শিরোনাম
◈ এমপি মাহমুদা মিতুকে হত্যার হুমকি দিয়েছেন ভারতীয় গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই ◈ বিশ্বের প্রভাবশালী মুসলিমদের তালিকায় জায়গা পেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ সাফ চ‌্যা‌ম্পিয়ন‌শি‌পের সে‌মিফাইনা‌লে আজ রা‌তে বাংলা‌দেশ-পা‌কিস্তান মু‌খোমু‌খি ◈ ১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল, শুরুতে চলবে ৪টি ফ্লাইট ◈ অন্য দেশের বরাদ্দ করা অব্যবহৃত হজের কোটা বাংলাদেশকে দেওয়ার আশ্বাস সৌদি আরবের ◈ শেখ হাসিনাকে ফেরাতে সব আইনি প্রক্রিয়া সম্পন্ন, এখন ভারতের সিদ্ধান্তের অপেক্ষা: আইনমন্ত্রী ◈ ডিসেম্বরে বাংলাদেশে ফিরতে চান শেখ হাসিনা, যে ৫ কারণে ফেরা কঠিন হতে পারে! ◈ ড্রাইভিং শিখতে ইচ্ছুকদের জন্য সুখবর, ২০ হাজার চালকে ফ্রিতে প্রশিক্ষণ দেবেন বিআরটিসি ◈ বঙ্গোপসাগরে লঘুচাপ ঘনীভূত, দেশের তিন বিভাগে বৃষ্টির পূর্বাভাস ◈ গাজীপুরে শ্রমিকদের মহাসড়ক অবরোধ, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেডে পরিস্থিতি ও যানবাহন চলাচল স্বাভাবিক

প্রকাশিত : ১৪ নভেম্বর, ২০২৬, ০৭:১১ বিকাল
আপডেট : ১৪ নভেম্বর, ২০২৬, ০৭:১১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সন্দ্বীপে ৫৬২ কোটির বেড়িবাঁধে অবশেষে গতি, কঠোর অবস্থানে কর্তৃপক্ষ

এম আর আমিন, চট্টগ্রাম : চট্টগ্রামের সন্দ্বীপের উপকূলীয় জনপদ রক্ষা ও নদীভাঙন প্রতিরোধে ৫৬২ কোটি টাকা ব্যয়ে নেওয়া মেগা বেড়িবাঁধ নির্মাণ প্রকল্পে দীর্ঘদিনের স্থবিরতা কাটছিলো না। ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতি ও দায়িত্বে অবহেলার কারণে নির্ধারিত সময়ে কাজ শেষ না হওয়া নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছিল। 

এ অবস্থায় অবশেষে কঠোর অবস্থানে গেছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। প্রকল্পের কাজে ধীরগতি ও ঠিকাদারদের অবহেলার বিরুদ্ধে বড় ধরনের পদক্ষেপ নিয়েছেন।

বিগত সরকারের প্রভাবশালী মহলের সঙ্গে যুক্ত ঠিকাদারি প্রতিষ্ঠানগুলোর কাজ ফেলে উধাও হয়ে যাওয়ার কারণে পৌনে তিন বছর ধরে প্রকল্পটি মারাত্মক হোঁচট খেয়েছিল। নির্ধারিত মেয়াদের কাছাকাছি সময়ে এসে সামগ্রিক কাজের অগ্রগতি মাত্র ০ থেকে ৪.৫০ শতাংশে আটকে থাকায় অবশেষে দুটি প্রভাবশালী ঠিকাদারি প্রতিষ্ঠানের মোট ৭টি প্যাকেজের কার্যাদেশ আনুষ্ঠানিকভাবে বাতিল করে নতুন দরপত্র আহ্বান করেছে পাউবো।

পাউবোর তথ্য এই প্রকল্পে ২০৫ কোটি টাকার কাজ পাওয়া ‘মেসার্স বিশ্বাস বিল্ডার্স’-এর মালিক নজরুল ইসলাম (দুলাল) ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এবং স্থানীয় সাবেক সংসদ সদস্যের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন। রাজনৈতিক পটপরিবর্তনের পর তিনি আত্মগোপনে চলে যাওয়ায় প্রতিষ্ঠানটি প্রকল্পে প্রাথমিক কাজ করেই কার্যক্রম পুরোপুরি বন্ধ দেন। 

Advertisement

একইভাবে মেসার্স ই-ইঞ্জিনিয়ারিং’ ১১১ কোটি ৭৭ লাখ টাকার চারটি প্যাকেজের কাজ পেয়েও নামেমাত্র অগ্রগতি দেখায়। 

এছাড়া ‘রয়েল এসোসিয়েট’সহ অন্যান্য বিতর্কিত ঠিকাদারদের গাফিলতিতে প্রকল্পটি অনিশ্চয়তার মুখে পড়ে। বারবার তাগাদা, নোটিশ ও কালো তালিকাভুক্তির ভয় দেখিয়েও ঠিকাদারদের কাজে ফেরানো যায়নি।

এ বিষয়ে জানতে চাইলে, পাউবোর নির্বাহী প্রকৌশলী (পওর-২ ) ড. তানজির সাইফ আহমেদ বলেন, যেইসব ঠিকাদারদের কাজের অগ্রগতি হতাশাজনক। দীর্ঘদিন ধরে কাজ না করায় ৭টি প্যাকেজের কাজ বাতিল করা হয়েছে।  নতুনভাবে দরপত্র আহ্বান করা হয়েছে।

তিনি জানান,এরমধ্যে সন্দ্বীপের চতুর্দিকে চর জাগার কারণে ঢেউয়ের তীব্রতা কমেছে। যে কারণে ডাম্পিংয়ে ভারী ব্লক বসানোর প্রয়োজন হবে না। এতে পাথরের কাজ কমে যাচ্ছে। এমনিতেও ঠিকাদাররাও পাথর সংকটের কারণে কাজ করতে পারছিল না।প্রকল্পের ব্লকের সাইজ আগে ছিল ৭৫,৭৫,৭৫,।৬০,৬০,৬০।

নতুন ব্লকের সাইজ ৫০,৫০,৪০,৫০,৫০,৬০।

এগুলো যৌক্তিক পর্যায়ে ছোট করায় প্রায় ১৫০ কোটি টাকার মতো সাশ্রয় হবে। 

তিনি আরও বলেন,সাশ্রয় হওয়া টাকা দিয়ে রহমতপুর থেকে মুছাপুর পর্যন্ত নতুন করে বাঁধ নির্মাণ ও ব্লক বসানো হবে। ৮ দশমিক ১৪ কিলোমিটার থেকে বেড়ে বেড়িবাঁধের আকার দাঁড়াবে ১২ দশমিক ৫০ কিলোমিটার।তিনি জানান,যেসব ঠিকাদার অগ্রগতি হতাশাজনক হবে, তাদের কাজও পর্যায়ক্রমে বাতিল করা হবে।

প্রকল্পে ২১ লাখ ব্লক বসানোর কথা রয়েছে। এছাড়া সাগর তীর ভাঙনরোধে ১২ দশমিক ৩৪ কিলোমিটার টেকসই বাঁধ নির্মাণ, ২টি নতুন স্লুইট গেট নির্মাণ করা হবে। এছাড়া ৭টি পুরনো স্লুইস গেট মেরামতে ৫৬২ কোটি টাকার প্রকল্প নেয় পানি উন্নয়ন বোর্ড (পাউবো)

২০২৩ সালের ১৮ জুলাই সুদ্বীপে ভাঙন প্রতিরোধে ৫৬২ কোটি ২১ লাখ টাকার প্রকল্প নেয় পানি উন্নয়ন বোর্ড। ২০২৪ সালের ১৭ প্যাকেজ করে ঠিকাদার নিয়োগ করা হয়। কিন্তু কাজ পাওয়া বেশির ভাগ ঠিকাদারই ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের প্রভাবশালী নেতা ছিল।

ক্ষমতার পালা বদলের পর ঠিকাদারদের কেউ হন গ্রেপ্তার, কেউ চলে যান আত্মগোপনে। বড় ঠিকাদাররা উধাও হয়ে যাওয়ায় কাজের গতি শ্লথ হয়ে পড়েছিল। 

স্থানীয় বাসিন্দা রিজভী আহমেদ বলেন, প্রকল্পটি পুরোপুরি বাস্তবায়িত হলে দ্বীপের কৃষি উৎপাদন ১ লাখ ২৫ হাজার মেট্রিকটোনে উন্নীত হবে এবং প্রায় চার লাখ বাসিন্দার দীর্ঘদিনের জীবনযাত্রার মান ও নিরাপত্তার চিত্র সম্পূর্ণ পাল্টে যাবে। 

  • সর্বশেষ