শিরোনাম
◈ শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে ফের টানাপোড়েনের শঙ্কা ঢাকা-দিল্লি সম্পর্কে ◈ ভুটা‌নের বিরু‌দ্ধে ২-১ গোলের জয়ে সাফের ফাইনালে ভারত ◈ এমপি মাহমুদা মিতুকে হত্যার হুমকি দিয়েছেন ভারতীয় গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই ◈ বিশ্বের প্রভাবশালী মুসলিমদের তালিকায় জায়গা পেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ সাফ চ‌্যা‌ম্পিয়ন‌শি‌পের সে‌মিফাইনা‌লে আজ রা‌তে বাংলা‌দেশ-পা‌কিস্তান মু‌খোমু‌খি ◈ ১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল, শুরুতে চলবে ৪টি ফ্লাইট ◈ অন্য দেশের বরাদ্দ করা অব্যবহৃত হজের কোটা বাংলাদেশকে দেওয়ার আশ্বাস সৌদি আরবের ◈ শেখ হাসিনাকে ফেরাতে সব আইনি প্রক্রিয়া সম্পন্ন, এখন ভারতের সিদ্ধান্তের অপেক্ষা: আইনমন্ত্রী ◈ ডিসেম্বরে বাংলাদেশে ফিরতে চান শেখ হাসিনা, যে ৫ কারণে ফেরা কঠিন হতে পারে! ◈ ড্রাইভিং শিখতে ইচ্ছুকদের জন্য সুখবর, ২০ হাজার চালকে ফ্রিতে প্রশিক্ষণ দেবেন বিআরটিসি

প্রকাশিত : ১৪ নভেম্বর, ২০২৬, ০৭:৫৩ বিকাল
আপডেট : ১৪ নভেম্বর, ২০২৬, ০৭:৫৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চুয়াডাঙ্গায় সাবেক ইউপি চেয়ারম্যান ও নিষিদ্ধ আ.লীগ নেতা মুকুল গ্রেপ্তার

চিত্তরঞ্জন সাহা চিতু, চুয়াডাঙ্গা সংবাদদাতা : চুয়াডাঙ্গায় বিশেষ অভিযান চালিয়ে  সাবেক ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা  মো. আক্তাউর রহমান ওরফে মুকুলকে (৫৬) গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি সদর উপজেলার আলোকদিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এবং  আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। গ্রেপ্তারকৃত আক্তাউর রহমান চুয়াডাঙ্গা সদর উপজেলার দৌলতদিয়ার গ্রামের মৃত আতিয়ার রহমানের ছেলে।

শনিবার (১৪ নভেম্বর) সকালে চুয়াডাঙ্গা সদর উপজেলার দৌলতদিয়ার বাসস্ট্যান্ড এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে দুপুরে তাকে আদালতে সোপর্দ করে পুলিশ।

গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, চুয়াডাঙ্গা সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. হিমেল রানা সঙ্গীয় ফোর্স নিয়ে বিশেষ অভিযান চালান। এ সময় একটি মামলার তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে আক্তাউর রহমান ওরফে মুকুলকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ২০ আগস্ট চুয়াডাঙ্গা সদর থানায় দায়ের করা বিস্ফোরক দ্রব্য আইনে মামলা রয়েছে তার তার বিরুদ্ধে।

  • সর্বশেষ