শিরোনাম
◈ টাকার অবমূল্যায়নে বেড়েছে মূল্যস্ফীতি: গভর্নর ◈ নতুন পে-স্কেলে বেতন পেতে ফিক্সেশন করতে হবে এমপিওভুক্ত শিক্ষকদের ◈ ডিসেম্বর পর্যন্ত গ্যাসের চাহিদা মেটানোর মজুদ আছে : জ্বালানিমন্ত্রী ◈ শেষের গোলে বাংলাদেশের স্বপ্নভঙ্গ, প্রথমবার সাফের ফাইনালে পাকিস্তান ◈ ইরানে নতুন সামরিক হামলার ইঙ্গিত, বৈঠকে নেতানিয়াহু-আইজেনকোট ◈ জমি দখল ও বাড়ি ভাঙচুরের অভিযোগে এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে মামলা ◈ রোমাঞ্চকর ফাইনা‌লে পাকিস্তানকে হা‌রি‌য়ে যুব এশিয়া কাপ জিত‌লো ভারত ◈ জলবায়ু সংকট মোকাবিলায় বছরে ১১ বিলিয়ন ডলার চায় বাংলাদেশ ◈ রাজধানীর হারানো সৌন্দর্য ফেরাতে পুনরুদ্ধার হবে শতাধিক খাল-পুকুর ◈ ব্রাজিলকে ৩-২ গোলে হারিয়ে প্রতিশোধ নিলো জাপান

প্রকাশিত : ১৪ নভেম্বর, ২০২৬, ১১:২৮ রাত
আপডেট : ১৪ নভেম্বর, ২০২৬, ১১:৩০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যেসব এলাকায় রোববার ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য রোববার (১৫ নভেম্বর) শরীয়তপুরের বেশকিছু এলাকায় টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না। শনিবার (১৪ নভেম্বর) শরীয়তপুর পল্লী বিদ্যুৎ সমিতি থেকে পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, লাইনের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতের লক্ষ্যে ঝুঁকিপূর্ণ গাছপালা ও ডালপালা কর্তন কাজের জন্য রোববার শরীয়তপুর পল্লী বিদ্যুৎ সমিতির পালং-২ (১০ এমভিএ) উপকেন্দ্রের ৩সি নম্বর (টুমচর) ফিডার এবং নড়িয়া-১ উপকেন্দ্রের ৭ নম্বর গোলার বাজার ফিডারের আওতাধীন বেশকিছু এলাকায় ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না।

এর মধ্যে রোববার সকাল ৭টা থেকে দুপুর ২টা পর্যন্ত মোট ৭ ঘণ্টা টুমচর ফিডারের কাশিপুর, টুমচর, টেকেরহাট ও ঝাউচর এলাকায় এবং সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত মোট ৭ ঘণ্টা নাড়িয়া-১ উপকেন্দ্রের ৭ নম্বর গোলার বাজার ফিডারের পাটদল সেকশন এলাকায় বিদ্যুৎ থাকবে না।

তবে নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হয়ে গেলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ সচল করা হবে। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা নিশ্চিতে সাময়িক এ অসুবিধার জন্য সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখপ্রকাশ করেছে শরীয়তপুর পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ।

 

  • সর্বশেষ