শিরোনাম
◈ সৌদি আরবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার চেষ্টা, ধ্বংস করল আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ◈ বন্দি বিনিময় চুক্তিতে শেখ হাসিনাকে দেশে ফেরাতে সব পদক্ষেপ নেওয়া হবে: আইনমন্ত্রী ◈ দেশি ডিমের নামে কী কিনে খাচ্ছি আমরা? (ভিডিও) ◈ বাংলাদেশের আন্তর্জাতিক বিমানবাজারের ৭৫-৮০% বিদেশি এয়ারলাইনসের দখলে, যাত্রী বাড়লেও আয়ের সিংহভাগ যাচ্ছে বিদেশে ◈ ইরানের কেশম দ্বীপসহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকায় আবারও বিস্ফোরণ ◈ তেল গ্যাস বিদ্যুৎ ও সারের দাম বাড়া‌তে চাপ দি‌চ্ছে আইএমএফ ◈ আরব দলগুলোর সঙ্গে জোট হলে ইসরাইলের পতন হবে: নেতানিয়াহু ◈ আ‌র্সেনাল জিত‌লো অধিনায়কের গোলে, শীর্ষস্থান আরও মজবুত ◈ অ‌স্ট্রেলিয়ান উসমান খাজা বল‌লেন, বল টেম্পারিংয়ে আমা‌দের পুরো দল জড়িত ছি‌লো ◈ তিন দিনে ১৩০০ পোশাক কারখানা বন্ধ, কর্মহীন সাড়ে ৭ লাখ শ্রমিক

প্রকাশিত : ০৮ নভেম্বর, ২০২৬, ১২:৩০ দুপুর
আপডেট : ০৮ নভেম্বর, ২০২৬, ১২:৩০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ক্যামেরা দেখেই পালালেন রাজউকের কোটিপতি পিয়ন! (ভিডিও)

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) অফিস সহকারী মোশাররফ হোসেন স্কাইয়ের বিরুদ্ধে ভুয়া শিক্ষাগত সনদ দিয়ে চাকরি গ্রহণ, নথি গায়েব, অবৈধ উপায়ে অঢেল সম্পদের মালিক হওয়া এবং সরকারি কর্মচারী হয়েও রাজনৈতিক দলের দলীয় মনোনয়ন নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে।

প্রতিবেদকের সঙ্গে কথোপকথনে অভিযুক্ত মোশাররফ তার নাম ও পরিচয় আড়ালের চেষ্টা করেন এবং প্রশ্নের উত্তর না দিয়ে দ্রুত স্থান ত্যাগ করতে দেখা যায়। অনুসন্ধানে জানা যায়, এর আগে পুলিশে চাকরি করার সময় সনদ জালিয়াতির বিষয়টি প্রমাণিত হলে তাকে চাকরিচ্যুত করা হয়। পরবর্তীতে তিনি রাজউকে অফিস সহকারী হিসেবে যোগ দেন।

একজন নিম্নপদের কর্মচারী হওয়া সত্ত্বেও রাজধানীর ধানমন্ডিসহ বিভিন্ন এলাকায় তার একাধিক বিলাসবহুল ফ্ল্যাট ও বিপুল অর্থ-সম্পদের সন্ধান পাওয়া গেছে। এ ছাড়া সরকারি চাকরিজীবী হিসেবে আচরণবিধি লঙ্ঘন করে ক্ষমতার দাপটে বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচনের দলীয় মনোনয়ন ফরম কেনার প্রমাণ (রসিদসহ) সাংবাদিকদের হাতে রয়েছে।

সাংবাদিকরা তার বিরুদ্ধে উত্থাপিত এসব অনিয়ম, সনদ জালিয়াতি ও অবৈধ সম্পদ অর্জনের বিষয়ে সুনির্দিষ্ট প্রশ্ন করলে তিনি উত্তর না দিয়ে সাংবাদিকদের ওপর ক্ষোভ প্রকাশ করেন এবং ভিডিও ক্যামেরা এড়িয়ে পালানোর চেষ্টা চালান।

  • সর্বশেষ