শিরোনাম
◈ ডিসেম্বর ঘিরে সীমান্তে বাড়তি সতর্কতা, অবৈধ প্রবেশ ঠেকাতে বিশেষ নজরদারি ◈ মানবিকতা নির্ভর ও জনকল্যাণমুখী দেশ গড়তে চায় সরকার : ডা. জুবাইদা ◈ ব্যাংকের পরিচালক হতে পারবেন না মন্ত্রী-এমপিরা, আসছে নতুন বিধিনিষেধ ◈ ‘এটি ছিল একটি ফাঁদ, আর এতেই পা দিয়েছে আওয়ামী লীগ’ ◈ নতুন মজুরি বোর্ডের মাধ্যমে পোশাক শ্রমিকদের প্রত্যাশা পূরণ হবে : শ্রমমন্ত্রী ◈ সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শেষ, যুক্তিতর্ক মঙ্গলবার ◈ ১৬ বছরের কম বয়সী শিশুদের সামাজিক মাধ্যম ব্যবহারে নীতিমালা প্রণয়নের নির্দেশ হাইকোর্টের ◈ বড় উত্থান শেয়ারবাজারে, ১২০০ কোটি টাকা ছাড়াল লেনদেন ◈ মির্জা আজমকে আত্মসমর্পণ করতে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ ◈ হাম উপসর্গে এক দিনে আরো ৯ শিশুর মৃত্যু

প্রকাশিত : ০৮ অক্টোবর, ২০২৬, ০৫:৪৯ সকাল
আপডেট : ০৮ অক্টোবর, ২০২৬, ০২:৪১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘অসামাজিক কার্যকলাপ নিষিদ্ধ’ সাইনবোর্ড, আড়ালে চলছে অনৈতিক কর্মকাণ্ড (ভিডিও)

রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকার আবাসিক হোটেলগুলোতে অসামাজিক কার্যকলাপ ও অনৈতিক কর্মকাণ্ড বন্ধে অভিযান জোরদার করা হয়েছে। ‘এখানে অসামাজিক কার্যকলাপ নিষিদ্ধ’—এমন সাইনবোর্ড বা ব্যানার টানানো থাকলেও কিছু আবাসিক হোটেলে গোপনে অনৈতিক কর্মকাণ্ড চালানোর অভিযোগ উঠেছে।

সম্প্রতি কালের কণ্ঠের এক প্রতিবেদনে উঠে এসেছে, বেশ কিছু আবাসিক হোটেলে প্রকাশ্যে অসামাজিক কার্যকলাপ নিষিদ্ধের ঘোষণা থাকলেও বাস্তবে এর ভিন্ন চিত্র দেখা যাচ্ছে। গোপন সংবাদের ভিত্তিতে বিভিন্ন হোটেলে অভিযান চালিয়ে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত সন্দেহে একাধিক ব্যক্তিকে আটক করা হচ্ছে। পাশাপাশি সংশ্লিষ্টদের সতর্কও করা হচ্ছে।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, আবাসিক হোটেলের আড়ালে কোনো ধরনের অপরাধমূলক বা অনৈতিক কর্মকাণ্ড চালানোর সুযোগ দেওয়া হবে না। জনস্বার্থ ও সামাজিক শৃঙ্খলা রক্ষায় এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার পাশাপাশি নিয়মিত নজরদারি অব্যাহত থাকবে।

  • সর্বশেষ