শিরোনাম
◈ শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে ফের টানাপোড়েনের শঙ্কা ঢাকা-দিল্লি সম্পর্কে ◈ ভুটা‌নের বিরু‌দ্ধে ২-১ গোলের জয়ে সাফের ফাইনালে ভারত ◈ এমপি মাহমুদা মিতুকে হত্যার হুমকি দিয়েছেন ভারতীয় গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই ◈ বিশ্বের প্রভাবশালী মুসলিমদের তালিকায় জায়গা পেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ সাফ চ‌্যা‌ম্পিয়ন‌শি‌পের সে‌মিফাইনা‌লে আজ রা‌তে বাংলা‌দেশ-পা‌কিস্তান মু‌খোমু‌খি ◈ ১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল, শুরুতে চলবে ৪টি ফ্লাইট ◈ অন্য দেশের বরাদ্দ করা অব্যবহৃত হজের কোটা বাংলাদেশকে দেওয়ার আশ্বাস সৌদি আরবের ◈ শেখ হাসিনাকে ফেরাতে সব আইনি প্রক্রিয়া সম্পন্ন, এখন ভারতের সিদ্ধান্তের অপেক্ষা: আইনমন্ত্রী ◈ ডিসেম্বরে বাংলাদেশে ফিরতে চান শেখ হাসিনা, যে ৫ কারণে ফেরা কঠিন হতে পারে! ◈ ড্রাইভিং শিখতে ইচ্ছুকদের জন্য সুখবর, ২০ হাজার চালকে ফ্রিতে প্রশিক্ষণ দেবেন বিআরটিসি

প্রকাশিত : ১৪ নভেম্বর, ২০২৬, ০৭:৩৯ বিকাল
আপডেট : ১৪ নভেম্বর, ২০২৬, ০৭:৪০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শত্রুতার বলি মাঠের ফসল : সরিষাবাড়ীতে কারেন্ট বিষে নষ্ট হলো কৃষকের স্বপ্নের সোনালী ধান 

ছবি : এভাবেই ক্ষতিগ্রস্ত শষ্য ক্ষেতের সামনে মাথায় হাত দিয়ে বসে আছেন ক্ষতিগ্রস্ত কৃষক পরিবার।

মোস্তাক আহমেদ মনির, সরিষাবাড়ী (জামালপুর) : জামালপুরের সরিষাবাড়ীতে কৃষকের ২০ শতাংশ  জমির আধা পাকা ধান বিষ প্রয়োগ করে বিনষ্ট করে দেওয়ার অভিযোগ উঠেছে। শুক্রবার (১৩ নভেম্বর)  রাতে উপজেলার সাতপোয়া ইউনিয়নের চর আদ্রা উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এতে সর্বশান্ত হয়ে পড়েছে ক্ষতিগ্রস্ত কৃষক। সরকারী কৃষি প্রণোদনা পেলে ঘুড়ে দাড়াতে পারবে কৃষক পরিবার। 

​স্থানীয় সূত্রে জানা যায়, চর আদ্রা উত্তরপাড়া গ্রামের কৃষক আব্দুর রশিদ ও সালামের কষ্টার্জিত ২০ শতাংশ জমির আধা পাকা ধান রাতের অন্ধকারে কে  বা কারা সুকৌশলে বিষ প্রয়োগ করে পুড়িয়ে বা বিনষ্ট করে ফেলেছে। সোনালী রঙে রাঙা পাকা ধান কাটার ঠিক আগমুহূর্তে এমন পৈশাচিক কর্মকাণ্ডে হতবাক এলাকার সাধারণ মানুষ। ঘটনার পর থেকেই ক্ষতিগ্রস্ত ও স্থানীয় কৃষকদের মাঝে তীব্র ক্ষোভ ও হতাশা বিরাজ করছে। নিজেদের স্বপ্নের সোনালী ফসলের এমন করুণ দৃশ্য দেখে মাথায় হাত পড়েছে ক্ষতিগ্রস্ত কৃষকদের। ধান নষ্ট হয়ে যাওয়ায় পরিবার-পরিজন নিয়ে কীভাবে চলবেন, তা নিয়ে চরম দুশ্চিন্তায় পড়েছেন তারা।

​এ ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে ক্ষতিগ্রস্ত কৃষক আব্দুর রশিদ ফকির ও সালাম মিয়া বলেন, "অনেক কষ্ট করে ধার-দেনা করে জমিতে ধান চাষ করেছিলাম। ধানগুলো এখন কাটার উপযোগী হয়েছিল। এক সপ্তাহ পরেই ধান কেটে বাড়ীতে নিতাম। কিন্তু কে বা কারা শত্রুতা করে আমার জমিতে বিষ দিয়ে সব ধান নষ্ট করে দিল! এখন আমি কীভাবে বাঁচব ? চোখের সামনে নিজের হাতে লাগানো সোনার ফসল এভাবে বিষে পুড়ে নষ্ট হতে দেখলাম। যারা এই অমানুষিক কাজ করেছে, আমরা তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই প্রশাসনের কাছে। 

স্থানীয় এলাকাবাসী মিস্টার মিয়া, দেলোয়ার হোসেন ও কবজ আলী বলেন, প্রায় ৫০ বছর ধরে তারা এ জমিতে চাষাবাদ করছে। এর আগে এই গ্রামে এমন কোন ঘটনা ঘটেনি। অবিলম্বে এই ন্যাক্কারজনক ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত খুঁজে বের করে আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তির দাবি জানাই। 

এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ অনুপ সিংহ বলেন, বিষয়টি খুবই দুঃখজনক। সম্ভবত আগাছা নাশক বিষ প্রয়োগ করা হয়েছে। যার কারনে ফসলের এমন ক্ষতি হয়েছে। আমরা সরেজমিনে গিয়ে খোজ নিয়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের সরকারী প্রণোদনা দেয়ার ব্যবস্থা করবো। 

  • সর্বশেষ