শিরোনাম
◈ ডিসেম্বর ঘিরে সীমান্তে বাড়তি সতর্কতা, অবৈধ প্রবেশ ঠেকাতে বিশেষ নজরদারি ◈ মানবিকতা নির্ভর ও জনকল্যাণমুখী দেশ গড়তে চায় সরকার : ডা. জুবাইদা ◈ ব্যাংকের পরিচালক হতে পারবেন না মন্ত্রী-এমপিরা, আসছে নতুন বিধিনিষেধ ◈ ‘এটি ছিল একটি ফাঁদ, আর এতেই পা দিয়েছে আওয়ামী লীগ’ ◈ নতুন মজুরি বোর্ডের মাধ্যমে পোশাক শ্রমিকদের প্রত্যাশা পূরণ হবে : শ্রমমন্ত্রী ◈ সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শেষ, যুক্তিতর্ক মঙ্গলবার ◈ ১৬ বছরের কম বয়সী শিশুদের সামাজিক মাধ্যম ব্যবহারে নীতিমালা প্রণয়নের নির্দেশ হাইকোর্টের ◈ বড় উত্থান শেয়ারবাজারে, ১২০০ কোটি টাকা ছাড়াল লেনদেন ◈ মির্জা আজমকে আত্মসমর্পণ করতে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ ◈ হাম উপসর্গে এক দিনে আরো ৯ শিশুর মৃত্যু

প্রকাশিত : ২২ নভেম্বর, ২০২৬, ০৭:৫৮ বিকাল
আপডেট : ২২ নভেম্বর, ২০২৬, ০৭:৫৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরে বিএনপি নেতা খোন্দকার খোকার বহিষ্কারাদেশ প্রত্যাহার

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মো. খোন্দকার খোসরুজ্জামান খোকার দলীয় বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। শনিবার (২১ নভেম্বর) থেকে তার ওপর আরোপিত বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাকে দলের প্রাথমিক সদস্য হিসেবে স্বাভাবিক সাংগঠনিক কার্যক্রম পরিচালনার অনুমতি দেওয়া হয়।

ফরিদপুর জেলা বিএনপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, খোন্দকার খোসরুজ্জামান খোকার আবেদনের পরিপ্রেক্ষিতে তার বহিষ্কারাদেশ প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে তাকে দলের আদর্শ, লক্ষ্য ও সাংগঠনিক শৃঙ্খলা মেনে দলীয় কার্যক্রম পরিচালনার নির্দেশনা দেওয়া হয়েছে।

ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ মোদাররেস আলী ইছা ও সদস্যসচিব এ কে এম কিবরিয়া স্বপন বিজ্ঞপ্তিতে যৌথভাবে স্বাক্ষর করেন। এ সিদ্ধান্তের অনুলিপি ফরিদপুর-১ (আলফাডাঙ্গা-বোয়ালমারী-মধুখালী) আসনে বিএনপির মনোনীত প্রার্থী খোন্দকার নাসিরুল ইসলাম নাসির এবং আলফাডাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে পাঠানো হয়েছে।

এদিকে দলীয় এ সিদ্ধান্তের পর স্থানীয় বিএনপির নেতাকর্মীদের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে। তাদের প্রত্যাশা, বহিষ্কারাদেশ প্রত্যাহারের মধ্য দিয়ে উপজেলা বিএনপির সাংগঠনিক ঐক্য ও কার্যক্রম আরও গতিশীল হবে।

  • সর্বশেষ