শিরোনাম
◈ অবৈধ সিমে ভয়ংকর সাইবার প্রতারণা, এক বছরে জব্দ লক্ষাধিক ◈ রমজান উপলক্ষে খেজুরে ৮০ শতাংশ, আপেল-মাল্টায় প্রায় ৫০ শতাংশ আমদানি শুল্ক কমানোর সিদ্ধান্ত সরকারের ◈ ব্লাইন্ড এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচেই পাকিস্তানের কাছে ১২৬ রানে হারলো বাংলাদেশ ◈ এশিয়া কাপ রাইজিং স্টারসে বাংলাদেশের স্কোয়াড ঘোষণা ◈ দুই থেকে তিন মাসের মধ্যে আন্তর্জাতিক বাজারে বন্ড ছাড়তে যাচ্ছে বাংলাদেশ ◈ কাগজে-কলমে কমেছে দারিদ্র্য, অথচ খাবার জোগাতে হিমশিম লাখো ভারতীয় ◈ সেন্ট মার্টিনে ১১ জেলের জালে ৮৬০ মাছ, বিক্রি হলো ১০ লাখ টাকায় ◈ ২০২৭ সালের ফেব্রুয়ারিতে চালু হচ্ছে মহেশখালীর এসপিএম, বছরে সাশ্রয় হবে ৮০০ কোটি টাকা ◈ আইএমএফের নতুন ঋণ কর্মসূচিতে যাচ্ছে বাংলাদেশ, জানুয়ারি-ফেব্রুয়ারির মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত: অর্থমন্ত্রী ◈ ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীর বসার ভঙ্গিতে অসম্মান নয়, আন্তরিকতাই দেখেছি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রকাশিত : ১৫ নভেম্বর, ২০২৬, ০৯:৪০ রাত
আপডেট : ১৫ নভেম্বর, ২০২৬, ০৯:৪৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রমজান উপলক্ষে খেজুরে ৮০ শতাংশ, আপেল-মাল্টায় প্রায় ৫০ শতাংশ আমদানি শুল্ক কমানোর সিদ্ধান্ত সরকারের

আসন্ন পবিত্র রমজান মাস উপলক্ষে খেজুর, মাল্টা (অরেঞ্জ) ও আপেল আমদানিতে শুল্ক কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার।

খেজুর আমদানিতে বিদ্যমান ২৫ শতাংশ শুল্কের বিপরীতে ৫ শতাংশ করা হয়েছে। অন্যদিকে আপেল ও মাল্টার বিদ্যমান ১২১ শতাংশ শুল্কহার কমিয়ে ৬১ শতাংশ করার সিদ্ধান্ত দিয়েছে মন্ত্রিসভা।

আজ রোববার সকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। অভ্যন্তরীণ সম্পদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রস্তাব মন্ত্রিসভায় উপস্থাপন করা হয়েছিল।

মন্ত্রিপরিষদ বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, খেজুর আমদানির ক্ষেত্রে ১০ মার্চ ২০২৭ তারিখ পর্যন্ত বিদ্যমান কাস্টমস শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে।

‘আগামী ২৪ জানুয়ারি ২০২৭ হতে ২৩ ফেব্রুয়ারি ২০২৭ মেয়াদে এইচএস কোড ০৮০৫১০৯০ ভুক্ত অরেঞ্জ (মাল্টা) এবং এইচএস কোড ০৮০৮১০৯০ ভুক্ত আপেল আমদানিতে বিদ্যমান মোট করভার ১২১ দশমিক ৭৮ শতাংশের পরিবর্তে ৬১ শতাংশ নির্ধারণ করা হয়েছে’ বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এ ছাড়া আজকের মন্ত্রিসভা বৈঠকে ‘মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) আইন, ২০২৬’-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন পেয়েছে। প্রস্তাবিত এই আইনটি আগেই সংশোধন করে অধ্যাদেশ জারি করা হয়েছিল। চলমান সংসদ অধিবেশনে এ অধ্যাদেশটি আইনে পরিণত করার লক্ষ্যে মন্ত্রিসভায় উপস্থাপন করা হয়েছিল বলে জানায় মন্ত্রিপরিষদ বিভাগ।

  • সর্বশেষ