শিরোনাম
◈ নুসরাতের বাড়ি নিয়ে সংসদে বক্তব্যে বাধা, জয়নুল আবদিন ফারুককে স্পিকারের প্রশ্ন—‘অবৈধ হলে স্বরাষ্ট্রমন্ত্রী বলবেন’ ◈ রাষ্ট্রদূত হচ্ছেন সেনাবাহিনীর দুই মেজর জেনারেল ◈ হৃদয়-লিটনের ব্যাটে দ‌ক্ষিণ আ‌ফ্রিকার জোহানেসবার্গে রেকর্ডের মহাকাব্য  ◈ বিজয়ের মাসে রাজপথে সক্রিয় থাকবে বিএনপি, নেতা-কর্মীদের মাঠে থাকার নির্দেশ তারেক রহমানের ◈ জলবায়ুর চ্যালেঞ্জ মোকাবিলায় ১১ বিলিয়ন ডলার চায় বাংলাদেশ ◈ শেখ হাসিনাকে ফেরানো নিয়ে সরকারের বক্তব্যে অসংগতি, সংসদে রুমিন ফারহানার প্রশ্ন ◈ নুসরাতের বাড়িতে আগুন: পেট্রোল বোমা বা মানুষ বের না হওয়ার বিষয়ে চূড়ান্ত কিছু বলিনি ◈ অবৈধ সিমে ভয়ংকর সাইবার প্রতারণা, এক বছরে জব্দ লক্ষাধিক ◈ রমজান উপলক্ষে খেজুরে ৮০ শতাংশ, আপেল-মাল্টায় প্রায় ৫০ শতাংশ আমদানি শুল্ক কমানোর সিদ্ধান্ত সরকারের ◈ ব্লাইন্ড এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচেই পাকিস্তানের কাছে ১২৬ রানে হারলো বাংলাদেশ

প্রকাশিত : ১৬ নভেম্বর, ২০২৬, ০১:০০ রাত
আপডেট : ১৬ নভেম্বর, ২০২৬, ০১:০১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নুসরাতের বাড়ি নিয়ে সংসদে বক্তব্যে বাধা, জয়নুল আবদিন ফারুককে স্পিকারের প্রশ্ন—‘অবৈধ হলে স্বরাষ্ট্রমন্ত্রী বলবেন’

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় জমির মালিকানা ও মামলা সংক্রান্ত বিষয় নিয়ে জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে কথা বলতে গিয়ে স্পিকারের বাধার মুখে পড়েছেন সরকারি দলের সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুক।

রোববার (১৫ নভেম্বর) সংসদের অধিবেশন চলাকালে জয়নুল আবদিন ফারুক পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে নুসরাতের বাড়ির জমির মালিকানা নিয়ে প্রশ্ন তোলেন। জাতীয় দৈনিকে প্রকাশিত সংবাদের সূত্র ধরে তিনি সংসদের রেকর্ডে বিষয়টি রাখার দাবি জানিয়ে বলেন, যে বাড়িটিতে আগুন লেগেছে সেটির প্রকৃত মালিক ছিলেন ইদ্রিস নামের এক ব্যক্তি এবং এ নিয়ে একটি মামলাও চলমান রয়েছে।

তবে বক্তব্য শুরু করার পরপরই স্পিকার হাফিজ উদ্দিন আহমদ তাকে থামিয়ে দিয়ে আসন গ্রহণের নির্দেশ দেন। স্পিকার রুলিং দিয়ে বলেন, বিষয়টি নিয়ে সংসদে ইতোমধ্যে বিস্তারিত আলোচনা হয়েছে এবং তৃতীয় কোনো সংসদ সদস্যের পক্ষে এটি উত্থাপন করা সমীচীন নয়।

স্পিকার বলেন, "এখানে পক্ষ হলো দুটি—একজন হলেন ক্ষতিগ্রস্ত সংসদ সদস্য এবং অন্যজন আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে থাকা স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আপনি একজন প্রবীণ সংসদ সদস্য, তৃতীয় পক্ষ হিসেবে আপনার এই বিষয়টি তোলা শোভন দেখায় না।" তিনি ফারুককে মামলার নথিপত্র বা তথ্য থাকলে তা সরাসরি স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জমা দেওয়ার পরামর্শ দেন, যাতে তদন্ত প্রতিবেদনে বিষয়টি অন্তর্ভুক্ত হতে পারে।

Advertisement

এরপরও জয়নুল আবদিন ফারুক সহকর্মীর বাড়িতে অগ্নিকাণ্ডের বিষয়ে সব সংসদ সদস্যের কথা বলার অধিকার রয়েছে বলে দাবি করলে স্পিকার পুনরায় তাকে থামিয়ে দেন। স্পিকার স্পষ্ট জানিয়ে দেন, এটি জাতীয় সংসদ এবং এখানে সংক্ষুব্ধ পক্ষ না হয়ে ইচ্ছামতো কোনো বিচারাধীন বা বিতর্কিত প্রশ্ন তোলা যায় না।

উল্লেখ্য, গত ১১ নভেম্বর দিবাগত রাতে কুষ্টিয়ার দৌলতপুরে সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। রোববারের অধিবেশনে নুসরাত শঙ্কা প্রকাশ করেন যে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগতে পারে—স্বরাষ্ট্রমন্ত্রীর এমন প্রাথমিক মন্তব্য চলমান তদন্তকে প্রভাবিত করতে পারে। জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ তদন্ত প্রভাবিত করার কোনো উদ্দেশ্য নেই বলে সংসদকে আশ্বস্ত করেন এবং জানান যে, সোমবার (১৬ নভেম্বর) এ বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে।

  • সর্বশেষ