্তুতি বিএনপির ◈ কারখানায় ঢুকেও কাজ করছেন না শ্রমিকরা, বন্ধ ৪০ পোশাক কারখানা

প্রকাশিত : ০৯ নভেম্বর, ২০২৬, ১১:৪৫ দুপুর
আপডেট : ০৯ নভেম্বর, ২০২৬, ১১:৪৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এক ভিডিও বানিয়ে আয় ৭ লাখ টাকা, বরগুনার জাফর তালুকদারের বাজিমাত!

সোশ্যাল মিডিয়ায় কনটেন্ট তৈরি করে ব্যাপক জনপ্রিয়তার পাশাপাশি আর্থিক সাফল্য অর্জন করেছেন বরগুনার জাফর তালুকদার। তার একটি ভিডিও থেকে সর্বোচ্চ ৭ লাখ টাকা আয় হয়েছে। এ সাফল্যে এলাকায়ও বেশ সাড়া ফেলেছেন তিনি।

এটিএন নিউজের এক বিশেষ প্রতিবেদনে জাফর তালুকদার জানান, এক সাংবাদিক বন্ধুর পরামর্শ ও উৎসাহে ফানি কনটেন্ট তৈরি শুরু করেন তিনি। প্রথম তিন মাস তেমন কোনো ভিউ না পেলেও পরে তার একটি ভিডিও প্রায় ৩ কোটি ৬০ লাখ ভিউ অর্জন করে। এরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচিতি পান তিনি।

তবে এই সাফল্যের পথ সহজ ছিল না। শুরুতে পরিবার ও আশপাশের মানুষের কাছ থেকে তেমন সহযোগিতা পাননি। নানা বাধা পেরিয়ে কনটেন্ট তৈরি চালিয়ে যান। প্রথমবার ফেসবুক থেকে ৭ লাখ টাকা আয় করার পর নিজের জন্য একটি নতুন মোবাইল ফোন এবং দুটি গরু কেনেন বলে জানান তিনি।

সাফল্যের পাশাপাশি প্রতিবন্ধকতার মুখেও পড়েছেন জাফর। কিছুদিন আগে তার ফেসবুক পেজ হ্যাক হয়। পরে পেজটি ফিরে পেলেও ফেসবুক কর্তৃপক্ষ সাময়িকভাবে তার মনিটাইজেশন বন্ধ করে দেয়। আগামী ১৮ জানুয়ারি পেজটির মনিটাইজেশন আবার চালু হবে বলে আশা প্রকাশ করেছেন তিনি।

Advertisement

জাফর তালুকদার জানান, ভবিষ্যতে শিক্ষণীয় ও বিনোদনমূলক কনটেন্ট তৈরি করতে চান তিনি। তার লক্ষ্য, নতুন প্রজন্মের কনটেন্ট ক্রিয়েটরদের অনুপ্রাণিত করা। পাশাপাশি বরগুনার আঞ্চলিক সমস্যা, বিশেষ করে যাতায়াতব্যবস্থা ও অনুন্নত রাস্তাঘাটের দুর্ভোগ কনটেন্টের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আনতে চান।

সম্প্রতি দেশের সেরা কনটেন্ট ক্রিয়েটরদের নিয়ে আয়োজিত একটি অনুষ্ঠানে আমন্ত্রণ পাওয়ায় আয়োজক এবং ডক্টর মাহবুবের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন জাফর তালুকদার।

  • সর্বশেষ