শিরোনাম
◈ নতুন পে-স্কেলে বেতন পেতে ফিক্সেশন করতে হবে এমপিওভুক্ত শিক্ষকদের ◈ ডিসেম্বর পর্যন্ত গ্যাসের চাহিদা মেটানোর মজুদ আছে : জ্বালানিমন্ত্রী ◈ শেষের গোলে বাংলাদেশের স্বপ্নভঙ্গ, প্রথমবার সাফের ফাইনালে পাকিস্তান ◈ ইরানে নতুন সামরিক হামলার ইঙ্গিত, বৈঠকে নেতানিয়াহু-আইজেনকোট ◈ জমি দখল ও বাড়ি ভাঙচুরের অভিযোগে এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে মামলা ◈ রোমাঞ্চকর ফাইনা‌লে পাকিস্তানকে হা‌রি‌য়ে যুব এশিয়া কাপ জিত‌লো ভারত ◈ জলবায়ু সংকট মোকাবিলায় বছরে ১১ বিলিয়ন ডলার চায় বাংলাদেশ ◈ রাজধানীর হারানো সৌন্দর্য ফেরাতে পুনরুদ্ধার হবে শতাধিক খাল-পুকুর ◈ ব্রাজিলকে ৩-২ গোলে হারিয়ে প্রতিশোধ নিলো জাপান ◈ শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে ফের টানাপোড়েনের শঙ্কা ঢাকা-দিল্লি সম্পর্কে

প্রকাশিত : ১৪ নভেম্বর, ২০২৬, ১১:২১ রাত
আপডেট : ১৪ নভেম্বর, ২০২৬, ১১:৩০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ডিসেম্বর পর্যন্ত গ্যাসের চাহিদা মেটানোর মজুদ আছে : জ্বালানিমন্ত্রী

জ্বালানি সংকটের মধ্যেও আগামী ডিসেম্বর পর্যন্ত দেশের গ্যাসের চাহিদা মেটানোর জন্য প্রয়োজনীয় তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কেনা হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। 

শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে আয়োজিত ‘বৈশ্বিক অনিশ্চয়তায় অর্থনীতির রোডম্যাপ, সামষ্টিক অর্থনীতি, বিনিয়োগ ও জ্বালানি নিরাপত্তার কৌশল’ শীর্ষক পঞ্চম বাংলাদেশ অর্থনৈতিক সম্মেলন-২০২৬-এ এসব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, বর্তমানে দেশে গ্যাস সরবরাহ পরিস্থিতি মোটামুটি স্থিতিশীল রয়েছে। আগামী জানুয়ারি মাসের চাহিদা বিবেচনায় নিয়ে এলএনজি কেনার পরিকল্পনাও করা হবে।

জ্বালানি সংকটের সময়কার পরিস্থিতি তুলে ধরে জ্বালানিমন্ত্রী বলেন, ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ)-সংক্রান্ত সমস্যার কারণে দেশে গ্যাস সরবরাহ প্রায় অর্ধেকে নেমে এসেছিল। এতে বিদ্যুৎ উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হয়।

Advertisement

অনেক বিদ্যুৎকেন্দ্র বন্ধ হয়ে যায়। একই সঙ্গে গ্যাসের সংকটে ভোগান্তিতে পড়ে শিল্পকারখানাগুলো।

তিনি বলেন, সংকট মোকাবেলায় দীর্ঘমেয়াদি চুক্তির বাইরে স্পট মার্কেট থেকে উচ্চমূল্যে এলএনজি কিনতে হয়েছে। সিঙ্গাপুরের বাজার থেকে কেনা এলএনজির দামও উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়।

আগে প্রতি এমএমবিটিইউ এলএনজির দাম ১২ ডলার থাকলেও সর্বশেষ কেনাকাটায় তা ৩১ ডলারে পৌঁছেছে।

মন্ত্রী আরো বলেন, এলএনজির দাম বেড়ে যাওয়ায় গ্যাসভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের ব্যয় তেলভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের ব্যয়ের প্রায় সমান হয়ে যায়। এ পরিস্থিতিতে তেলভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের কিছু ইউনিট চালু করে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখার চেষ্টা করা হয়।

বর্তমান পরিস্থিতি সম্পর্কে তিনি বলেন, এখন দেশে গ্যাস সরবরাহ মোটামুটি স্থিতিশীল রয়েছে। গত প্রায় দুই সপ্তাহে লোডশেডিংয়ের পরিমাণও খুব কম ছিল।

কোথাও কোথাও বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটলেও তা জ্বালানি সংকটের কারণে নয়, বরং কারিগরি ত্রুটির কারণে হয়েছে।

মন্ত্রী বলেন, বর্তমান চাহিদা বিবেচনায় নিয়ে ডিসেম্বর পর্যন্ত গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় এলএনজি কেনা হয়েছে। এখন জানুয়ারি মাসের চাহিদা মেটাতে জ্বালানি কেনার পরিকল্পনা নেওয়া হবে।

 

  • সর্বশেষ