শিরোনাম
◈ আইএমএফের নতুন ঋণ কর্মসূচিতে যাচ্ছে বাংলাদেশ, জানুয়ারি-ফেব্রুয়ারির মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত: অর্থমন্ত্রী ◈ ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীর বসার ভঙ্গিতে অসম্মান নয়, আন্তরিকতাই দেখেছি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ ভোলায় নতুন গ্যাসকূপের সন্ধান, প্রতিদিন মিলতে পারে ২৫ মিলিয়ন ঘনফুট গ্যাস ◈ টাকার বিপরীতে কমল ডলার, পাউন্ড ও ইউরোর দাম, আজকের বৈদেশিক মুদ্রার বিনিময় হার ◈ ভারতের আকাশসীমায় চীনা সামরিক বিমানের অনুপ্রবেশ, সিকিমে ২০ মিনিট অবস্থান: নেপথ্যে কী? ◈ জামানত ছাড়াই ৫০ হাজার টাকা ঋণ দেবে ব্যাংক, আবেদন করা যাবে ঘরে বসেই ◈ চীনের গুয়াংজুতে ইনভেস্ট বাংলাদেশের প্রথম বিদেশি কার্যালয় চালু, বাড়বে চীনা বিনিয়োগ ◈ বর্জ্য ব্যবসায় বিল গেটসের হাজার কোটি ডলারের মুনাফা, অথচ ল্যান্ডফিল থেকে ছড়াচ্ছে বিপুল মিথেন দূষণ ◈ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে সুখবর, নভেম্বরেই জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে বিদ্যুৎ; ডিসেম্বরে ৩০০ মেগাওয়াট উৎপাদনের উদ্বোধন ◈ রমজানের আগেই টিসিবির নতুন ডিলার নিয়োগ, অনলাইনে আবেদন করতে পারবেন আগ্রহীরা

প্রকাশিত : ১৫ নভেম্বর, ২০২৬, ০৪:১১ দুপুর
আপডেট : ১৫ নভেম্বর, ২০২৬, ০৪:১১ দুপুর

প্রতিবেদক : মনিরুল ইসলাম

ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীর বসার ভঙ্গিতে অসম্মান নয়, আন্তরিকতাই দেখেছি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীর বসার ভঙ্গিতে অসম্মান দেখিনি, আন্তরিকতাই ছিলো বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। 

রোববার (১৫ নভেম্বর) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, এড মিলিব্যান্ডকে ব্যক্তিগতভাবে আমি চিনি। গত দুই সপ্তাহের মধ্যে দুইবার তার সঙ্গে আমার দেখা হয়েছে। কমনওয়েলথের সাইডলাইনে এবং তিনি যখন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে আসেন, তখনও তার সঙ্গে দেখা হয়েছে।

তিনি বলেন, ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী অত্যন্ত আন্তরিক। প্রধানমন্ত্রীকে তিনি অত্যন্ত শ্রদ্ধা করেন এবং গুরুত্ব দেন। তাকে ডেমোক্রেটিক ওয়ার্ল্ডের একজন লিডার হিসেবে আখ্যায়িত করছেন। বাংলাদেশের মানুষের দুই-তৃতীয়াংশ ভোটের মাধ্যমে নির্বাচিত প্রধানমন্ত্রী এবং বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণকে তিনি গুরুত্ব দিচ্ছেন। এছাড়া, বাংলাদেশের মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছেন।

Advertisement

প্রতিমন্ত্রী বলেন, তিনিও নতুন দায়িত্ব পেয়ে পররাষ্ট্রমন্ত্রী হয়েছেন। অনেক ক্ষেত্রে বসার ভঙ্গি কীভাবে ছিল, সেটি হয়তো তার নিজের জন্যই কিছুটা অস্বস্তিকর অবস্থান ছিল।

তিনি আরও বলেন, যারা এ বিষয়টি নিয়ে কথা বলছেন, তারা হয়তো একটি ভালো আলোচনাকে অন্যদিকে নিয়ে যেতে চাইছেন। এ দিক থেকে আমি তেমন কিছু দেখিনি।

এসময় তিনি বলেন, এভাবে বসার উদাহরণ তো শেখ মুজিবের সামনে জুলফিকার আলী ভুট্টোই তৈরি করেছেন আগে। বর্তমান সরকারের সামনে তেমন লোকজন নেই বললেই চলে।

  • সর্বশেষ