শিরোনাম
◈ ডিসেম্বর ঘিরে সীমান্তে বাড়তি সতর্কতা, অবৈধ প্রবেশ ঠেকাতে বিশেষ নজরদারি ◈ মানবিকতা নির্ভর ও জনকল্যাণমুখী দেশ গড়তে চায় সরকার : ডা. জুবাইদা ◈ ব্যাংকের পরিচালক হতে পারবেন না মন্ত্রী-এমপিরা, আসছে নতুন বিধিনিষেধ ◈ ‘এটি ছিল একটি ফাঁদ, আর এতেই পা দিয়েছে আওয়ামী লীগ’ ◈ নতুন মজুরি বোর্ডের মাধ্যমে পোশাক শ্রমিকদের প্রত্যাশা পূরণ হবে : শ্রমমন্ত্রী ◈ সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শেষ, যুক্তিতর্ক মঙ্গলবার ◈ ১৬ বছরের কম বয়সী শিশুদের সামাজিক মাধ্যম ব্যবহারে নীতিমালা প্রণয়নের নির্দেশ হাইকোর্টের ◈ বড় উত্থান শেয়ারবাজারে, ১২০০ কোটি টাকা ছাড়াল লেনদেন ◈ মির্জা আজমকে আত্মসমর্পণ করতে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ ◈ হাম উপসর্গে এক দিনে আরো ৯ শিশুর মৃত্যু

প্রকাশিত : ২২ নভেম্বর, ২০২৬, ০৮:১৫ রাত
আপডেট : ২২ নভেম্বর, ২০২৬, ০৮:১৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রান পাহা‌ড়ে ভারত, হার এড়াতে লড়‌ছে নিউজিল্যান্ড

স্পোর্টস ডেস্ক : ব্যাট হাতে নিউজিল্যান্ডের বিপক্ষে রীতিমতো ঝড় তুলেছে ভারত। একের পর এক ব্যাটারের দাপটে স্কোরবোর্ডে জমা হয়েছে ৭২০ রান। ঋষভ পন্থের দুর্দান্ত সেঞ্চুরি আর ধ্রুব জুরেলের ৭৮ রানের ইনিংসে টেস্ট ক্রিকেটে নিউজিল্যান্ডের বিপক্ষে নিজেদের ইনিংসের রেকর্ড গড়েছে সফরকারীরা। তবে পাহাড়সম লক্ষ্য তাড়া করতে নেমে চতুর্থ দিন শেষে ডেভন কনওয়ের অপরাজিত ফিফটিতে কিউইদের সংগ্রহ ২ উইকেটে ১১৯ রান। প্রথম ইনিংসে ৩৬৮ রান করা নিউজিল্যান্ড এখনো পিছিয়ে আছে ২৩৩ রানে। 

ওয়েলিংটনে প্রথম টেস্টের চতুর্থ দিন সকালে ৫ উইকেটে ৪৯৮ রান নিয়ে ব্যাটিং শুরু করে ভারত। শুরু থেকেই আক্রমণাত্মক ছিলেন আনশুল কম্বোজ। অন্য প্রান্তে পন্থও চালিয়ে যান মারমুখী ব্যাটিং। দুজনের ৬৮ রানের জুটিতে দ্রুত এগোয় ভারতের ইনিংস। 

৩৮ রান করে কাম্বোজ ফিরলেও থামেননি পন্থ। একের পর এক বাউন্ডারি-ছক্কায় নিউজিল্যান্ডের বোলারদের দিশেহারা করে ১৩৫ বলে তুলে নেন দুর্দান্ত সেঞ্চুরি। আর তাতে দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও নিউজিল্যান্ড—চার সেনা (SENA) দেশেই টেস্ট সেঞ্চুরি করা ষষ্ঠ ভারতীয় ব্যাটার বনে যান এই ভারতীয় ব্যাটার। শেষ পর্যন্ত ১২৮ রানে থামে তাঁর ইনিংস।

পন্থের বিদায়ের পর ধ্রুব জুরেলও ব্যাট হাতে আলো ছড়ান। ৭৮ রানের ইনিংসে ভারতের রান নিয়ে যান সাতশর ঘরে। ওয়াশিংটন সুন্দর করেন ২৪ রান। শেষ পর্যন্ত ৯ উইকেটে ৭২০ রান তুলে ইনিংস ঘোষণা করে ভারত। টেস্টে নিউজিল্যান্ডের বিপক্ষে এটিই সর্বোচ্চ দলীয় সংগ্রহ।  এদিকে, টেস্ট ইতিহাসে প্রথমবারের মতো এক ইনিংসে সাতটি উইকেটে অন্তত ৫০ রানের জুটি গড়েছে ভারত।

জবাবে দ্বিতীয় ইনিংসে শুরুতেই ধাক্কা খায় নিউজিল্যান্ড। প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও শুন্যব রানে সাজঘরে ফিরেছেন টম ল্যাথাম। পরে হেনরি নিকোলসকেও ফিরিয়ে দেন প্রসিদ্ধ কৃষ্ণা। তবে একপ্রান্ত আগলে রেখে ৫৯ রানে অপরাজিত থাকেন কনওয়ে। সঙ্গে ২৭ রানে সঙ্গ দিচ্ছেন রাচিন রবীন্দ্র।

  • সর্বশেষ